ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তিন জেলায় নতুন পুলিশ সুপার


তিন জেলায় নতুন পুলিশ সুপার

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার৷ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে৷ 

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ৷ 

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে৷ 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা কমাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান দীপেন দেওয়ান এমপির

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে৷ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লর্ডস টেস্টের বাকি অংশে অনিশ্চিত ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


লর্ডস টেস্টের বাকি অংশে অনিশ্চিত ইমাম

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : বাঁ-পায়ের মাংসপেশিতে গ্রেড-১ ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের বাকি অংশে পাকিস্তানের ওপেনার ইমাম উল হকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ইমামকে ১০ দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  

ইমামের ইনজুরি বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় বাঁ-পায়ের মাংসপেশিতে টান লাগে ইমামের। পরবর্তীতে স্ক্যানে পায়ের পেশিতে স্ট্রেইন ধরা পড়ে। লর্ডসে টেস্টের বাকি অংশে ইমামের খেলার সম্ভাবনা খুবই কম।’

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ইমাম। ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৮ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংস থেকে ১৮০ রানের লিড পায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ৩৮৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংলিশরা। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: রিমান্ড শেষে কারাগারে হাতকাটা কাশেম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: রিমান্ড শেষে কারাগারে হাতকাটা কাশেম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী, যিনি হাতকাটা কাশেম নামেও পরিচিত, তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

 

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা রবিবার (৩০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক আবদুল হান্নান পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানান। বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন ও মাসুদ রানা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে হাতকাটা কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে ২৫ আগস্ট শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। হাতকাটা কাশেম এই মামলার ৪৯ নম্বর আসামি।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শামীম হাসান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় অংশ নিতে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই দিন কারওয়ান বাজারে বাপেক্স ভবনের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার গাড়িবহরে হামলা চালান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাদের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উপ-পরিচালক, স্থানীয় সরকার’ পদে পদায়ন করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়ন করা কর্মকর্তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত থাকবে। আগামী ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে ওই দিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তারা হলেন-

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তামিম আল ইয়ামীনকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক পুষ্পেন্দু দেবকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মিজ মাহমুদা সুলতানাকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিস, সিলেটের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের মেরিন সেফটি বিভাগের স্পেশাল অফিসার দীপায়ন দাস শুভকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ শাশ্বতী শীলকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরীকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হককে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অ্যাপ্রেইজিং অফিসার মিজ সাদিয়া আফরিন কচিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরিফুর রহমানকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মো. সফি উল্লাহকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মোছা. আফরোজা খাতুনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মাহমুদা আক্তারকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) উপ-পরিচালক জনাব বিষ্ণুপদ পালকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সদর) মোস্তফা শাহিনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক মিজ জাকিয়া আফরিনকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ সুমী আক্তারকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি

সদ্য বিগত ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থবছরে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়েছে। সেখানেই এমন তথ্য উপস্থাপিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণের কথা জানা গেছে। বিশেষ করে ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকটের কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বেড়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা আছে। সেখান থেকেও গত অর্থবছরে ভালো আয় এসেছে। ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ আয় এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা দুইয়ের প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফার পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। ওই অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের অর্থবছর ২০২৪-২৫-এ নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও বেড়ে হলো ২৫ হাজার ৯০০ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%