ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘সার্বভৌমত্বে আঘাত এলে প্রথম প্রতিঘাত হবে লীগ ও দালালদের ওপর’


‘সার্বভৌমত্বে আঘাত এলে প্রথম প্রতিঘাত হবে লীগ ও দালালদের ওপর’

সাবেক উপদেষ্টা ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মুখপাত্র আসিফ মাহমুদ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, "বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর কোন আঘাত আসলে আমরা প্রথম প্রতিঘাত করবো লীগ এবং আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের উপর।"

তিনি মন্তব্য করেন, "ভেতরে দালাল রেখে কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না।"

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

সাম্প্রতিক সময়ে গণহত্যাকারী শেখ হাসিনার কথিত দেশে ফেরা নিয়ে পরিকল্পিত প্রপাগাণ্ডা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আধিপত্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের বক্তব্যকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে বাহ্যিক কোনো হুমকির আগে অভ্যন্তরীণ ‘দালাল’ বা অপশক্তিকে প্রতিহত করার ওপর তার জোর দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইবিএমের নির্দেশে এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার চাপ, বিপাকে হাজারো ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


আইবিএমের নির্দেশে এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার চাপ, বিপাকে হাজারো ভারতীয়

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটির পরামর্শক বিভাগে বেশিরভাগ পদে নতুন কর্মভিসা ও স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য পৃষ্ঠপোষকতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিপাকে পড়তে পারেন যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো ভারতীয় প্রযুক্তি পেশাজীবী।

এই সিদ্ধান্তের আওতায় থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে স্থানান্তরিত হয়ে কাজ চালিয়ে যেতে হবে, নতুবা চাকরি ছাড়তে হবে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ৩১ ডিসেম্বরকে শেষ কর্মদিবস হিসেবে নির্ধারণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইবিএমের পরামর্শক বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে কতজন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়বেন, তা এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

বিশেষ করে এইচ-১বি কর্মভিসাধারী এবং স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য অপেক্ষা করা বিদেশি কর্মীরা বেশি অনিশ্চয়তায় পড়েছেন। যুক্তরাষ্ট্রে অনেক বিদেশি পেশাজীবী চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করে থাকেন।

প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের সিদ্ধান্ত জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে গিয়ে কাজ করতে রাজি হবেন না, তাদের তিন মাসের ক্ষতিপূরণ দিয়ে বিদায় করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর হবে তাদের শেষ কর্মদিবস।

কেন ভিসায় পৃষ্ঠপোষকতা বন্ধ করছে আইবিএম?

আইবিএম জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতায় পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মী নিয়োগের ভিসা কর্মসূচি ব্যবহার করা হয়েছে। তবে কয়েক বছর ধরেই এসব কর্মসূচিতে আইবিএমের অংশগ্রহণ কমছিল।

দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তন আসায় পরামর্শক বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে কর্মভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির জন্য পৃষ্ঠপোষকতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে আইবিএমের সব বিভাগের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এটি মূলত প্রতিষ্ঠানটির পরামর্শক বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য।

কর্মীদের বড় গন্তব্য হতে পারে ভারত

আইবিএমের সঙ্গে চাকরি চালিয়ে যেতে আগ্রহী কর্মীদের জন্য অন্য দেশে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ভারত বড় গন্তব্য হয়ে উঠতে পারে।

রেস্ট অব ওয়ার্ল্ডের এক প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ১৯ নভেম্বর আইবিএমের কর্মী নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বাইরে পরামর্শক বিভাগের ১ হাজার ২৭৮টি শূন্য পদের তথ্য ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই ভারতে।

এ ছাড়া সিঙ্গাপুরে ২৩টি, যুক্তরাজ্যে ১৮টি এবং যুক্তরাষ্ট্রে ৮৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে।

এসব পদে যুক্তরাষ্ট্রে কর্মরত কিছু কর্মীর অন্য দেশে গিয়ে চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে কতজন কর্মীকে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে, কিংবা নতুন পদগুলোতে আগের সমান বেতন ও সুযোগ-সুবিধা থাকবে কি না, তা নিশ্চিত করেনি আইবিএম।

অন্য দেশে স্থানান্তরিত হলে কর্মীদের বেতন, জীবনযাপন এবং পরিবারের সদস্যদের নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হতে পারে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করা কর্মীদের জন্য বিষয়টি বড় পরিবর্তন হয়ে আসতে পারে।

কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি

আইবিএমের এ সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রশাসন কর্মভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর নজরদারি বাড়িয়েছে।

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে পারে। ভারতীয় প্রযুক্তি কর্মীরা দীর্ঘদিন ধরে এই কর্মসূচির অন্যতম বড় সুবিধাভোগী।

তবে ট্রাম্প প্রশাসন কর্মসূচিটি আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি আরোপের প্রস্তাব এবং ভিসা নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন উল্লেখযোগ্য। নতুন ব্যবস্থায় তুলনামূলক বেশি বেতন পাওয়া চাকরির আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এ ছাড়া কর্মভিত্তিক অভিবাসন কর্মসূচির অপব্যবহারের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপও জোরদার করেছে মার্কিন প্রশাসন।

গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের মতো প্রযুক্তি ও সেবা প্রতিষ্ঠান স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার গুরুত্বপূর্ণ পথ কর্মসংস্থানভিত্তিক শ্রম সনদ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়ে।

ভারতীয় পেশাজীবীদের ওপর কী প্রভাব পড়বে?

আইবিএমের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের অনেকেই নিয়োগকর্তার ওপর ভিসার জন্য নির্ভরশীলতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হতে পারেন।

নিয়োগ ও কর্মী ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠান ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল আগরওয়াল এনডিটিভিকে বলেন, প্রযুক্তি খাতে বৃহত্তর পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে আইবিএমের এই সিদ্ধান্ত। গ্রাহকদের চাহিদা, শ্রমবাজার এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অনুযায়ী নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আনছে বিভিন্ন প্রতিষ্ঠান।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের কারণে নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক ফলাফল তৈরির যোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে শ্রমিকদের স্বস্তির নিঃশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


কালিয়াকৈরে শ্রমিকদের স্বস্তির নিঃশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান এমপির

ভোরের আলো ফোটার পূর্বে টিফিন বাটি হাতে নিয়ে কারখানার দিকে ছুটে যাওয়া, সারাদিন মেশিনের গর্জনের মাঝে রক্ত-ঘাম এক করে দেশের অর্থনীতির চাকা সচল রাখা - এটাই গাজীপুরের শিল্পাঞ্চলের লাখো শ্রমিকের প্রতিদিনের চিত্র। মাসের শেষে সামান্য বেতন হাতে পেয়ে ঘরভাড়া, চাল-ডাল এবং সন্তানের পড়াশোনার খরচ মেটাতে গিয়ে যাদের চোখে অসহায়ত্বের অশ্রু জমা হয়, সেই মেহনতি মানুষের মুখে আজ কিছুটা স্বস্তির হাসি ফুটিয়ে তুলতে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা ফ্লাইওভারের নিচে, উপজেলার বিএনপি, পৌর বিএনপি ও শ্রমিক ভাইদের নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শ্রমিকদের জীবনসংগ্রামের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজে ফেরার আহ্বান জানান এবং শ্রমিকদের ঘামের পয়সা লুটে নেওয়ার অপচেষ্টাকারী অসাধু বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন, কালিয়াকৈর পৌর বিএনপি ও সকল নেতাকর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সংসারের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই পিষ্ট ছিলেন গার্মেন্টস ও শিল্পকারখানার শ্রমিকরা। প্রিয়জনের মুখে দুমুঠো ভাত তুলে দিতে এবং অসুস্থ বাবা-মায়ের ওষুধ কিনতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছিল তাদের। শ্রমিকদের সেই নীরব কান্না ও ন্যায্য দাবির কথা স্মরণ করে এমপি মুজিবুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, "সরকার আপনাদের দুঃখ-কষ্ট বুঝেছে এবং আপনাদের দাবি মেনে নিয়েছে। আপনাদের সুন্দর বেতন বাড়িয়েছে। ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। আপনাদের ঘামঝরা শ্রমের মূল্য দিতে সরকার বদ্ধপরিকর। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আপনাদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়া উচিত। আপনারা সুন্দর করে কাজে যোগদান করেন।"

শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "যে কারখানা আপনাদের অন্ন জোগায়, সেই কারখানায় কোনো শ্রমিক হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। শ্রমিকের ছদ্মবেশে পতিত আওয়ামী লীগের লোকজন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এই অপশক্তি চায় না শ্রমিকরা ভালো থাকুক বা দেশের অর্থনীতি সচল থাকুক। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান করা হবে।"

শ্রমিকদের চিরচেনা এক দীর্ঘশ্বাসের নাম - বেতন বাড়ার আগেই বাড়িভাড়া বৃদ্ধি। সারামাস হাড়ভাঙা খাটুনির পর বেতন বাড়ার খবরে শ্রমিকরা যখন একটু ভালো থাকার স্বপ্ন দেখেন, ঠিক তখনই এক শ্রেণির অসাধু বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে সেই আনন্দ কেড়ে নেন। শ্রমিকদের এই চরম দুর্দশার কথা তুলে ধরে বাড়ির মালিকদের উদ্দেশে কঠোর বার্তা দেন সংসদ সদস্য। তিনি বলেন, "শ্রমিকদের প্রতি মানবিক ও সহনশীল হতে হবে। কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না। গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার কোনো বাড়ির মালিক একটা টাকাও বাড়িভাড়া বৃদ্ধি করতে পারবেন না।"

তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি কেউ ভাড়া বাড়ান, তবে আমরা ধরে নেবো শ্রমিকদের বর্ধিত ৪ হাজার ৫০০ টাকা আপনারা পকেটস্থ করতে চাচ্ছেন। শ্রমিক ভাই-বোনেরা, বর্ধিত ভাড়া আপনারা এক টাকাও পরিশোধ করবেন না। কেউ জোর করলে প্রয়োজনে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, বিএনপির নেতা, ইউএনও কিংবা ওসিকে জানাবেন। সর্বোপরি আপনাদের পাশে সংসদ সদস্য হিসেবে আমি রয়েছি।"

বেতন বৃদ্ধির অজুহাতে কাঁচাবাজার ও মুদি দোকানে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার পুরনো অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়ে এমপি মুজিবুর রহমান বলেন, "অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে শ্রমিকদের ওপর পণ্যের অতিরিক্ত মূল্য চাপিয়ে দিতে পারবেন না। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করা এই মানুষগুলো বর্ধিত বেতন হাতে পেয়ে যাতে নিজের ও পরিবারের জন্য সুন্দরভাবে ব্যয় করতে পারেন, সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন এবং বাজারে কিছুটা স্বস্তি পান - সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।"

সভায় কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিন শ্রমিকদের উদ্দেশে বলেন, "শ্রমিকরা আমাদের ভাই-বোন, তারাই কালিয়াকৈরের প্রাণ। তাদের দাবি যৌক্তিক, তাদের কষ্ট আমরা বুঝি। কিন্তু দাবির নামে রাস্তা বন্ধ করে, কারখানা বন্ধ করে, ভাঙচুর করে দেশের ক্ষতি করা চলবে না। আমরা চাই, কারখানা চলুক, শ্রমিক বাঁচুক, কালিয়াকৈর বাঁচুক।"

তিনি বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "এমপি মহোদয় যে ঘোষণা দিয়েছেন, তা কালিয়াকৈর পৌরসভার প্রতিটি মহল্লায় বাস্তবায়ন করতে হবে। কোনো বাড়িওয়ালা যদি ভাড়া বাড়ান, কোনো দোকানদার যদি অযৌক্তিক দাম নেন, তাহলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শ্রমিকের বর্ধিত বেতন শ্রমিকের হাতেই থাকবে। পৌরসভা হিসেবে আমরা শ্রমিকদের পাশে আছি, থাকবো।"

তিনি আরও বলেন, "আমি পৌরবাসীকে কথা দিচ্ছি - পৌরসভায় শান্তি, শৃঙ্খলা ও মানবিকতা ফিরিয়ে আনতে আমি শ্রমিক, মালিক, বাড়িওয়ালা সবার সঙ্গে বসে সমস্যার সমাধান করবো। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কেউ শ্রমিকের ওপর জুলুম করতে পারবে না।"

তার এই বক্তব্যে উপস্থিত শ্রমিক ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আন্দোলনের পর ছাঁটাই বা মামলার ভয়ে অনেক শ্রমিকের রাতের ঘুম হারাম হয়ে যায়। শ্রমিকদের সেই শঙ্কা দূর করে আশ্বস্ত করেন এমপি মুজিবুর রহমান। তিনি জানান, বর্ধিত মজুরি ঘোষণার পর ইতিমধ্যেই কালিয়াকৈরের প্রায় ৮০ শতাংশ মিল-কারখানায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন শুরু হয়েছে। বাকি শ্রমিকরাও দ্রুত কাজে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, আন্দোলনের জেরে কোনো নিরীহ শ্রমিক যাতে হয়রানি বা চাকরিচ্যুতির শিকার না হন, সে বিষয়ে মালিকপক্ষের সাথে সমন্বয় করে সরকার ও বিএনপি পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভাল করা হবে। টাকার অভাবে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা শিল্পশ্রমিকদের জন্য এক ঐতিহাসিক সুখবর দেন সংসদ সদস্য। তিনি জানান, শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী কালিয়াকৈরের শিল্পশ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে এবং আগামী জুনের মধ্যেই এর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর ফলে শ্রমিকদের আর চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হবে না বা অর্থাভাবে চিকিৎসা বন্ধ রাখতে হবে।

শ্রমিকদের রুটিরুজির একমাত্র অবলম্বন এই শিল্পকারখানাগুলোকে নাশকতা, অগ্নিসংযোগ ও লুটপাটের হাত থেকে রক্ষা করতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি পরিবার আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার কর্মসূচি নিয়েছে। পুরো কালিয়াকৈরকে সাতটি জোনে ভাগ করে দলের নেতাকর্মীরা প্রতিদিন অবস্থান নেবেন এবং শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান এমপি। পরিশেষে, মেহনতি মানুষের ঘামে গড়া এই শিল্পাঞ্চলে স্থায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি মানবিক ও নিরাপদ কর্মপরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিক, মালিক, বাড়িওয়ালা এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


বাংলাদেশ সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা গ্রহণ

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি যুক্তরাজ্যের অভিজ্ঞতা বিনিময় করেছেন, যা সরকারের কার্যক্রমের ওপর নজরদারি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে।

আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফেরেন তিনি যুক্তরাজ্য সফর শেষে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ভোর ৪টা ২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরকালে ওয়েস্টমিনস্টারে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে যুক্তরাজ্যের সংসদীয় কমিটির কাঠামো, সরকারের কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা বিনিময় করা হয়। বিশেষভাবে সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক পদ্ধতি এবং কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডস-এর সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, সংসদ সদস্যদের আচরণবিধি এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্যদের আচরণ ও দায়িত্ব পালনে নৈতিক মানদণ্ড বজায় রাখা এবং সংসদীয় জবাবদিহির গুরুত্ব নিয়েও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, দ্বিকক্ষ ও এক কক্ষ বিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন চিফ হুইপ। এ ছাড়া সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার এবং সংসদীয় বিশেষাধিকার বিষয়ে আলোচনা হয়।

সফরকালে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্যদের জন্য গবেষণা, প্রশাসনিক ও অন্যান্য সহায়তা সেবা, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদল হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য গবেষণা ও তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়।

এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা, সরকারের কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠা এবং আইন প্রণয়নের মান উন্নয়নে সহায়ক হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণেও এ সফর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিমরাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, ঢাকা

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


শিমরাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প নারায়ণগঞ্জ জেলার শিমরাইল এলাকায় (ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল সংলগ্ন চট্টগ্রাম রোড।
মহাসড়কে যানজট নিরসন, ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অবৈধ পণ্য পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করা তাদের দায়িত্ব। কিন্তু যানজট নিরসনের জায়গায় টোটাল রাস্তা জুড়ে যেন পরিবহন রাতে থাকে ভরপুর নেয়া হয় মাসোয়ার।

রাজধানীর উপকণ্ঠ চিটাগাং রোডের শিমরাইল হাইওয়ে থানার অন্তর্গত এলাকায় দায়িত্বরত সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সংবাদপত্রের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশায় মামলা দেওয়া এবং এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও সংবাদপত্র অফিস সূত্রে জানা যায়, আজ মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশায় মোট ১৫ হাজার টাকার মামলা দেন সার্জেন্ট খোরশেদ। এর মধ্যে একটি সিএনজি অটোরিকশা একটি সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং সেটি নিয়মিত সংবাদপত্রের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। দায়িত্বরত অবস্থায় চালক বিষয়টি সার্জেন্ট খোরশেদকে অবহিত করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চালকের সাথে দুর্ব্যবহার করেন।

পরবর্তীতে চালক বিষয়টি তার সংবাদপত্র অফিসে জানালে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিমরাইল ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ইনচার্জ) বিষয়টি অবগত করেন। এরপর ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা সার্জেন্ট খোরশেদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের সাথে চড়াও হয়ে কথা বলেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যা পারেন করেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমার নামে বিচার দেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, শিমরাইল ক্যাম্প আওতাধীন এলাকায় প্রায় দুই হাজারের অধিক ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা, ট্রাক ও অন্যান্য পরিবহন চলাচল করে। যাত্রাবাড়ী থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে এসব ফিটনেসবিহীন যানবাহন আটক করা হলে চালকরা সার্জেন্ট খোরশেদের নাম ব্যবহার করে ছাড় পেয়ে যান বলেও জনশ্রুতি রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%