০৯:৪৯ পি.এম
সোমবার সুনামগঞ্জে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, বিশ্বমানের উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে একটি বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনের শিরোনাম ছিল ‘বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব’। এর মূল উদ্দেশ্য হল তরুণ ও স্থানীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলা।
আজ সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।
তিনি তার প্রবন্ধে বলেন, বর্তমান যুগের প্রযুক্তিগত পরিবর্তন কিভাবে ঘটছে এবং সেই অনুযায়ী দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরির বিভিন্ন কৌশল এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল।
তিনি জানান, ভবিষ্যত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের গতানুগতিক কর্মসংস্থানের বাইরে এসে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে। শহর সমাজসেবা কার্যালয়ের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে দক্ষ ও বিশ্বমানের উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া এবং সমাজসেবা অফিসার (রেজিঃ) (অতিরিক্ত দায়িত্ব) বিলাল হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন