ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডাজুড়ে প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে ছড়াচ্ছে দাবানল


কানাডাজুড়ে প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে ছড়াচ্ছে দাবানল

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে অন্টারিও পর্যন্ত নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ফলে এযাবৎকালের সবচেয়ে কঠিন দাবানল মৌসুমের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাম্প্রতিক এই দুর্যোগকে ইতিহাসের অন্যতম কঠিন পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে প্রায় ৩৪ হাজার বজ্রপাতের ঘটনায় ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণাঞ্চলে একের পর এক দাবানলের সৃষ্টি হচ্ছে। সেখানে বর্তমানে ৯০টি সক্রিয় দাবানল জ্বলছে এবং বাসিন্দাদের নিরাপদে সরে যেতে ২৫টি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। ভ্যাঙ্কুভারের কাছে কিম্বার্লির দাবানল নিয়ন্ত্রণে কাজ করা ইনসিডেন্ট কমান্ডার হিউ মারডক জানান, চরম শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং নিকট ভবিষ্যতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে সৃষ্ট এই দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলের প্রধান শহরগুলোতেও পৌঁছে গেছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

এই প্রেক্ষাপটে আলবার্টার ব্যানফ ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পরিবেশ সংস্থা এনভায়রনমেন্ট কানাডার পক্ষ থেকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল উদ্ধার অভিযান শুরু করেছে কানাডা সরকার। আগুন নেভাতে ৫,৩০০ জনেরও বেশি দক্ষ দমকলকর্মী এবং প্রায় ৩০০টি ওয়াটার বোম্বার বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে মেক্সিকো থেকে আরও ২০০ জন দমকলকর্মী আগামী সপ্তাহে কানাডায় পৌঁছাবেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ২৯.৫ লক্ষ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা গত এক দশকের গড় ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে আদিবাসী গোষ্ঠীসহ হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে আন্তর্জাতিক সহায়তা ও আবহাওয়ার সামান্য উন্নতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে শুষ্ক আবহাওয়া বজায় থাকলে যেকোনো সময় আগুন আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়া, ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


১০ লাখ টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়া, ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

মাদকের একটি বড় চালান জব্দ করার পর ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে তা ধামাচাপা দেয়ার গুরুতর অভিযোগ উঠে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া চার কর্মকর্তার মধ্যে রয়েছেন, উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাসায় ওই চার কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

তবে তারা জব্দকৃত আলামত ও আসামিকে থানায় না নিয়ে, স্থান পরিবর্তন করে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালানসহ আসামিকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুলিশ কর্মকর্তাদের এই বৈঠকের দৃশ্য দেখতে পাওয়ার পর পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ চার কর্মকর্তার দল গত ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে একইভাবে অপর একটি বিতর্কিত অভিযানে গিয়ে স্থানীয় গ্রামবাসীর তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন। এই পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা পুলিশ তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চার কর্মকর্তাকে হাতীবান্ধা থানার কর্মরত অবস্থান থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া ঘটনাটির বিস্তারিত অনুসন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, এটা সত্য। জেলা পুলিশের গঠন করা তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা মিললে কর্তৃপক্ষ বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ এম


ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি

অলিম্পিক কমিটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিচ্ছে না। ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবির পক্ষে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা অভিযোগ তুলেছিল। মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা ফেয়ারস্কয়ার বিশ্বকাপ শেষে অলিম্পিক কমিটির কাছে তদন্তের আবেদন জানিয়েছিল। যদিও আবেদনটি অলিম্পিক কমিটি প্রত্যাখ্যান করেছে।

আলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে লোপ-জাল অভিযোগগুলো মূলত ফিফার শাসনব্যবস্থা, সরকার সম্পর্ক, এবং ফুটবলের নিয়ম বাস্তবায়নের সিদ্ধান্তের প্রেক্ষিতে সম্পর্কিত। এই বিষয়ে আইওসির নৈতিকতা বিধির অধীনে কোনো তদন্ত করার অধিকার নেই। অর্থাৎ, অলিম্পিক কমিটি স্বতন্ত্র সংস্থা ফিফা বা তাদের কর্মকর্তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না।

এই বিবৃতি এমন একটি সময়ে প্রকাশিত হয়েছে, যখন নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বালোগানের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার বিষয়ে ভাবনা চালাচ্ছে। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বিবিসিকে বলেছেন, এই ঘটনার কারণে তাদের সংস্থা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। পরবর্তী বোর্ড সভায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বসনিয়া ও হার্জেকোভিনার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। এই কারণে পরের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে তিনি নিষিদ্ধ হতে পারেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। এই ঘটনায় ফিফা সভাপতির ব্যাপারে ব্যাপক সমালোচনা হয়। ট্রাম্পের হস্তক্ষেপের কারণে ফিফার নীতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা ফেয়ারস্কয়ার আইওসির কাছে অভিযোগ করেছিল।

সংস্থাটির দাবী, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। উল্লেখ্য, ইনফান্তিনো ২০২০ সাল থেকে আইওসির সদস্য। অলিম্পিক সনদের দ্বিতীয় ধারায় উল্লেখ রয়েছে, আইওসি সদস্যরা কোনো সরকার, সংস্থা কিংবা অন্য কোনো পক্ষের এমন নির্দেশনা গ্রহণ করতে পারবেন না, যা তাদের স্বাধীন রায় প্রকাশ বা ভোটদানে প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির অভিযোগে প্রকৌশলী দম্পতিকে বদলি করা হলো দুটি শহরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১১ এম


দুর্নীতির অভিযোগে প্রকৌশলী দম্পতিকে বদলি করা হলো দুটি শহরে

দুর্নীতির অভিযোগের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাকে নতুন দুটি সিটি করপোরেশনে বদলি করা হলো।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে স্থানীয় সরকার বিভাগ থেকে যেহেতু সরেজমিন তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল, তার কয়েক দিন পরই এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়ে গেল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের তরফ থেকে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, শাহীনকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং ফারজানাকে রংপুর সিটি করপোরেশনের শূন্যপদে বা সমপদে তুলে দেওয়া হয়েছে। আগামী রোববারের (২৬ জুলাই) মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায়, সোমবার (২৭ জুলাই) থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

এতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থল থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন। তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসরসহ প্রশাসনিক বিষয়গুলোও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে।

ছবির মধ্যে দেখা যায়, মহাসড়কে ইয়াবা ফেলে ঝগড়ায় মত্ত দুই কারবারি, কুড়িয়ে নিতে হুলুস্থুলের সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে এই বদলির নির্দেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম।

এর আগে, বিভিন্ন জাতীয় দৈনিকে এই প্রকৌশলী দম্পতির বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক প্রভাব বিস্তার, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ পায়, তারপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। এর পরিপ্রেক্ষিতে ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ শাহীন ও ফারজানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সরেজমিন তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত কমিটিকে অভিযোগগুলো যাচাই-বাছাই করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্দিওলা ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১২ এম


গার্দিওলা ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন

ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পরেও পেপ গার্দিওলা ইতালি জাতীয় দলের শূন্য কোচের পদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

 গার্দিওলার পরিকল্পনা অন্তত এক বছরের জন্য ফুটবল থেকে বিরতি নেওয়া। ইএসপিএন জানিয়েছে, তার ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।

ইএসপিএন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে, গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছে চারটি জাতীয় দল। তাদের মধ্যে ইতালি ছিল।

শুক্রবার লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট জানায়, গার্দিওলা ইতালির কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইএসপিএনকে গার্দিওলার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কাতালান কোচ যেহেতু কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে চান, তাই এই মুহূর্তে ইতালির দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা বাস্তবসম্মত ছিল না।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বর্তমানে ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে চান।

এরপরেও, যদি ভবিষ্যতে কোচিংয়ে ফিরেন, তাহলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে। চলমান গ্রীষ্মে কয়েকটি দেশের পক্ষ থেকেও তার প্রাপ্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

তবে কোন কোন দেশ যোগাযোগ করেছে তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। তবে আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড গার্দিওলাকে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) শূন্য কোচের পদের জন্য বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছে।

আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত রয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে পরাজিত হলেও তিনি ব্রাজিলের দায়িত্বে বহাল থাকছেন।

এছাড়া ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি জানিয়েছেন, বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং এন্টোনিও কন্টের নামও ইতালির নতুন কোচের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।

গত এপ্রিলে, বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হারের পর তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের সন্ধান করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%