১১:৩৪ পি.এম
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে রোববার পুলিশ ও সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলস্বরূপ অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সরকারি এক কর্মকর্তার বরাতে এ খবর জানা যায়।
এজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) লিয়াকত আলী মালিক জানিয়েছেন, সংঘর্ষের মাঝে ২৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এরপর রোববার গভীর রাতে ৩০ জনকে আটক করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে কয়েকদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চারজন সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকারের দৃঢ়প্রতিজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্যদিকে, গত শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে। ওই ব্যবসায়ীর মৃত্যুর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
কর্মকর্তাদের দাবি, রোববার বিক্ষোভকারীরা রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ)-এ হামলা চালিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, যখন পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করে তখন উত্তেজিত জনতা তাদের মুখোমুখি হয়। পরে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, তবে এতে কেউ আহত হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে যেহেতু পুরো অঞ্চলে মোবাইল ডেটা সেবা বন্ধ থাকায় তথ্যপ্রবাহ সীমিত হয়ে পড়েছে। খবর দ্য ডনের।
আরও পড়ুন: ইশরাকের পদত্যাগ সাংবিধানিক, আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন