ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান


২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় গ্রাহকদের মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, টোকেন আপডেট বিষয়ে যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইনে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে। খবর তথ্যবিবরণীর।

হটলাইনসমূহ হলো: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯; বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০; পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯; ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬; ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০; নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩; এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার-১৬১১৭।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীসেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে: মসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


যাত্রীসেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে: মসিক প্রশাসক

 নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

তিনি বলেন, নগরবাসী এবং দূরপাল্লার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালের অবৈধ উচ্ছেদ চলমান থাকবে। পাশাপাশি অবৈধ দখলমুক্তকরণের মাধ্যমে টার্মিনালটির প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আজ সোমবার দুপুরে নগরীর মাসকান্দা বাস টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে নগর প্রশাসক এসব কথা বলেন।

এ সময় তিনি টার্মিনাল এলাকার অবৈধ দোকান ও স্থাপনার মালিকদের দ্রুত সময়ের মধ্যে দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।

অন্যথায় যাত্রীসেবার মান নিশ্চিত করতে বাস টার্মিনালে অবৈধ স্থাপনা ও দোকানের বিরুদ্ধে অভিযান চলবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

অভিযানকালে তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে টার্মিনালকে আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নগর প্রশাসক যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালে একটি আধুনিক ওয়েটিং রুম এবং নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, জাকির হোসাইন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

বাংলাদেশে পাপেট শিল্পের পথিকৃৎ, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

তিনি আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স ৯০ বছর ছিল। তিনি স্ত্রী মেরী মনোয়ার, ছেলে সাদাত মনোয়ার, মেয়ে নন্দিনী মনোয়ারসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

শিল্পী মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বাসসকে জানান, হাসপাতালে যাবতীয় প্রস্তুতি শেষে সকাল ১০টার দিকে শিল্পীর মরদেহ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হয়। এরপর মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যানে তাঁকে ধানমন্ডির ১ নম্বর সড়কের নিজ বাড়িতে নেয়া হয়। আজ রাতে শিল্পীর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আগামীকাল ৩০ জুন সকালে ৯টায়, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মুস্তাফা মনোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শহীদ মিনারে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ যোহর বনানী কবরস্থানে শিল্পী মুস্তাফা মনোয়ারকে দাফন করা হবে।

উল্লেখ্য, বরেণ্য এই শিল্পী নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শিল্পীর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

কলকাতা আর্ট কলেজে চারুকলা বিষয়ে পড়াশোনা শেষে দেশে ফিরে শিল্পী মুস্তাফা মনোয়ার শিক্ষকতা, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হন। বাংলাদেশের পাপেট শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তিনি ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর কবি গোলাম মোস্তফা এবং জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।

মুস্তাফা মনোয়ার ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধকাল পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'-এর পরিকল্পনা ও নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় লিডের দিকে এগোচ্ছে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বড় লিডের দিকে এগোচ্ছে জিম্বাবুয়ে

 বাংলাদেশ দলের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হাতে নিয়ে ২১০ রানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের চা-বিরতিতে তারা এই অবস্থানে পৌঁছেছে।

বাংলাদেশের ১৪০ রানের জবাবে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলেছে। ওপেনার ইনোসেন্ট কাইয়া ১৪০ রানে আউট হন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। দিন শেষে জিম্বাবুয়ে ১ উইকেটে ১৩৬ রানে ব্যাট করছিল। কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের খেলায় ১৭ রানের মাথায় বাংলাদেশ পেসার খালেদ আহমেদের বলেই আউট হন টেইলর। দলীয় ১৪৩ রানে টেইলর ফিরে আসার পর ক্রিজে প্রবেশ করেন ব্রায়ান বেনেট। তৃতীয় উইকেটে কাইয়ার সাথে ১০৭ রান যোগ করেন বেনেট। ব্যক্তিগত ৫৯ রানে টাইজুলের বলে আউট হন বেনেট।

বেনেটের সাথে জুটিতে কাইয়া তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ গ্রহণ করেন। ২২৭ বল খেলে ১৭টি চার মারার পরে ১৪০ রানে তিনি তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হন।

জিম্বাবুয়ের উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা ১ রানে রান আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতি বিরতিতে যান ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধভেরে। বিখ্যাত মুহূর্তে, আরভিন ৪৯ ও মাধভেরে ৩৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের খালেদ ও তাইজুল প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরিয়া ইমপোর্ট এক্সপো ২০২৬-এ বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


কোরিয়া ইমপোর্ট এক্সপো ২০২৬-এ বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার প্রদর্শন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘কোরিয়া ইমপোর্ট এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ যথাযথভাবে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীতে ৩২টি বাংলাদেশি প্রতিষ্ঠান বিভিন্ন খাতের পণ্য প্রদর্শনের পাশাপাশি কোরিয়ান ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং সিউলে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে গত ২৩ থেকে ২৫ জুন সিওইএক্স হল-বি-তে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কোরিয়া ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (কোইমা) চেয়ারম্যান ইয়ংমি ইউন, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য বিশিষ্ট অতিথির উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল এবং কেবিসিসিআইর সভাপতি শাহাব উদ্দিন খান যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ: শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের অগ্রযাত্রা’ বিষয়ক প্রতিপাদ্য নিয়ে সাজানো বাংলাদেশ প্যাভিলিয়ন ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৩২টি বাংলাদেশি প্রতিষ্ঠান তৈরি পোশাক, বস্ত্র, গার্মেন্টস অ্যাকসেসরিজ, চামড়াজাত পণ্য, জুতা, পাট ও পরিবেশবান্ধব পণ্য, হস্তশিল্প, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যার সমাধান এবং লজিস্টিকস সেবা প্রদর্শন করেছে।

এছাড়া বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) প্রদর্শনীতে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে।

প্রদর্শনীর সময় কেবিসিসিআই প্রতিনিধিদল কোইমার নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ আলোচনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে কেবিসিসিআই ও কোইমার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খানের নেতৃত্বে ৪১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রদর্শনীতে অংশ নেয়। এ সময় তারা কোরিয়ান ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ১৫টিরও বেশি বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) বৈঠক করে।

২৬ জুন বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দূতাবাসের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত লি ইউন ইয়ং, পার্ক ইয়ং সিক এবং ইনচনে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ডেভিড কিম উপস্থিত ছিলেন।

কোরিয়া ইমপোর্ট এক্সপো ২০২৬-এ ২০০টি স্টলে অংশগ্রহণকারী দেশগুলোর খাদ্য ও পানীয়, প্রসাধনী, ভোগ্যপণ্য, গৃহস্থালি সামগ্রী, স্বাস্থ্য খাতের পণ্য, ইলেকট্রনিকস, শিল্পের কাঁচামাল এবং উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%