০৫:৪১ পি.এম
ইতালির উত্তর-পশ্চিমের কুনেও প্রদেশের গারেস অঞ্চলে একটি গুহায় আটকে পড়েছিলেন এক অভিযাত্রী। প্রায় ১২০ মিটার গভীর গুহার পাথরের নিচে তাঁর পা আটকে ছিল। ৫৩ জনের একটি উদ্ধারকারী দল দীর্ঘ ও জটিল অভিযান চালিয়ে তাঁকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
সোমবার (১ মে) দেশটির জরুরি পরিসেবা সংস্থা এই তথ্য জানিয়েছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, তুরিন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অনন্য গুহা গ্রোত্তা দেই চিংগিয়ালি ভোলান্তিতে (উড়ন্ত বুনো শুয়োরের গুহা) রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল।
আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে বলেছে, উদ্ধার অভিযাত্রীকে প্রথমে গুহা থেকে বের করে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর জন্য বাহিরে আনা হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন