ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আ.লীগের কথিত নাশকতার পরিকল্পনা ভেস্তে যাওয়ার দাবি


আ.লীগের কথিত নাশকতার পরিকল্পনা ভেস্তে যাওয়ার দাবি

আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সফল হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীসহ সারা দেশে দিনভর কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ঝটিকা মিছিলসহ সব ধরনের নাশকতা রুখে দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছিল চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ দাবি করেছেন, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ভেস্তে গেছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি বলেন, "দলের প্রতিষ্ঠাবার্ষিকীর নাম করে নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে তারা বেশি সুবিধা করতে পারেনি।" মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, "আওয়ামী লীগ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর করা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে। তাদের এই পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিয়েছি। আমি আশা করি, সামনে যে কয়েক ঘণ্টা সময় বাকি আছে, সে সময়ের মধ্যেও তারা কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে পারবে না।"

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোয়েন্দা তথ্য ছিল। রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল তাদের। বাইরে থেকে ঢাকায় আসার পরিকল্পনাও ছিল। সেই তথ্য আগাম পেয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছিল।

তিনি জানান, তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোর বিভিন্ন চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। মোবাইল প্যাট্রোল, সাদা পোশাকে টহলের সংখ্যাও বাড়ানো হয়। আওয়ামী লীগের সমর্থকদের বাইরের জেলাগুলো থেকে রাজধানীতে আসার পরিকল্পনা ঠেকাতে ঢাকার প্রবেশমুখ, ট্রেন স্টেশন, বাস স্টেশনসহ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছিল। বিভিন্ন মেস, হোটেল এবং যেসব জায়গায় তাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে-সেসব স্থানে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, ভোর থেকে গুরুত্বপূর্ণ এলাকা, মহাসড়ক ও মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোবাইল টহল, ফুট প্যাট্রোল ও চেকপোস্টে তাদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে তল্লাশির আওতায়। পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরাও সাদা পোশাকে মাঠে ছিলেন। এছাড়া র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

ধানমন্ডি ও গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বড় নাশকতার শঙ্কা ছিল ধানমন্ডি-৩২, ধানমন্ডি-৩ এবং গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়। এসব স্থানে অবস্থান নিয়ে ঝটিকা মিছিলের পরিকল্পনা ছিল তাদের।

সরেজমিন ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে দেখা যায়, সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৩২-এর সংযোগ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। কাউকে সন্দেহজনক মনে হলেই নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের আওতায়।

এমনকি গুলিস্তান দলের কেন্দ্রীয় কার্যলয় এলাকায়ও একই চিত্র দেখা যায়। মঙ্গলবার সকাল ৯ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তাবলয়, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে ডিএমপি।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়েছে। ঢাকা মহানগরে ২৭ জন, নারায়ণগঞ্জে ১৭ জন, গোপালগঞ্জে ৬ জন, রংপুরে ২ জন, বগুড়ার শিবগঞ্জে ২ জন, পিরোজপুরের ভান্ডারিয়ায় ১ জন, ময়মনসিংহের ফুলপুরে ২ জন এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫৭ জনকে আটক অথবা গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৪৪ এম


লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন শিক্ষক আলিম উদ্দিন।

একপর্যায়ে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে আদিতমারী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা.করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা সভাপতি ডা. মিশু আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৪৬ এম


স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা সভাপতি ডা. মিশু আটক

বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া সভাপতি এবং বাগেরহাট সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার দিবাগত রাতে তাকে বগুড়া সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। স্থানীয়ভাবে তিনি গরিবারের চিকিৎসক হিসেবেও সুপরিচিত।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন।

পুলিশ জানায়, রাতে হোটেল মকটেলে স্বপন নামের এক চিকিৎসক বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে যোগ দেন ডা. মিশু। সেখানে স্থানীয় একটি মহল মকটেলে ডা. মিশুর উপস্থিতি টের পেলে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসে। পরে বগুড়া সদর থানায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টার একটি মামলায় ডা. মিশুকে গ্রেফতার করা হয়।

বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের ওসি এস এম মঈনুদ্দীন। তিনি জানান, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয় এবং থানায় আনার পর গ্রেফতার দেখানো হয়। রাতেই আইনী প্রক্রিয়া মেনে তাকে সদর থানায় পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবদীতে ট্রাক–নসিমন সংঘর্ষে প্রাণ গেল চালকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫৮ এম


মাধবদীতে ট্রাক–নসিমন সংঘর্ষে প্রাণ গেল চালকের

নরসিংদীর মাধবদীতে আনন্দী চৌরাস্তায় তুলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায় আনন্দী চৌরাস্তায়।

নিহত ইউনুস (২৬) হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার কৃষ্ণপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সন্ধ্যায় আনন্দী চৌরাস্তায় একটি তুলাবোঝাই ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষটি ঘটে। এতে নসিমন চালক ইউনুস গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার অবস্থা খারাপ হতে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।

এই ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলা-নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:০৪ এম


হামলা-নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী আটক

হামলা ও নাশকতার অভিযোগে ৮৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনাটি ঘটে সোমবার (২২ জুন) রাতে, যখন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানের মাধ্যমে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহ এবং মো. ইউনুছ মিয়াকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানের সময় আটকা পড়েন কেশব বিশ্বাস, মো. আনোয়ার হোসেন, এবং মো. ফয়সাল আহাম্মেদ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হন বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. তমিজ উদ্দিন এবং কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মাদবর, এবং ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসু কন্ট্রাক্টর।

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি কামরান হোসেন রাজু, শেখ ফরিদ শাহীন, এবং নাজমুল ইসলাম রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি মামলায় রুবেল এবং সুমনকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রেফতারের মধ্যে রয়েছেন- পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, এবং পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রেফতারকৃতরা হলেন- খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেজবাউর রহমান রিমন ভূঁইয়া, বায়েক ইউনিয়নের মকবুল হোসেন, এবং কাইমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন।

বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির তালুকদার, এবং বাগধা ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম رিফাতকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি পৌর যুবলীগের সদস্য আমির হোসেন, সাভারে মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ৬ সমর্থককে আটক করা হয়।

কুমিল্লার চান্দিনায় গ্রেফতাররা হলেন- কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুমন মিয়া, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ইয়াছিন, এবং চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগকর্মী কামরুল হাসান রাজু, শেখ ফরিদ শাহীন, এবং নাজমুল ইসলাম রাব্বী সহ আরও আসামিদের গ্রেফতার করা হয়েছে।

রাঙামাটিতে পুলিশ ১৬ জনকে আটক করেছে। তাদের মধ্যে মো. নুরুল হক, মো. কবির, চম্পক দাশ, মো. নিজাম উদ্দীন, মো. ইলিয়াছ, মো. ইসমাইল বেগ, মো. জসিম, মো. নয়ন, এবং অন্যান্য সদস্য রয়েছেন।

সাতক্ষীরার শ্যামনগরে বিল্লাল হোসেন ও সজিব নামে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গাজীপুরে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদুর রহমান তায়েফ সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহের ফুলপুরে গ্রেফতারকৃতরা হলেন- রূপসী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আঙ্গুর ফকির, বালিয়ার আওয়ামী লীগ কর্মী হুমায়ূন কবির, ছাত্রলীগ কর্মী মো. রামিম, এবং রাতুল হাসান।

ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারকৃতরা হলেন-মো. মামুন হাওলাদার (মামুন মেকার), মো. সোহাগ হাওলাদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাজু।

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%