১১:৫৩ এম
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করবার উদ্দেশ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার কিছু পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রতিনিধিদলটি এসে পৌঁছায়। এই সময় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) তাদের অভ্যর্থনা জানায়। বোয়েসেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে চলমান সহযোগিতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত, দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এটি ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি আটকদের হাতে ফুলের তোড়া তুলে দেন। সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে বোয়েসেল প্রত্যাশা করছে। এ আলোচনা দুই দেশের জনশক্তি খাতে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সংস্থাটি মনে করছে। প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন