০২:৪০ পি.এম
২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকাতে দেখা যায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব প্রবাসীরা দেশের জন্য সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৫৮৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। শীর্ষ ১০ দেশের তালিকাতে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার এবং সিঙ্গাপুরও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ আটক
যুক্তরাজ্যের থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫০৭ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার, এবং সিঙ্গাপুর থেকে যথাক্রমে ৪৫৮ কোটি ৩৯ লাখ ১০ হাজার, ৩০১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ৩৪০ কোটি ৩৬ লাখ ৫০ হাজার, ২০৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার, ১৭৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার, ২০৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার, ১৫৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার এবং ১৪৯ কোটি ৩৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে, দেশে ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। অন্যদিকে, সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগ থেকে। গত অর্থবছরের জুলাই-জুন মাসে ঢাকায় সর্বাধিক রেমিট্যান্স এসেছে, যা ছিল ১ হাজার ৮৪৮ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-জুন মাসে বিভাগটিতে রেমিট্যান্স এসেছে ৯৯৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, সিলেট বিভাগে ২৯২ কোটি ৪৪ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩৮ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার, রাজশাহী বিভাগে ১১২ কোটি ৪ লাখ ৮০ হাজার ডলার, বরিশাল বিভাগে ৭৫ কোটি ২৯ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার এবং রংপুর বিভাগে ৩৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
আরও পড়ুন: জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে: রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন