প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি তুচ্ছ ঘটনার কারণে লিয়াকত আলী লাদেন(১৬) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার(৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হামলার ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে, এবং সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বি, খুব সাধারণ একটি বিষয় নিয়ে বিতর্কের জেরে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালি দেয়। এই গালির কারণে ক্ষিপ্ত হয়ে লাদেন রাব্বিকে চড়ধাপ্পে দেয়। তারপর রাব্বি উক্ত বিষয়টি তার পরিবারকে জানালে তার বাবা ও বড় ভাই রকি ক্ষিপ্ত হয়ে লাদেনের উপর আক্রমণ করার চেষ্টা চালায়, কিন্তু স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি আপোষ করে দেয়। যদিও আপোষ হওয়া সত্ত্বেও ক্ষিপ্ততা কমেনি।
এরপর রাত ৮টার দিকে লিয়াকত আলী লাদেন সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এক কোণে একা বসে ছিলেন। এই সুযোগে রাব্বির বড় ভাই রকি পিছন দিক থেকে লাদেনকে ছুরিকাঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই প্রতিবেশীরা অভিযুক্ত রকিদের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করেছে। ঘটনার স্থানেই উপস্থিত আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক মন্তব্য করেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন