০৮:১২ এম
গুলশানের একটি অভিজাত এলাকায় গভীর রাতে চিত্রনায়িকা পরীমণি তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। সোমবার (৯ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে এই অভিযোগটি উত্থাপন করেন। তবে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পরীমণির গাড়িতে ভাঙচুরের কোনো চিহ্ন দেখতে পাননি।
এই পরিস্থিতিতে পরীমণি ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করেন অভিনেত্রী। ফেসবুক লাইভে পরীমণি বলেন, "রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় মধ্যরাতে তাঁর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।" তিনি এ সময় দেশে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।
পরীমণির বক্তব্য অনুযায়ী, ঘটনার পরপরই তিনি থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিকদের দায়ী করেন অভিনেত্রী।
আরও পড়ুন: আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব
তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, পুলিশ এসে পরীমণির গাড়ি পরীক্ষা করে এবং গাড়িটি অক্ষত অবস্থায় ছিল। ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্নও ছিল না।
এদিকে, ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে পরীমণির বাগ্বিতণ্ডা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, প্রথমে পরীমণি তাঁদের উদ্দেশে মধ্যমা আঙুল দেখান এবং গালিগালাজ করেন। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি প্রহরায় ঘটনাস্থল ছাড়েন পরীমণি।
আরও পড়ুন: কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন