১০:৩০ পি.এম
কুমিল্লার লাকসামে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আজগরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একই ইউনিয়নের ছিলইন গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা
লাকসাম থানা পুলিশের সূত্রে জনানো হয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টার সময় পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে একটি বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী।
আরও পড়ুন: সাজেকের সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত: প্রতিমন্ত্রী মীর হেলাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন