০৮:৩৭ এম
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আজ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর তিনটি ভিন্ন স্থানে এই জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য
রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার এই প্রভাবশালী নেতা ১৯৯১ সালে ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ৫ম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং সবশেষ বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন