ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন


বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর পাশাপাশি দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনীও যুক্ত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর পাশাপাশি দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। একই সঙ্গে বন্যা উপদ্রুত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং বিশেষ মেডিকেল টিমও মোতায়েন করা হয়েছে। দুর্গতদের চিকিৎসার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় এরই মধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। দুর্যোগের এই সময় কার্যক্রমে গতি আনতে বিএনপিসহ স্থানীয় প্রতিনিধিরা সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠান তদারকিতে অনলাইন মনিটরিং সিস্টেম চালু করবে মাউশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠান তদারকিতে অনলাইন মনিটরিং সিস্টেম চালু করবে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করার উদ্যোগ নিচ্ছে।

সরকারের এ সিদ্ধান্ত শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই সোমবার, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠান সম্বন্ধিত প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্খিত তথ্য প্রদান করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠান, তাহলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, দেশের সব জেলার জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরও এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার প্রশাসনিক চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার প্রশাসনিক চিত্র

প্রশাসনের একজন কর্মকর্তার দায়িত্ব সাধারণত অফিসকেন্দ্রিক বলে ধরা হয়। তবে ভাণ্ডারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসানের কর্মকাণ্ড সেই প্রচলিত ধারণাকে অনেকটাই ভিন্নভাবে উপস্থাপন করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি মাঠভিত্তিক প্রশাসন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এবং জনস্বার্থে ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে ভাণ্ডারিয়ার মানুষের কাছে একটি পরিচিত ও আলোচিত মুখ হয়ে উঠেছেন।

কর্মঘণ্টা কিংবা সরকারি ছুটির সীমাবদ্ধতায় নিজেকে আবদ্ধ না রেখে তিনি প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন। কখনো পরিচ্ছন্নতা অভিযানে, কখনো অবৈধ দখল উচ্ছেদে, কখনো গভীর রাতে নদীপথে অভিযান পরিচালনায়, আবার কখনো সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে তাঁকে। ফলে উপজেলা প্রশাসনের কার্যক্রম এখন আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান বলে মনে করছেন স্থানীয়রা।

দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভাণ্ডারিয়া গড়ে তোলার লক্ষ্যে তিনি নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করছেন। সরকারি ছুটির দিনেও বিভিন্ন সড়ক, সরকারি প্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রমে তাঁর সরাসরি উপস্থিতি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু নির্দেশনা দিয়ে নয়, মাঠে থেকে পুরো কার্যক্রম তদারকি করার প্রবণতা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও উদ্বুদ্ধ করছে।

পরিবেশ ও নদী রক্ষার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। গভীর রাতে স্পিডবোটে নদীতে নেমে অবৈধ জাল দিয়ে মাছ শিকার এবং বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা নিধনের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা অবৈধ জাল ধ্বংসের পাশাপাশি উদ্ধার হওয়া বিপুল পরিমাণ রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে, যা প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ভাণ্ডারিয়া ওভারব্রিজ এলাকার সারারাত চেকপোস্ট পরিচালনা করে প্রায় এক লাখ ৩০ হাজার বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার এবং তা নদীতে অবমুক্ত করার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রশাসনের এমন উদ্যোগে অবৈধ রেণু পোনা পাচারকারীদের বিরুদ্ধেও কঠোর বার্তা পৌঁছে যায়।

শুধু নদী রক্ষাই নয়, সরকারি সম্পদ উদ্ধারে তাঁর অবস্থানও দৃশ্যমান। ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক সড়কের বটতলা এলাকায় সরকারি খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ পাকা দেয়াল ও দোকানঘর উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের সক্রিয় অবস্থান স্পষ্ট করে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ইউএনও মোঃ হাসিবুল হাসানের তৎপরতা লক্ষণীয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। পাশাপাশি হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান পর্যবেক্ষণ, রোগীদের সঙ্গে কথা বলে সমস্যার খোঁজ নেওয়া এবং স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। সরকারি সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তাঁর নিয়মিত তদারকি স্থানীয়দের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে।

এছাড়া বাজার তদারকিসহ, ভোক্তা অধিকার সংরক্ষণ, মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ সংরক্ষণ, সরকারি জমি উদ্ধার, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও নিয়মিত মাঠে কাজ করছেন তিনি। কোনো অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস্তবতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রবণতা প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, সরকারি দায়িত্ব শুধু অফিসে বসে পালন করার বিষয় নয়। মানুষের সমস্যা যেখানে, প্রশাসনের উপস্থিতিও সেখানে থাকা প্রয়োজন। ভাণ্ডারিয়ার পরিবেশ রক্ষা, সরকারি সম্পদ সংরক্ষণ, নদী ও মৎস্যসম্পদ রক্ষা এবং জনসেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা নিয়েই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ভাণ্ডারিয়া গড়ে তুলতে চাই।

স্থানীয়দের অনেকের মতে, ভাণ্ডারিয়ায় অতীতেও দক্ষ ও সৎ প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে একজন ইউএনওকে এত ঘন ঘন মাঠপর্যায়ে সরাসরি উপস্থিত থেকে জনস্বার্থে কাজ করতে খুব কমই দেখা গেছে। তাঁর কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কিছুটা হলেও কমেছে বলে মনে করছেন অনেকে।

একজন সরকারি কর্মকর্তার মূল্যায়ন হয় তাঁর কাজের স্থায়ী প্রভাবের মাধ্যমে। সেই বিচারে সময়ই চূড়ান্ত উত্তর দেবে। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইউএনও মোঃ হাসিবুল হাসান যেভাবে মাঠে নেমে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন, তাতে ভাণ্ডারিয়ার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এসেছে বলে স্থানীয়দের অভিমত। তাঁদের প্রত্যাশা, এই কর্মধারা অব্যাহত থাকলে সুশাসন, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার ক্ষেত্রে ভাণ্ডারিয়া আরও ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নদীতে ডুবে যুবক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


চট্টগ্রামে নদীতে ডুবে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. সোলেমান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম (৩০) পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ির বদিউল আলমের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই ভাই একটি ডিঙ্গি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে তাদের নৌকাটি উল্টে যায় এবং দুজনই পানিতে পড়ে যায়। এই সময় আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে উদ্ধার করতে সক্ষম হলেও সোলেমান প্রবল স্রোতে তলিয়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ বিজয় মোল্লা জানান, শনিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে কর্ণফুলী নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই শহীদদের প্রতি সম্মান: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই শহীদদের প্রতি সম্মান: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তিনি জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের যথাযথ পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শনি বার, ১১ জুলাই, ২০২৬ তারিখে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৪ সালের গণঅভ্যুত্থান বিষয়ক ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের সূচনা পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে হয়। এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধন করা হয়। মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে হলে জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধা ও শহীদ পরিবারের বর্তমান দুর্দশার কথা তুলে ধরে তাদের যথাযথ পুনর্বাসন, সম্মান এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন অর্জিত হবে তখনই, যখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%