ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার


ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার

ফেনী, ৬ আগস্ট, ২০২৬ : জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিভিন্ন মালামালসহ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনইয়ায় অভিযানের মাধ্যমে এসব মালামাল ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রী পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম -ছারছীনার পীর ছাহেব।

এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাটলারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাটলারের

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জশ বাটলার।

গতরাতে দা হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ২টি চারের পাশাপাশি ৬টি ছক্কা মারার মাধ্যমে ৫১ রানের একটি ইনিংস খেলার সময়টি টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক হয়ে ওঠেন ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বাটলার।

বাটলার ৫২২ ম্যাচের ৪৯২ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ১০৬টি হাফ-সেঞ্চুরির মাধ্যমে ১৪,৮৩৩ রান সংগ্রহ করেছেন। পোলার্ডকে টপকে যেতে বাটলারের প্রয়োজন পড়েছে মাত্র ১৭১ ইনিংস কম।

পোলার্ডের রানসংখ্যা ৭৪৬ ম্যাচের ৬৬৩ ইনিংসে ২ শতক ও ৭০ অর্ধশতকসহ ১৪,৮০৩ রানে দাঁড়িয়ে রয়েছে।

রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ-সেঞ্চুরির মাধ্যমে ১৪,৫৬২ রান করেছেন ‘ইউনিভার্স বস’।

ক্রিস গেইল ২০১৪ সালের মার্চ থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহার মালিক ছিলেন। গত জুন মাসে পোলার্ড গেইলকে টপকিয়ে সর্বোচ্চ রানের মালিক হন। কিন্তু তিনি খুব বেশিদিন এই রেকর্ডটি ধরে রাখতে পারেননি। বাটলারের কাছে সর্বোচ্চ রানের রেকর্ডটি হাতছাড়া হল পোলার্ডের।

অন্যদিকে, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫২৮ ম্যাচের ৫২৩ ইনিংস ব্যাট করে ১৪,৪৪৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার, যার রান ১৪,২৮৪ এবং তিনি ৪৩৯ ম্যাচ খেলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার আসামি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছে চেম্বার আদালত।

এই মামলায় হাইকোর্টের দেয়া জামিন বাতিলের সঙ্গে সঙ্গে আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে। আদালত উল্লেখ করেছেন, যদি তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করেন তবে পুলিশকে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই জামিন বাতিলের আদেশ প্রদান করেছেন।

এর আগে, গত ২ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ এবং বিচারপতি সাথিকা হোসাইনের একটি বেঞ্চ শুনানি শেষে আসামি হাফিজুর রহমানের জামিনে মুক্তির আদেশ দিয়েছিলেন। এই আদেশের পর, তাঁকে গত ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এই হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্তি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এর পর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া জামিন আদেশটি স্থগিত ও বাতিল করার জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানিয়েছিল। আজ সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন বাতিল করা ছাড়াও আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন ২৩ এপ্রিল তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কুমিল্লা ময়নামতী সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে ২০১৬ সালের মার্চ মাসে ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি সে সময় দেশজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশ্রয় চেয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সাবেক দুই নারী ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


আশ্রয় চেয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সাবেক দুই নারী ফুটবলার

ইরানের সাবেক দুই নারী ফুটবলার আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করেছেন। তারা হলেন ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানিসাদেহ।

পাসানদিদেহ ও রামেজানিসাদেহ গত মার্চ মাসে উইমেন্স এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে মোট ৭ জন ফুটবলার জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানসূচিতে অংশগ্রহণ করেননি। ইরানে তাদের দেশের জন্য দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়।

অস্ট্রেলিয়ায় গিয়ে ওই ৭ সদস্য ইরান জাতীয় দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আশ্রয় প্রার্থনা করেন। তাদের মধ্যে ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহকে গতকাল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রদান করেন। এর আগে বাকি ৫ জন ফুটবলার দেশে ফিরে গেছেন।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জনের কারণে পাসানদিদেহ ও রামেজানিসাদেহ গর্বিত। রামেজানিসাদেহ এক বিবৃতিতে বলেন, ‘গতকাল আমার জীবনের একটি সত্যিই বিশেষ ও অবিস্মরণীয় দিন ছিল। অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে আমি গর্বিত এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

পাসানদিদেহ বলেন, ‘আমরা যা কিছু পার করেছি এবং যত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার পর এই মুহূর্তটির মূল্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামগ্রিক উন্নয়নে নতুন জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণ ও চিকিৎসা উপকরণ সংগ্রহের পাশাপাশি একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব ডা. আকরাম হোসেন এবং সদস্য ডা. হোসনে আরা বেগম। ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠনের পর প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

ডা. আকরাম হোসেন বলেন, প্রথম সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে- হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা, নতুন ভবন নির্মাণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা, পুরাতন চিকিৎসা উপকরণ মেরামত করা, রোগীবান্ধব কর্মপরিবেশ বজায় রাখা, শিশুদের জন্য এনআইসিইউ স্থাপন করা এবং বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%