প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিক রয়েছে। এবারের বাজেট নেতিবাচক দিক থেকে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত বলেও তিনি উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষ হয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা বাজেটের দুই দিকই পর্যালোচনা করছি। অর্থমন্ত্রীর বক্তব্যে দেশের আর্থিক পরিকল্পনা বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ইতিবাচক দিক হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে। যেহেতু সরকার নির্বাচনের আগে থেকেই কার্ডভিত্তিক নীতিতে কাজ করছে, সেহেতু এই খাতে বরাদ্দ বৃদ্ধি মানুষের উপকারে আসতে সক্ষম হতে পারে।
তিনি আরো উল্লেখ করেন, কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এটি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে দ্রব্যমূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।
তবে তিনি সতর্ক করে বলেন, এই পরিকল্পনা কার্যকর হবে কিনা তা এখন দেখার বিষয়।
নাহিদ ইসলাম বাজেটের সমালোচনা করে বলেন, আমাদের মনে হচ্ছে এবারের বাজেট প্রকৃতপক্ষে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ এই বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করা হয়েছে। আয় হিসেবে তারা বলছে যে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বাস্তবতা বিবর্জিত।
কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষ, প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন