ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত


রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রীরামপুর নদীতীর এলাকায় চর মাজারদিয়াড়ের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড়ে উৎপাদিত কৃষিপণ্য রাজশাহী শহরে বিক্রির জন্য নদী পার করে আনতে হয়। তবে খেয়াঘাটে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয় না। বরং ইজারাদার পক্ষ নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক হারে টাকা আদায় করে থাকে। এর প্রতিবাদ করলে অনেক সময় সাধারণ মানুষকে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয় বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর এলাকার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে কৃষিনির্ভর মানুষের আয় ও জীবিকা সংকুচিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ার জন্য ব্যবহৃত এই খেয়াঘাটের ইজারা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশই কৃষিজীবী। এলাকায় কোনো গরুর করিডোর কিংবা সীমান্ত পারাপারের পথ নেই। তাই খেটেখাওয়া ও সীমিত আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান

আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি ব্যবস্থা দীর্ঘমেয়াদে টেকসই নয়, তাই বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশকর্মী এবং সংগঠকেরা।

তারা দাবি করছেন, দেশের টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে কার্যকর নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারের আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট নীতি নির্ধারণ’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

পরিবেশ ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা ডপস’র নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেল, এলএনজি এবং কয়লার মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎব্যবস্থার কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে যে কারণে বিপুল পরিমাণ ভর্তুকি এবং ক্যাপাসিটি পেমেন্ট রাষ্ট্রীয় অর্থনীতিকে দুর্বল করে তুলছে।

সংবাদ সম্মেলন থেকে ফরহাদুজ্জামান ফারুক, পরিবেশ সুরক্ষা ফোরাম রংপুরের সদস্য সচিব, জ্বালানির জ্বলন্ত চুল্লি থেকে মুক্তি এবং জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর জন্য সরকারের কাছে আহ্বান জানান, যেন তারা নিজেদের ভবনে যথাযথ উদ্যোগ গ্রহণ করে। তিনি বলেন, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনও অত্যন্ত কম রয়েছে। অথচ রুফটপ সোলার, সোলার ইরিগেশন, এগ্রিভোল্টাইকস, ভাসমান সোলার প্যানেল বা ভাসমান সৌরবিদ্যুৎ প্রযুক্তি ও কমিউনিটি-ওউন্ড এনার্জি সিস্টেমস দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলার জন্য এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সরকারকে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এস এম পিয়াল, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট রংপুরের সভাপতি। তিনি বলেন, জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এর জন্য নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের জন্য কর ও শুল্ক প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নতুন কয়লা, তেল এবং এলএনজি নির্ভর প্রকল্পে বিনিয়োগ সীমিত করার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি জাতীয় গ্রিড আধুনিকায়ন, নেট মিটারিং সম্প্রসারণ এবং শিল্পখাতে সবুজ জ্বালানির ব্যবহারের নিশ্চয়তা দানও সময়ের দাবি।

এস এম পিয়াল এ সময় বলেন, টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করার প্রয়োজন রয়েছে। বর্তমান জ্বালানি সংকট থেকে উদ্ভূত চলমান হুমকি কার্যকরভাবে মোকাবেলার জন্য সরকারের কাছে ১৩টি সুপারিশ তুলে ধরা হয়।

সুপারিশগুলো হলো- জ্বালানি বিষয়ে জাতীয় ঐকমত্য, জীবাশ্ম জ্বালানির ঋণচক্র থেকে দূরে থাকা, নবায়নযোগ্য শক্তির জন্য আর্থিক প্রণোদনা, জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি, সৌর পার্ক দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন, সৌর সেচ ব্যবস্থাপনার সম্প্রসারণ, পরিবহন খাতে জ্বালানি ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে দক্ষতা উন্নয়ন, স্বল্প-সুদের নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠন, নবায়নযোগ্য জ্বালানির জন্য পর্যাপ্ত বরাদ্দ, পরিচালন দক্ষতা এবং মেধাক্রম, পারমাণবিক শক্তি ব্যবহার ও টেকসই জ্বালানির জন্য ভর্তুকি সংস্কার।

সংবাদ সম্মেলনে সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, রেজওয়ান রনি, এহসানুল হক সুমন, আলোকচিত্রী রনজিৎ দাস ও মানবাধিকার কর্মী মো. কবির মিয়া বক্তব্য রাখেন।

ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি (ডপস), ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) রংপুর, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন ওয়ার্কিং গ্রুপ (বিডব্লিউজিইডি) এবং পরিবেশ সুরক্ষা ফোরাম রংপুর যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পরিবেশকর্মী, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি স্বপন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি স্বপন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ আমিনুল ইসলাম স্বপন, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মোঃ ইলিয়াস আলীর ছেলে।
বৃস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট-সহ আমিনুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেন জেলা ডিবির এসআই মোঃ নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং ঢাকা মহানগরীর আদাবর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতেপ্রেরণ করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর ইসরাইল এখন আরও বেশি বিচ্ছিন্ন: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর ইসরাইল এখন আরও বেশি বিচ্ছিন্ন: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক সামরিক সংঘাতে পরাজয় এবং গভীর অপমানের কারণে আন্তর্জাতিকভাবে এখন ইসরাইলি সরকার আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদুল গাদির, ইমাম খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্ব গ্রহণের বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক বার্তায় তিনি এ কথা বলেন।

মোজতবা খামেনি তার বার্তায় উল্লেখ করেন, ইসরাইলি সরকার এবং তাদের সমর্থকেরা যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার পর এখন ইরানি জনগণের মনোবল দুর্বল করা এবং ইরানি কর্মকর্তাদের হিসাব-নিকাশ প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, তাদের প্রধান হাতিয়ার হলো সমাজের মধ্যে সন্দেহ, ভয়, হতাশা, অবিশ্বাস এবং বিভেদ ছড়ানো।

আয়াতুল্লাহ খামেনি ইরানি জনগণকে ঐক্য, সতর্কতা, পারস্পরিক বিশ্বাস এবং জাতীয় সংহতির মাধ্যমে এসব চেষ্টার মোকাবিলা করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কর্মকর্তাদেরও জনগণের আস্থা বাড়ানো এবং হতাশা বা সামাজিক অসন্তোষ সৃষ্টি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকার বড় দায়িত্ব রয়েছে। সর্বোচ্চ নেতার মতে, ইরানি জাতি প্রতিরোধ অক্ষের সঙ্গে মিলে বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর কাছে গর্বের উৎস হয়ে উঠেছে।

সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পরও ইরানি জাতি আবারও তার সংকল্প এবং অঙ্গীকার প্রমাণ করেছে। লাখো ইরানি ইসলামী ব্যবস্থার রক্ষায়, শহীদদের স্মৃতির সম্মানে এবং বিপ্লবের আদর্শ বাস্তবায়নে অটল রয়েছে।

তিনি জনগণ ও কর্মকর্তাদের ঐক্য, সতর্কতা, পারস্পরিক বিশ্বাস এবং জাতীয় সংহতি ধরে রাখার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করবে এমন যেকোনো কাজ শেষ পর্যন্ত ইরানের শত্রুদের স্বার্থে কাজ করবে।

খামেনি অবশেষে যুবক, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানান যাতে তারা ইমাম খোমেনি এবং ইসলামী বিপ্লবের নীতিগুলো প্রচারে সাহায্য করেন এবং ইরানের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখেন।

তথ্যসূত্র: আইআরএনএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য স্বাধীন গণমাধ্যম অত্যন্ত প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, আমাদের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিতকরণের দিকে জোর দেওয়া। সরকার এ বিষয়ে কঠোরভাবে বদ্ধপরিকর। দেশের গণতন্ত্র সুসংহতকরণ এবং উন্নয়নের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।

ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

হুইপ দুলু এ সময় আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণের জন্য অর্থসহ জায়গার বন্দোবস্ত করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সূবর্ণ জয়ন্তীর পথ পরিক্রমায় রয়েছে এবং আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরও সু-সংহত হবে। তিনি জানান, আমরা সব সময় গণমাধ্যমকর্মীদের বিপদে-আপদে তাদের পাশে থাকার চেষ্টা করব এবং তাদের আর্থিক অবস্থানকে সু-সংহত করার জন্য সহযোগিতা করতে চাই।

নাটোর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলী অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আজিজুল হক টুকু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ এবং স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম।

এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুলু নাটোরের সাংবাদিকেরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে তিনি নিশ্চিত করেছেন যে সকল সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%