ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে দোয়া মাহফিলে অংশ নিলো সব ধর্মের মানুষ


ফরিদপুরে দোয়া মাহফিলে অংশ নিলো সব ধর্মের মানুষ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন সকল ধর্মের কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আয়োজনে শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন ধর্মের, যেমন মুসলিম, সনাতন, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: পূজা-প্রবারণা পূর্ণিমার ছুটিতে বান্দরবানে পর্যটকের ভিড়

এছাড়া, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন।

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, দোয়া মাহফিলে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেননি, বরং সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এই অংশগ্রহণে এসেছে। আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক ফরিদপুর গড়ার লক্ষ্যে একত্রিত হয়েছি, এ কারণে সকলকে নিয়ে এই আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দু নারীকে ব্যবহার করে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণের অভিযোগে ফাঁসানোর ষড়যন্ত্র ভেস্তে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


হিন্দু নারীকে ব্যবহার করে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণের অভিযোগে ফাঁসানোর ষড়যন্ত্র ভেস্তে গেছে

উত্তর প্রদেশের মিরাট জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এখানে এক উগ্র হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে দুই মুসলিম যুবককে মিথ্যা ‘লাভ জিহাদ’ এবং গণধর্ষণের মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

গত শনিবার মিরাটের জাগ্রতি বিহার এক্সটেনশন এলাকায় এই ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সাথে যুক্ত কিছু লোক দুই মুসলিম যুবক এবং এক তরুণীকে বহনকারী একটি গাড়ি আটকায়। জিশান ও শাহভেজ নামে চিহ্নিত ওই যুবকদের বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে এক হিন্দু নারীকে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যায়। তবে প্রায় পাঁচ ঘণ্টা তদন্তের পর মামলাটি নাটকীয় মোড় নেয় বলে জানা গেছে। পুলিশের সূত্রে জানা গেছে, ওই তরুণী পরে প্রকাশ করেন যে, পুরো ঘটনাটি নকুল গুর্জর নামের এক ব্যক্তি পরিকল্পনা করেছিলেন। তার সাথে ভিএইচপি-র যোগসূত্র রয়েছে বলেও জানা গেছে।

বুলন্দশহরের সিয়ানার বাসিন্দা ভাবনা নামে সনাক্ত হওয়া ওই তরুণী পুলিশকে জানান যে তিনি প্রায় দেড় বছর ধরে নকুলকে চিনতেন। তিনি তদন্তকারীদের কাছে অভিযোগ করেন যে, নকুল তাঁকে টাকার প্রলোভন দেখিয়েছিলেন। একটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি জিশান ও শাহভেজকে একটি ফৌজদারি মামলায় ফাঁসাতে সাহায্য করেন।

পুলিশ সূত্রের দাবি, জিশান ও শাহভেজের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে গণধর্ষণ ও ‘লাভ জিহাদ’-এর মিথ্যা অভিযোগ তোলার পরিকল্পনা করা হয়েছিল।

তদন্ত অনুযায়ী, জিশান একটি গৃহকর্মী সরবরাহকারী সংস্থা চালান এবং বিভিন্ন পরিবারে কাজের লোক ঠিক করে দেন। পুলিশ জানিয়েছে, নকুল নাকি অন্য এক ব্যক্তির মাধ্যমে ভাবনার মোবাইল নম্বর জিশানের কাছে পাঠিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে মেয়েটি কাজের সন্ধান করছে। পরবর্তীতে জিশান ওই তরুণীর সাথে যোগাযোগ করেন। চাকরির বিষয়ে কথা বলতে তাঁকে জাগ্রতি বিহার এক্সটেনশনে ডাকেন। সেই সময় গাড়িতে শাহভেজও উপস্থিত ছিলেন।

তদন্তকারীদের অভিযোগ, গাড়িতে ওঠার আগেই ভাবনা গাড়ির ছবি এবং তাঁর লাইভ লোকেশন নকুলের সাথে শেয়ার করেছিলেন। এর পরপরই নকুল ও তাঁর সহযোগীরা ঘটনাস্থলে পৌঁছে হট্টগোল শুরু করেন এবং যুবকদের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তোলেন।

পুলিশ যখন তদন্ত জোরদার করে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নকুল গুর্জরের একটি পুরোনো ভিডিও সামনে আসে। ভিডিওটিতে দেখা যায়, প্রায় এক বছর আগে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি গণধর্ষণ মামলায় জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর নকুলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নকুলকে এর আগেও ওই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল এবং পরে তিনি জামিন পান। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চলমান তদন্তের সময় এই ভাইরাল ভিডিওটিকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

মিরাট পুলিশ জানিয়েছে, নকুল গুর্জরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের জন্য টিম গঠন করা হয়েছে। কর্মকর্তাদের মতে, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে জিশান ও শাহভেজকে আটকে রাখা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নতুন তথ্য সামনে আসায় তদন্তের মোড় ঘুরে যায়।

উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা সুচিতা সিং জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণীটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং তিনি সুরক্ষিত আছেন। স্কুল সার্টিফিকেটের মাধ্যমে পুলিশ তাঁর বয়সও যাচাই করেছে। প্রথমে নিজেকে ১৬ বছর বয়সী দাবি করলেও নথিপত্রে তাঁর বয়স ১৯ বছর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং নকুল গুর্জরের খোঁজ পেতে তল্লাশি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন আলি আকবর খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন।

তিনি এক দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণও করেছেন।

এর আগে ১৭ মে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডি প্রধানের পদটি ফাঁকা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি হাসনাত, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি হাসনাত, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ সেখানে তিনি পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন। ফলস্বরূপ, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।

এখন হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্ব পালনরত না পেয়ে তিনি বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন।

নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকরা হলেন, মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে জানতে চান। রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের জন্য চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০)। সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আমতলী থানার ওসি মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ নিশ্চিত করেছেন যে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি সত্যি। নিহত ওহাব মিয়া উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে ছিলেন। তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার সময় মরহুমের জানাজা তার নিজবাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে) অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মো. ওহাব মিয়ার মৃত্যুতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা গভীর শোক জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%