ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পিকেএসএফ ও ইআরএফ সাংবাদিকতার উন্নয়ন প্রসারে একসঙ্গে কাজ করবে


পিকেএসএফ ও ইআরএফ সাংবাদিকতার উন্নয়ন প্রসারে একসঙ্গে কাজ করবে

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার প্রসার ঘটাতে, জ্ঞান বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করার জন্য একসঙ্গে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এই উদ্দেশ্যে আজ পিকেএসএফ ভবন-১-এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পিকেএসএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

পিকেএসএফের পক্ষ থেকে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবুল কাশেম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার

এ সময় পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফ সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।

এছাড়া, পিকেএসএফের বিভিন্ন কার্যক্রম, গবেষণা, সমীক্ষা, উদ্ভাবন ও প্রকাশনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা এবং এসব বিষয়ে তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনের জন্য ইআরএফ সদস্যদের অংশগ্রহণে মিডিয়া ভিজিট আয়োজনেও সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: বিশ্বব্যাংক কর্মসংস্থানে অবকাঠামো, নীতি ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেছে

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ের উন্নয়ন উদ্যোগ, মানুষের জীবিকা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল নিখোঁজ দুই মাদরাসাছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল নিখোঁজ দুই মাদরাসাছাত্রী

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজন হলো চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং অন্যজন হলো যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)।

এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদরাসায় যাওয়ার জন্য নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু তারা মাদরাসায় পৌঁছায়নি এবং বাড়িতে ফিরে আসেনি। ফলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করতে থাকে। পরে সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।

এ ঘটনার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে পুলিশ কার্যক্রম শুরু করে। চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়।

অনুসন্ধানের এক পর্যায়ে কিশোরী দুটির অবস্থান কক্সবাজারে শনাক্ত হয়। পরবর্তীতে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী দুজন জানায়, তারা পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।

প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ মো: রফিকুল ইসলাম। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। সরকারের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি প্রধান উত্তরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে।

গতকাল সরকারী এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের খবরে কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবের পরিবেশ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর একজন বিশিষ্ট অর্থনীতিবিদ পেলো প্রতিষ্ঠানটি। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দেশ বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর এম রফিকুল ইসলাম স্যারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এবং রাজশাহী -৩ আসনের এমপি এ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলনকে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মহানগর বিএনপির সিনিয়র নেতা নজরুল হুদা এবং আব্দুস সালাম মোহাম্মদ বিপ্লব অভিনন্দন জানিয়েছেন। রাজশাহী নাগরিক কমিটির নেতৃবৃন্দও অভিনন্দন জানান। আশা করা হচ্ছে, তাঁর যোগ্য নেতৃত্বে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষক বান্ধব এই ব্যাংক আরও উন্নতি করবে ইনশাল্লাহ। গত ২৬ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণ, অটোচালক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


কুমিল্লায় রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণ, অটোচালক গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

রাতের সময় অভিযুক্ত অটোচালক আল আমিন (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আল আমিন দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বজলুর রহমানের সন্তান। তিনি চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর ভাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি আল আমিনের ভাড়া বাসার সামনে অটোরিকশায় বসে ছিল। ওই সময় বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে আল আমিন কৌশলে শিশুটিকে তার বাসার কক্ষে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে মুখের বাঁধন খুলে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আল আমিনকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার ওসি নুরুজ্জামান জানিয়েছেন, "লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আল আমিনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ সন্তান ও স্বামীকে হারিয়ে মাহফুজার কাটছে অনাহারে দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


১০ সন্তান ও স্বামীকে হারিয়ে মাহফুজার কাটছে অনাহারে দিন

একে একে দশটি সন্তানকে নিজ হাতে কবরে শায়িত করেছেন, আর বছর খানেক আগে চিরতরে ছেড়ে চলে গেছেন তার একমাত্র জীবনসঙ্গী স্বামী।

চরম শোক, নিঃসঙ্গতা এবং দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা মাহফুজা খাতুন মানবেতর জীবন কাটাচ্ছেন একটি জরাজীর্ণ টিনের ঘরে।

বয়সের ভারে ন্যুব্জ এই বিধবা বৃদ্ধার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সরকারি স্থায়ী সামাজিক সুরক্ষার আওতায় না থাকায় প্রতিবেশীদের সাহায্য এবং অনাহার-অর্ধাহারেই দিন পার করছেন তিনি।

মাহফুজা খাতুনের জীবনের ইতিহাস দুঃখ ও শোকের এক জীবন্ত দলিল। তার গর্ভে জন্ম নিয়েছিল মোট ১০টি সন্তান, যার মধ্যে ৬ জন ছেলে এবং ৪ জন মেয়ে; কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শৈশব ও বিভিন্ন বয়সে একে একে তার সব সন্তানই মৃত্যুবরণ করেছে। মাতৃত্বের সব অবলম্বন হারানোর পর বছরখানেক আগে তার স্বামীও মারা যান। ফলে, এই বৃদ্ধ বয়সে তার খবরাখবর নেওয়ার কিংবা একমুঠো অন্ন মুখে তুলে দেওয়ার মতো কোনো নিকটাত্মীয় বা আপনজন আর রইল না। বর্তমানে তিনি পুরোপুরি অভিভাবকহীন অবস্থায় একা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি নির্জন স্থানে ভাঙাচোরা, ঝরঝরে এবং স্যাঁতসেঁতে একটি টিনের ঝুপড়িতে মাহফুজা খাতুনের বসবাস। ঘরের টিনগুলোতে মরিচা ধরে ফুটো হয়ে গেছে, সামান্য বৃষ্টিতেই পানি চুইয়ে পড়ার উপক্রম হয়। ছাউনি ও বেড়া প্রায় ধ্বংসের মুখে। বয়োবৃদ্ধ শরীরে এমন ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত ঘরে একা বসবাস করা সাধারণ মানুষের জন্যও চরম ভীতি ও কষ্টের। যেকোনো দুর্যোগ বা প্রতিকূল আবহাওয়ায় আশ্রয়টুকু ধসে পড়ার আতঙ্কে কাটে তার প্রতিটি মুহূর্ত।

চোখের জলে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বৃদ্ধা মাহফুজা খাতুন জানান, ক্ষুধা নিবারণের জন্য নিয়মিত খাবার জোটানো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কখনো কখনো প্রতিবেশীরা বাড়ি থেকে তরকারি বা রান্না করা খাবার দিলে তা খেয়ে ক্ষুধা মেটান। সাহায্য না পেলে শুধু লবণ-মরিচ দিয়ে ভাত মেখে অথবা শুকনা খাবার খেয়েই দিন পার করেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মীয়-স্বজন বা আশপাশের মানুষের দেওয়া ফিতরা ও জাকাতের সামান্য অর্থ দিয়ে কয়েক মাস কোনোমতে চালিয়ে নেন; কিন্তু সেই সাহায্য ফুরিয়ে গেলে আবার অন্যের দরজায় হাত পাততে হয়।

বৃদ্ধা মাহফুজার অভিযোগ, জীবনের শেষপ্রান্তে এসে চরম দুঃসময়েও তিনি কোনো ধরনের স্থায়ী সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা পাননি। তার নামে এখনো পর্যন্ত কোনো বিধবা ভাতা বা বয়স্ক ভাতার কার্ড ইস্যু করা হয়নি। মাঝে মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেবল কিছু চাল বা শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হলেও তা তার দীর্ঘমেয়াদি বেঁচে থাকার জন্য খুবই অপ্রতুল। এমন হৃদয়বিদারক বাস্তবতায় উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অবিলম্বে একটি স্থায়ী ভাতার ব্যবস্থা করা ও বসবাসের উপযোগী একটি নিরাপদ ঘর নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন অসহায় এই নারী।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ইতিবাচক আশ্বাস দিয়ে বলেন, "সন্তান ও স্বামী হারিয়ে একজন বয়োবৃদ্ধ নারীর এভাবে কষ্টে দিনযাপন করার বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অতি দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সার্বিক খোঁজখবর নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%