ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে ইরানি জাহাজে ফের অবরোধ, অন্য জাহাজে চার্জের ঘোষণা ট্রাম্পের


হরমুজে ইরানি জাহাজে ফের অবরোধ, অন্য জাহাজে চার্জের ঘোষণা ট্রাম্পের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর আবারও অবরোধ (ব্লকেড) কার্যকর করা হবে।

তবে অন্যান্য দেশের জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত থাকবে। যদিও নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় বাবদ তাদের বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি উন্মুক্ত আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে। আমরা ‘ইরানি অবরোধ’ পুনর্বহাল করছি। এর নাম এমনই, কারণ এটি শুধু ইরানের জাহাজ বা ইরানের গ্রাহকদের বহনকারী জাহাজের প্রবেশ ও প্রস্থান বন্ধ করবে। অন্য সব দেশের জন্য প্রণালির ব্যবহার উন্মুক্ত ও ন্যায্য থাকবে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে।

ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ নামে পরিচিত হবে। তবে ন্যায্যতার স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা বহন করতে বাণিজ্যিক জাহাজগুলোকে পরিবাহিত পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।

সূত্র: সিএনএন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির কথাবার্তা ও অবস্থানে দ্বিমুখিতা দেখছে জনগণ গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩২ এম


বিএনপির কথাবার্তা ও অবস্থানে দ্বিমুখিতা দেখছে জনগণ গোলাম পরওয়ার

 

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। বিএনপির মুখে এক, অন্তরে আরেক রূপ জনগণ দেখতে পাচ্ছে। গণভোটের ৭০ শতাংশ রায় বাস্তবায়নে কালক্ষেপণ করে বিএনপি জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের করনীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে, বলে তিনি সতর্ক করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের গণভোটের গণরায়কে না মেনে বিএনপি জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন। সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান, বিরোধী দলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ শতাংশ জনগণের সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামবো।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলটির কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, সাবেক জেলা আমীর সামছুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা বিডিপির ফেনী জেলা সেক্রেটারি মো. ইসমাইল, শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম, জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন প্রমূখ।

বিষয়: ফেনীআমার দেশমিয়া গোলাম পরওয়ার 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে কীটনাশক সেবনে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ এম


নবীনগরে কীটনাশক সেবনে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের পর মো. লিল মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশা ও একাকিত্বে ভুগছিলেন।
সোমবার (১৩ জুলাই) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত লিল মিয়া নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের ইমামবাড়ির বাসিন্দা এবং মৃত কিনু মিয়ার ছেলে। তার পরিবারে চার ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে তিনি চালের পোকা দমনে ব্যবহৃত একটি কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাত ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের ছোট ছেলে মো. মনিরুল ইসলাম জানান, প্রায় ১৬ বছর আগে তার মা শামসুন্নাহার ক্যান্সারে মারা যান। এরপর থেকেই তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাকিত্বে ভুগছিলেন। কয়েক মাস আগে তিনি স্ট্রোকে আক্রান্তও হয়েছিলেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও তিনি দীর্ঘদিন ধরে নানা দুশ্চিন্তায় ছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পরিবারের সদস্যদের জানা নেই।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, কীটনাশক সেবনের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪২ এম


রুশ ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

ইউরোপকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করার উদ্দেশ্যে ইউক্রেন সহ মোট ১০টি দেশ নতুন একটি জোট গঠন করেছে। গত সোমবার প্যারিসে অনুষ্ঠিত একটি বৈঠকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এই জোটটি ইউক্রেনের চার বছরের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে, বিশেষ করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য।

প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর সঙ্গে আলোচনা করতে এসে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের মূল লক্ষ্য হলো পুরো ইউরোপের জন্য একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা।’ জানানো হয়েছে যে, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোনের তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামানো আরও কঠিন। এই ধরনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতেই এই জোটের গঠন। তবে কবে নাগাদ এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অন্যান্য দেশও চাইলে এই জোটে যোগ দিতে পারবে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যদি রাশিয়ায় হামলা করে, তাহলে তার কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি দাবি করেছেন, ‘আমাদের পাল্টা হামলা হবে বহুগুণ বেশি শক্তিশালী।’ শীতকাল আসন্ন, এবং এই সময় রাশিয়া সাধারণত ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহে হামলা বাড়িয়ে দেয়। তাই ইউক্রেন শীতের আগেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এই ব্যবস্থা তৈরিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই নতুন জোটকে ‘যুদ্ধবাজদের জোট’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তারা রাশিয়াকে পরাজিত করার মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুট ৩৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুট ৩৫ লাখ টাকা

কোটি টাকা চাঁদা না পেয়ে দিনদুপরের সময়ে ডিজিটাল ডন নেট (ডিডিএন) নামে পরিচিত একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা-বাকলিয়া অ্যাকসেস রোডে এই ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে অভিযোগের তির বিদেশে পালাতে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সম্পর্কিত। সিএমপির চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন জানান, এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন বলেন, তিনি দুই দিন আগে ডেভিড ইমন নামের একজন সন্ত্রাসীর ফোন পেয়েছিলেন, যে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর হয়েছে। ঘটনাটি শেষ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা লুটের দিকে গড়িয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বাংলাদেশ প্রতিদিনের কাছে এসেছে। ফুটেজে দেখা যায়, সশস্ত্র ১৫ থেকে ২০ জনের একটি দল ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে এবং কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। তারা কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে হামলা চালায় এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ওই এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ৯ মে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে একজন সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি প্রদান করা হয়েছিল। মোবারক হোসেন ওরফে ইমন বিপ্লব দে পার্থ নামের ওই সাংবাদিককে এ হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বিপ্লব দে পার্থের পক্ষ থেকে।

সোমবার যে প্রতিষ্ঠানে হামলা হয়েছে, সেই প্রতিষ্ঠানের পাশেই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পুলিশের পাহারায় থাকা স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় গুলি চালানো হয়েছিল। অভিযোগ ছিল, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলা করেছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি করা হয়েছিল, যার ফলে বাসার জানালার কাচ ও দরজায় গুলি লাগে। ওই ঘটনার পর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল, কিন্তু এরপরও আবার গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়।

মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি।

পুলিশের বক্তব্য অনুযায়ী, মোবারক হোসেন অন্তত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন, এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ এবং বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করার দায়িত্বও তাঁর ছিল বলে পুলিশের দাবি।

পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পালাতে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন দুজন। তাঁদের একজন মোবারক হোসেন। এর আগে দেশের এই দলের নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, বর্তমানে যিনি কারাগারে রয়েছেন। মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান দলের নেতৃত্বে রয়েছেন। রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

পুলিশের দাবি, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। মোহাম্মদ রায়হান ও মোবারক হোসেন নিয়মিতভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছেন। ভুক্তভোগীরা অভিযোগ করলেও তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%