প্রিন্ট এর তারিখঃ ২২শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ১৭ই আগস্ট, ২০২৬ইং; ০৮:৪৪ পি.এম
জিয়ানগরে মাদকাসক্ত পিতার কাছে নিরাপত্তাহীন কন্যা শিশু, নিজেকে রক্ষা করতে থানায় আশ্রয়
পিরোজপুরের জিয়ানগরে মাদকাসক্ত পিতার কাছে নিরাপত্তাহীনতায় ভুগে ১২ বছরের শিশুকন্যা নিজেকে বাচাতে থানায় এসে আশ্রয় নিয়েছে। পরে শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।
রোববার শিশুটিকে নিরাপদ হেফাজতে নেওয়ার জন্য ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি ও সংশ্লিষ্ট আবেদন সূত্রে জানা যায়, উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার বাসিন্দা সাফায়েত হাওলাদার একজন মাদকাসক্ত। সে তার ১২ বছর বয়সী শিশুকন্যার সাথে অশোভন ও আপত্তিকর আচরণ এবং বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় শিশুকন্যাটি নিজেক বাবার কাছে নিজেকে নিরাপদ না মনে হওয়ায় সে নিজে থানায় উপস্থিত হয়ে আশ্রয় নেয়।
পরে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তায় সরকারি ব্যবস্থাপনায় শিশুটিকে ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত হোসেন জানান, শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে তাকে সরকারি হেফাজতে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। (মোঃ হাফিজুর রহমান, ০১৯৭৯৩২৯১৮৭)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"