ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নিরাপত্তা জোরদারে হবিগঞ্জে বিজিবি মোতায়েন


নিরাপত্তা জোরদারে হবিগঞ্জে বিজিবি মোতায়েন

হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। প্রশাসন জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের জন্য অনুরোধ করেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরের সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন: প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

জেলা প্রশাসক এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ বলেছেন, "জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেবে।"

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, "পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজশাহীতে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ হামলায় ইরাকে প্রাণ গেল ২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ হামলায় ইরাকে প্রাণ গেল ২০ জনের

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকের আকাশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। 

এছাড়া হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩২ জন। 

এ বিষয়ে সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)। 

পিএমএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রাথমিক হিসাব। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সংস্থাটির এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—এই সাতটি প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

এদিকে, হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জরুরি বৈঠক ডেকেছেন পরিস্তিতি পর্যালোচনার জন্য। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে, নিজেদের ভূখণ্ডে ড্রোন হামলার জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নিয়ে ওমানের উদ্যোগে সাড়া দিল না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


হরমুজ নিয়ে ওমানের উদ্যোগে সাড়া দিল না ইরান

গত সপ্তাহে বোমা হামলা স্থগিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে ফের সামরিক অভিযান চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার সৌদি আরবের সহযোগিতায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন।

একই সময়ে, হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার উদ্দেশ্যে ওমানের দেওয়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইরান।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানায়, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এই যৌথ সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

ইরান-সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানায়, যুক্তরাষ্ট্র-সৌদি হামলায় তাদের দেশের কয়েকটি ঘাঁটিতে অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ দিনের টানা বোমা হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রথম বড় সামরিক অভিযান। মার্কিন সামরিক কর্মকর্তাদের পরামর্শে তখন ওই অভিযান বন্ধ করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এই যৌথ হামলা সংঘাতকে আরো বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে। কারণ, যুদ্ধ শুরু হওয়ার পর এটি প্রথমবার সৌদি আরব প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে।

ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকার জরুরি বৈঠক ডেকেছে। দেশটি একদিকে ইরান এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র—দুই দেশের সঙ্গেই সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ এবং জর্দানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। জর্দানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা জর্দানে মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি, হরমুজ প্রণালি দিয়ে ‘অননুমোদিত পথ’ ব্যবহার করে চলাচলের চেষ্টা করা তিনটি তেলবাহী জাহাজেও হামলার দাবি করেছে তারা।

হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ওমানের দেওয়া প্রস্তাবটি ‘অযৌক্তিক’ হিসেবে প্রত্যাখ্যান করেছে তেহরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, ওমানের সঙ্গে ৫০-৫০ ভিত্তিতে প্রণালির নিয়ন্ত্রণ ভাগাভাগি করা ইরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরান চায়, প্রণালির প্রবেশমুখে পূর্ণ নিয়ন্ত্রণ এবং বহির্গমনপথে আংশিক নিয়ন্ত্রণ বজায় রাখতে।

মার্কিন প্রশাসন এদিকে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানি উপকূল এড়িয়ে ওমানের উপকূলের সঙ্গী পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এর জবাবে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো ‘অবৈধ সামরিক হস্তক্ষেপের’ জবাব দেওয়া হবে।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ ডলারের বেশি বেড়ে আবার ৮৭ ডলারের ওপরে উঠে গেছে। গত সপ্তাহে দাম ১০০ ডলার ছাড়িয়ে গেলেও ট্রাম্পের বোমা হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তা কিছুটা কমে এসেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। বুধবার (২৯ জুলাই) ওই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে হবিগঞ্জের পথে রয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপি এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও কর্মসূচি পালন করতে সেখানে যাচ্ছেন এনসিপির নেতারা।

এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির সিনিয়র নেতারা। এর আগে থেকেই সেখানে আছেন নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এনসিপির মিডিয়া উপ কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যে এনসিপি নেতারা এখন খুব কাছে রয়েছেন। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে কর্মসূচি পালন করবে এমন প্রশ্নের জবাবে মি. আরাফাত বলেন, আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পরে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে, যার মধ্যে সারজিস আলমও ছিলেন। তাদের পুলিশি অবরোধের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হবিগঞ্জ ছেড়ে যেতে হয়েছিল।

এরপরেই বুধবার হবিগঞ্জে নতুন কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারির ফলে জেলাটিতে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

এনসিপির নেতারা হামলার এসব অভিযোগ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি বালিয়াডাঙ্গী

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার (২৯ জুলাই) বিকেলে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল করা, রোগীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ শাকিলা আক্তার, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান সজিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রমজান আলী এবং বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমানুল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু হায়াত নুরুন্নবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহাবুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ডা. তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ খুরশিদ আলম, মোঃ মামুন আক্তার সবুর, মোঃ হাসিন মুহিব অয়ন চৌধুরী এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল কাদের।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মোঃ সোলায়মান আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস. এম. সরকার, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী, সাংবাদিক মোঃ মাজেদুল ইসলাম হৃদয়সহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের জন্য আরও উন্নত, আধুনিক ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%