প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন শিক্ষক আলিম উদ্দিন।
একপর্যায়ে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে আদিতমারী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা.করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে পুলিশ তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন