ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী


পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

 

দেশব্যাপী মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিশেষ পাইলটিং স্কিম (হেলথ স্ক্রিনিং কার্যক্রম) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ সম্পর্কে কথা বলেন।

আরও পড়ুন: কাশিয়ানীতে জমি বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটি ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর, যদি তারা মনে করে যে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।’

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, ‘বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দল-মত -নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ হলো সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্‌-দ্বীনের পক্ষে কথা বলছে।’

তিনি আরো বলেন, ‘চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসাসেবার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক জাহাজে হামলায় তীব্র প্রতিবাদ দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বাণিজ্যিক জাহাজে হামলায় তীব্র প্রতিবাদ দিল্লির

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ায় দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথোপকথন চালিয়েছেন।

জয়শঙ্কর এই ধরনের পদক্ষেপকে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে অযৌক্তিক বলে মানছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত পোস্টে তিনি জানিয়েছেন, আজ সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছি। উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে আমি ভারতের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি। এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে কখনই সমর্থনযোগ্য নয়।

গত বৃহস্পতিবার ওমান উপকূলে মার্কিন বাহিনীর হামলায় ভারতীয় তিন নাবিক নিহত হন। হামলার শিকার ঐ ‘সেত্তেবেলো’ নামের পালাউয়ের ট্যাঙ্কারে মোট ২৮ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করে চলমান মার্কিন অবরোধ লঙ্ঘন করে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার পর এই অবরোধ কার্যকর হয়। এই প্রণালী দিয়ে সংঘাতের আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হতো।

সূত্র: গাল্ফ নিউজ, আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কালা হিরন’ বন্ধে আদালতে সালমান খানের আবেদন, শুনানিতে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


‘কালা হিরন’ বন্ধে আদালতে সালমান খানের আবেদন, শুনানিতে নতুন সিদ্ধান্ত

বলিউডের নতুন সিনেমা ‘কালা হিরণ’ এর মুক্তি স্থগিত করতে আদালতের দ্বারস্থ হয়েছেন মেগাস্টার সালমান খান।

অভিনেতার আদালতে করা আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (১২ জুন) দিল্লি হাইকোর্টে এর শুনানি সম্পন্ন হলো।

১৯৯৮ সালের আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘কালা হিরণ : দ্য ব্যাটেল ফর লেগাসি’।

এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা দেখছেন সালমান। তাই, সিনেমাটির প্রদর্শন ও প্রচারণা বন্ধে তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন।

১৯৯৮ সালে ভারতের জোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে সেখানে দু’টি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান খান।

এ ধরনের অভিযোগ ওঠার পর মামলায় মূল অভিযুক্ত হন সালমান। অভিযুক্তদের তালিকায় অভিনেতা সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাবু, নীলম এবং দুশ্যন্ত সিং নামের স্থানীয় একজনও ছিলেন।

মামলার তদন্তে জোধপুর জেলা আদালত সালমানকে সাজা প্রদান করলেও, বাকিদের মুক্তি দেন। ২০১৮ সালের ৫ এপ্রিল সালমান পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন। পরে জামিনে মুক্তি পান। ২০২২ সালে রাজস্থান হাইকোর্ট মামলাটির স্থানান্তরণের অনুমতি দেন।

চলমান মামলার শুনানি এখন হাইকোর্টেই হবে। এ পরিস্থিতি দেখে প্রেক্ষাগৃহে ‘কালা হিরণ’র মুক্তি পেলে বিপাকে পড়তে পারেন সালমান। তাই, তিনি আদালতে সিনেমাটির প্রচারণা ও প্রদর্শন বন্ধের আবেদন করেন।

শুক্রবার (১২ জুন) দিল্লি হাইকোর্টে এ আবেদনের শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণার বেঞ্চ সিনেমাটির প্রযোজক অমিত জানি, অক্ষয় পান্ডেসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেন। একসাথে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন আগামী ১৯ জুন।

সালমান খানের পক্ষে আদালতে আইনজীবী দয়ান কৃষ্ণান শুনানিতে দাবি করেন, সিনেমাটি অভিনেতার ব্যক্তিত্ব ও ভাবমূর্তির সুরক্ষার অধিকার লঙ্ঘন করছে। আবেদনের নথিতে বলা হয়েছে, সিনেমার টিজারে এমন একটি চরিত্র উপস্থিত করা হয়েছে যার চেহারা, উপস্থাপনা এবং পরিধেয় সামগ্রী সরাসরি সালমান খানকে ইঙ্গিত করে। বিশেষ করে চরিত্রটির হাতে থাকা নীল ব্রেসলেট অভিনেতার পরিচিত স্টাইলের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

সালমানের দাবি হল, অস্ত্র আইনের মামলায় তিনি ইতোমধ্যেই আদালত থেকে খালাস পেয়েছেন। এরপরও এ ধরনের উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সমাজে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ এপ্রিল সিনেমাটির প্রযোজকদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশের পরও সিনেমাটির প্রচারণা অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, প্রযোজক পক্ষের আইনজীবীর দাবি, এখন পর্যন্ত কেবল টিজার প্রকাশ করা হয়েছে। সিনেমার মুক্তির তারিখও চূড়ান্ত হয়নি। তাই শুধুমাত্র একটি টিজারের ভিত্তিতে মুক্তি ও প্রচারণা বন্ধের আবেদন কতটা গ্রহণযোগ্য, সেটি মহামান্য আদালতকে বিবেচনা করার অনুরোধ করেছেন সিনেমাটির প্রযোজক পক্ষের আইনজীবী।

সিনেমা, ব্যক্তিত্বের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এই মামলা এখন বলিউডে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আগামী ১৯ জুনের শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেবে, সেদিকেই এখন তাকিয়ে ভারতের চলচ্চিত্র অঙ্গন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকে, তাহলে বাংলাদেশ লজ্জিত হবে।

শনিবার চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে, তাদেরকে জেলের ভয় দেখাবেন না।

সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। জনগণ এই বিষয়টি আর মেনে নেবে না।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে। জনগণ এটি আর মেনে নেবে না।

শনিবার চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।

এর আগে লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশে যোগ দিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ করছে ১১-দলীয় ঐক্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%