ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বরিশালে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও পরিস্থিতি তুলে ধরেন।

আরও পড়ুন: ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম ইথিওপিয়ায় সংঘর্ষে ১২ জন নিহত, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


পশ্চিম ইথিওপিয়ায় সংঘর্ষে ১২ জন নিহত, আহত বহু

দক্ষিণ সুদানের সীমান্তের কাছে পশ্চিম ইথিওপিয়ার গাম্বেলা অঞ্চলে সংঘর্ষের ফলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং বহু লোক আহত হয়েছে। এই তথ্যটি আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) প্রকাশ করেছে।

এমএসএফ জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর ইতাং স্পেশাল ওরেডায় সংঘর্ষের পর আহতদের চিকিৎসার জন্য গাম্বেলার কুলে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসক ও কর্মীরা কাজ করছেন।

সংস্থাটি উল্লেখ করেছে, শুক্রবারের সহিংসতার পর মোট ৮৮ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে আটজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। হাসপাতালে পৌঁছানোর পরে আরো চারজনের মৃত্যু হয়। এমএসএফের ইথিওপিয়া অপারেশন্স ম্যানেজার গুল বাদশাহ সংঘর্ষে জড়িত সকল পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি একইসাথে বেসামরিক নাগরিকদের আরও সহিংসতা থেকে রক্ষা করার জন্যও আহ্বান জানান। তবে এই সহিংসতার জন্য দায়ী পক্ষগুলো সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

গাম্বেলা অঞ্চলে প্রায়শই আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। এই অঞ্চলে চার লাখেরও বেশি শরণার্থী বসবাস করছেন, যাদের অধিকাংশই প্রতিবেশী দক্ষিণ সুদানের নাগরিক। তারা দেশটিতে চলমান সহিংসতা থেকে পালিয়ে ইথিওপিয়ায় আশ্রয় নিয়েছেন।

২০২৫ সালের রিফ্ট ভ্যালি ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থনৈতিক সম্পদ নিয়ে প্রতিযোগিতা এবং শরণার্থীদের আগমন গাম্বেলায় সংঘাত বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে একটি। এদিকে, ইথিওপিয়ার সবচেয়ে জনবহুল দুটি অঞ্চল ওরোমিয়া ও আমহারাতেও দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সচিবালয়ের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


সংসদ সচিবালয়ের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি স্পিকারের চিঠি পাওয়া যায়, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গাজী নজরুল ইসলাম সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তবে স্পিকারের কাছ থেকে এখনও কোনো চিঠি আসেনি। স্পিকারের চিঠি ছাড়া নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো সরাসরি দায়িত্ব নেই।

তিনি আরও জানান, সংসদ সচিবালয় থেকে চিঠি পাওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। চিঠি প্রাপ্তির পর সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, কমিশন সভায় আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী কমিশন সভার তারিখ এখনও নির্ধারিত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার সভার দিনক্ষণ ঠিক করবেন।

এ সময় ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মীদের পরিচয়পত্র (আইডি কার্ড) পরিবর্তনের বিষয়েও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মীদের জন্য লেমিনেটেড কার্ডের পরিবর্তে প্রধান কার্যালয়ের মতো প্লাস্টিক কার্ড দেওয়া হবে। রাজস্ব, উন্নয়ন, আউটসোর্স কিংবা দৈনিক ভিত্তিক- সব ক্যাটাগরির জন্যই এই নতুন কার্ড প্রযোজ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে আহতদের পাশে থাকার ঘোষণা বিজিএমইএর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে আহতদের পাশে থাকার ঘোষণা বিজিএমইএর

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের তৈরি পোশাক কারখানায় ঘটে যাওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এই দুর্ঘটনাটি গতকাল রোববার সন্ধ্যায় সংঘটিত হয়।

আজ বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংগঠনটি গুরুতর দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘এই সংকটের মুহূর্তে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিজিএমইএর একটি বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম ও প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিজিএমইএ জানায়, দুর্ঘটনায় কোনো নিয়মিত পোশাক শ্রমিক আহত হননি।

দুর্ঘটনায় আহত ও দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের চিকিৎসা পরিস্থিতি তদারকিতে বিজিএমইএর একটি মেডিকেল টিম কাজ করছে। আহতদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহায়তার বিষয়ে প্রীতি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লরি খালাসের ক্ষেত্রে সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে বিজিএমইএ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে। এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এছাড়া দেশের সব তৈরি পোশাক কারখানায় কেমিক্যাল, গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ খালাস, হ্যান্ডলিং এবং সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণের জন্য বিজিএমইএর পক্ষ থেকে জরুরি সার্কুলার জারি করা হচ্ছে।

বিজিএমইএ বলেছে, যেকোনো শিল্প দুর্ঘটনার পর শ্রমিকদের জীবন রক্ষা এবং কর্মক্ষেত্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সংগঠনটির অন্যতম শীর্ষ অগ্রাধিকার।

এ সংকটাপন্ন মুহূর্তে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসনের দ্রুত সাড়া ও উদ্ধার তৎপরতার জন্য বিজিএমইএ কৃতজ্ঞতা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে স্কুলের মঞ্চে বোরকাবিরোধী স্লোগান, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


ভারতে স্কুলের মঞ্চে বোরকাবিরোধী স্লোগান, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

ভারতের একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে বোরকা পরিহিত নারীদের উদ্দেশ্যে ধর্মীয় কটূক্তিপূর্ণ স্লোগান দেওয়ার ঘটনায় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) ছত্তিশগড় তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ছত্তিশগড়ের রায়পুরের একটি স্কুলের মঞ্চ থেকে স্লোগান তোলা হচ্ছে— “দুর্গা বন, কালী বন, কভি না বোরখেওয়ালি বন” (দুর্গা হও, কালী হও, কখনো বোরকা পরিহিতা নারী হয়ো না)।

তবে ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট, সংশ্লিষ্ট স্কুলের পরিচয় বা অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এসআইও ছত্তিশগড় জানায়, বিদ্যালয়ের অনুষ্ঠানে এ ধরনের স্লোগান একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে বড় প্রশ্ন তোলে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “যখন একজন শিক্ষক নির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাক বা পরিচয়কে হেয় করার জন্য বিদ্যালয়ের মঞ্চ ব্যবহার করেন, তখন তা কেবল ওই ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন আচরণে সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের দিকেও আঙুল ওঠে, যারা এই মঞ্চ ব্যবহারের সুযোগ দিয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সামনে এমন বার্তার অনুমোদন দিয়েছে।”

এসআইও আরও মন্তব্য করে যে, শিক্ষকদের কাজ ধর্মীয় বৈষম্য ছড়ানো নয়, বরং তাঁদের উচিত সাংবিধানিক মূল্যবোধ, সমতা, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখানো। সংগঠনটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, “বিদ্যালয় কর্তৃপক্ষকে এই ঘটনার প্রাতিষ্ঠানিক দায় নিতে হবে। প্রকাশ্যে এর নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, অভিভাবক ও সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”

এই পুরো ঘটনার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এসআইও ছত্তিশগড় বলে, “আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্কুলের কাজ মানুষের মনকে আলোকিত ও শিক্ষিত করা, ধর্মীয় কুসংসস্কার বা বিদ্বেষ ছড়িয়ে বিষাক্ত করা নয়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বিদ্যালয়টির নাম বা কোন পরিস্থিতিতে ভিডিওটি ধারণ করা হয়েছিল, সে সম্পর্কিত স্পষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বা স্কুল প্রশাসনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হলে ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%