০৭:০৫ পি.এম
ফিফা জাদুঘর, যা সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত, সেখানে এখন বাংলাদেশ ফুটবল দলের জার্সি স্থান পেয়েছে। এই তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়।
তারা ফেসবুক পোস্টে উল্লেখ করেছে, 'এটা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে জায়গা করে নিয়েছে।'
'বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের আইকনিক জার্সির সঙ্গে জাদুঘরটিতে বাংলাদেশর জার্সিও স্থান পেয়েছে। কিংবদন্তিদের ওয়ালে, এবারই প্রথম, বাংলাদেশের লাল-সবুজের জন্য স্থান বরাদ্দ করা হলো। এটি বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় মাইলফলক এবং দৌড় এই যাত্রার অংশ হতে পেরে গর্বিত।
আরও পড়ুন: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন