১২:২৭ এম
আইপিএলে প্রথম শিরোপার জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপেক্ষা ছিল দীর্ঘ ১৭ বছরের। গত মৌসুমে সেই গেঁড়ো খোলার পর এবার আরেকটি শিরোপা জিতে নিল বেঙ্গালুরু।
ব্যাট হাতে ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতালেন কোহলিই।
আহমেদাবাদে রবিবারের ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ১৫৫ রানের বেশি করতে পারেনি গুজরাট। জবাবে ১২ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় রজত পাটিদারের নেতৃত্বাধীন দল।
আরও পড়ুন: রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে বাংলাদেশ দলকে
টুর্নামেন্টের ১৯ বছরের ইতিহাসে বেঙ্গালুরুর এটি দ্বিতীয় শিরোপা। আর তিনবার ফাইনালে উঠে দুবারই হেরে গেল মাত্র পাঁচ বছর বয়সী গুজরাট। পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে চেন্নাই সুপার কিংস (২০১০ ও ২০১১) ও মুম্বাই ইন্ডিয়ান্সের (২০১৯ ও ২০২০) পাশে বসল বেঙ্গালুরু।
ফাইনালে ঝড়ো ব্যাটিং করে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১০তম ফিফটি ও চলতি আইপিএলের ষষ্ঠ পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন কোহলি।
তার ব্যাট থেকে আসে ৯ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস।
লক্ষ্য তেমন বড় না হলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে বিধ্বংসী শুরুই করেন কোহলি। মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদার বলে তাণ্ডব চালিয়ে মাত্র ৩.৩ ওভারে ৫০ রান পূর্ণ করে ফেলেন বেঙ্গালুরুর দুই ওপেনার।
আরও পড়ুন: আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু আসন্ন নির্বাচনে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন
পঞ্চম ওভারে ১৬ বলে ৩২ রান করা আইয়ারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সিরাজ। পরে দেবদূত পাডিক্কালও বেশিক্ষণ টিকতে পারেননি।
পাটিদার কিছুক্ষণ কোহলিকে সঙ্গ দিলেও বড় কিছু করতে পারেননি। একই ওভারে পাটিদার ও ক্রুনাল পান্ডিয়াকে ফেরান রশিদ খান।
বিস্তারিত আসছে ...
আরও পড়ুন: আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭.৪২% পরিবার ঋণের চাপের মধ্যে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন