প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম স্পন্সর পরিচালক মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে মাহমুদুল হক ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১২ সালে তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
মাহমুদুল হকের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রায় চার দশক জুড়ে বিস্তৃত। বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বিদ্যমান। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তাঁর নেতৃত্বে আনলিমা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি মাহমুদুল হক বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে যুক্ত রয়েছেন।
তিনি চট্টগ্রাম জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন