ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শুরু


জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শুরু

জয়পুরহাট থেকে সংবাদদাতা জানাচ্ছে, সম্প্রতি অতি বৃষ্টির কারণে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কাজের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং দুর্ভোগ অনেকটা কমে আসবে।

সওজের সূত্র থেকে জানা গেছে, জয়পুরহাট-হিলি সড়কটি ১৯ কিলোমিটার দীর্ঘ। গত এপ্রিল মাসে এর বড় ধরনের সংস্কার ও কার্পেটিংকে সম্পন্ন করা হয়েছিল। এই প্রকল্পটির ব্যয় ছিল ২ কোটি ৬৯ লাখ টাকা। কাজ শেষ হওয়ার পর অতি বৃষ্টির কারণে পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে কিছুটা কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সওজ বিভাগ দ্রুত পরিস্থিতির তদারকির কার্যক্রম হাতে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানটি এক বছরের দায়বদ্ধতা মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে গত রবিবার থেকে ক্ষতিগ্রস্থ অংশে নতুন করে পাথর ও পিচ দিয়ে সড়কটি পুরোপুরি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে এই ক্ষতি ঘটেছে, কিন্তু দ্রুত মেরামতের মাধ্যমে সড়কটি আবারও আগের চেয়েও টেকসই করা হচ্ছে।

আরও পড়ুন: পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্থ স্থানে পুরোদমে মেরামত কাজ চলমান। স্থানীয় কিছু দোকানিরা জানাচ্ছেন, বৃষ্টির পর সড়ক থেকে কিছু পিচ উঠে গেলেও নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে, যা জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। যানবাহনগুলোও নিরাপদে এবং ধীরে ধীরে মেরামত কাজকে এড়িয়ে চলাচল করছে।

সওজের শ্রমিক এবং ঠিকাদারের কর্মীরা ভারী যন্ত্রপাতি ও উপাদান ব্যবহার করে ক্ষতিগ্রস্থ অংশগুলোকে দ্রুত মেরামত করছেন। জয়পুরহাটের সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খাঁন জানান, বৃষ্টির কারণে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও, ঠিকাদারকে দ্রুত মেরামত কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। এই মেরামতের পর সড়কটি অনেক দীর্ঘস্থায়ী এবং নিরাপদ হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে যাচ্ছে থানচির দুর্গম জনপদের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে যাচ্ছে থানচির দুর্গম জনপদের চিত্র

বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তে সশস্ত্র কুকি-চিন তৎপরতার কারণে দেশত্যাগ করার পর, সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রত্যাবর্তনকারী বম পরিবারগুলোর জীবনমান উন্নয়নের লক্ষ্যে, ১২টি গ্রামের ৩০০-এর অধিক বম, ম্রো ও ত্রিপুরা সদস্যকে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করেছে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং ১৬ ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন পাড়াবাসীর কাছে দুটি চাঁদের গাড়ি হস্তান্তর করা হয়েছে।

পার্বত্য অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি, জুমচাষ, ফল উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ও পর্যটনের সঙ্গে জড়িত। তবে পরিবহন সংকট এবং বিভিন্ন সময়ে সৃষ্ট অস্থিতিশীলতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটের মধ্যে ২৪ পদাতিক ডিভিশন ও ৬৯ পদাতিক ব্রিগেড তথা বান্দরবান রিজিয়নের সরাসরি তৎপরতায় বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা, সম্প্রীতি ও টেকসই আর্থসামাজিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চাঁদের গাড়িগুলো রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য ও ফলমূল বাজারজাতকরণ, নিত্যপ্রয়োজনীয় মালামাল বহন এবং জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। পাশাপাশি স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি হবে। দীর্ঘদিনের পরিবহন সংকট কাটিয়ে এই উদ্যোগ তাদের জীবনযাত্রাকে সহজ করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।

স্থানীয় জনগণ আরও আশা প্রকাশ করেন, চাঁদের গাড়িগুলো তাদের উৎপাদিত কৃষিপণ্য ও ফলমূল দ্রুত বাজারে পৌঁছাতে সহায়তা করবে, পরিবহন ব্যয় কমাবে এবং পাড়ার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এর ফলে স্থানীয় পরিবারের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ আছে।

অন্যদিকে, ২০২৪ সাল থেকে অদ্যাবধি, বাস্তুচ্যুত বম জনগণের ২১১ পরিবারের সর্বমোট ৫৩১ জন সদস্য নিজ পাড়ায় প্রত্যাবর্তন করেছেন। প্রত্যাবর্তনকারী বম পরিবারগুলোর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের নির্দেশনায় ১৬ ইস্ট বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় কেওক্রাডং-সুংসুং পর্যটন এলাকা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এছাড়া, সেনাবাহিনীর অর্থায়নে সুংসুংপাড়ায় একটি ইকো রিসোর্ট নির্মাণ শেষে পাড়াবাসীর কাছে হস্তান্তর করা হয়।

উন্নয়নের ধারাবাহিকতায় বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর করা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সদর দপ্তর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং ১৬ ইস্ট বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন পাড়াবাসীর কাছে দুটি চাঁদের গাড়ি হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাইথনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম স্থানীয় প্রতিনিধিদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, বলীপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বান্দরবান রিজিয়নের জি-৩ ক্যাপ্টেন সামিউল ইসলাম, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, মেজর আসিফ জুবায়ের, পার্বত্য বম কাউন্সিল সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের সদস্যলালজার বমসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; একই সঙ্গে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও চিকিৎসাসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করাও প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী সেই সমন্বিত লক্ষ্য সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, সেনাবাহিনী জানায়, ২০২০ সালে কুকি-চিন সন্ত্রাসী তৎপরতার সময় ভারতে মিজোরামে আশ্রয় নেওয়ার পর দেশে ফিরে আসা ছয়টি বমপাড়া, একটি ত্রিপুরাপাড়া ও পাঁচটি ম্রোপাড়াসহ মোট ১২টি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ও পরিবহন সংকট নিরসনে এ উদ্যোগ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমান নিয়োগ পেয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এই বদলি অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে, গত ২১ জুলাই কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মো. সাজ্জাদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

নোয়াখালীর সেনবাগে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার একটি ঘটনা ঘটেছে।

এটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আব্দুল লতিফ (৪২) গত প্রায় দুই বছর ধরে নিজের মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। একপর্যায়ে মেয়েটি বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানালে, মঙ্গলবার রাতে সেনবাগ উপজেলা জামায়াত নেতা মাওলানা হানিফ এবং ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুর নেতৃত্বে ভিকটিমের ঘরে একটি গ্রাম্য সালিশ বসে।

এই সালিশে অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, গুতার মালা পরানো এবং নাকে খত দেওয়া হয়।

ডমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটু বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে ডেকে আনা হয়। দুই পক্ষের কথা শুনে সালিশী বৈঠকে ৫-৬ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়।

পরে তাদের সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়া হয়।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, "বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা জোরদারে হবিগঞ্জে বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


নিরাপত্তা জোরদারে হবিগঞ্জে বিজিবি মোতায়েন

হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। প্রশাসন জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের জন্য অনুরোধ করেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরের সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা প্রশাসক এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ বলেছেন, "জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেবে।"

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, "পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%