প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পরেও পেপ গার্দিওলা ইতালি জাতীয় দলের শূন্য কোচের পদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
গার্দিওলার পরিকল্পনা অন্তত এক বছরের জন্য ফুটবল থেকে বিরতি নেওয়া। ইএসপিএন জানিয়েছে, তার ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।
ইএসপিএন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে, গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছে চারটি জাতীয় দল। তাদের মধ্যে ইতালি ছিল।
শুক্রবার লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট জানায়, গার্দিওলা ইতালির কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ইএসপিএনকে গার্দিওলার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কাতালান কোচ যেহেতু কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে চান, তাই এই মুহূর্তে ইতালির দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা বাস্তবসম্মত ছিল না।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বর্তমানে ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে চান।
এরপরেও, যদি ভবিষ্যতে কোচিংয়ে ফিরেন, তাহলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে। চলমান গ্রীষ্মে কয়েকটি দেশের পক্ষ থেকেও তার প্রাপ্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
তবে কোন কোন দেশ যোগাযোগ করেছে তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। তবে আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড গার্দিওলাকে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) শূন্য কোচের পদের জন্য বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছে।
আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত রয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে পরাজিত হলেও তিনি ব্রাজিলের দায়িত্বে বহাল থাকছেন।
এছাড়া ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি জানিয়েছেন, বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং এন্টোনিও কন্টের নামও ইতালির নতুন কোচের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।
গত এপ্রিলে, বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হারের পর তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের সন্ধান করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন