ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কের উন্নয়নে কাজ করা হচ্ছে : চসিক মেয়র


দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কের উন্নয়নে কাজ করা হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় ছিল। সিটি কর্পোরেশন সড়ক উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এই উন্নয়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার, নগরীর ৩৫ নম্বর বক্সিরহাটের শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব বিষয় তুলে ধরেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। সড়কের উন্নয়ন কাজ শুরু করার মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন সাধনের উদ্দেশ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের

তিনি বলেন, একটি উন্নত নগরীর জন্য কার্যকর যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। সড়ক উন্নয়নের ফলে যাতায়াতের সুবিধা বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটে। এ কারণেই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশন কাজ করে চলেছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ থেকে কর্মকর্তারা, রাজনৈতিক নেতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে "করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস" এই প্রতিপাদ্যে।

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে যৌথভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিস এই মেলার আয়োজন করেছে।

মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। পরে, অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

ফল মেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন এলাকার কৃষকরা।

পরে, জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অতিথিরা প্রতিদিন অন্তত ২৫-৩০ গ্রাম ফল খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেশে উৎপাদিত ফলে অতিরিক্ত ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যা মানব দেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ।

সবাই যদি একটি করে ফলজ গাছ লাগায় তাহলে দেশের ফলের চাহিদা মেটাতে সক্ষম হবে। কারণ প্রতিবছর ১০ হাজার কোটি টাকার আপেল, কমলা, আঙ্গুর, মাল্টাসহ ফল বিদেশ থেকে আমদানি করা হয়।

যদি দেশীয় ফলে আমরা নির্ভরশীল হই, তাহলে দেশের প্রচুর টাকা সাশ্রয়ের পাশাপাশি নিজেদের পুষ্টি চাহিদাও পূরণ হবে।

মেলায় ১৩টি স্টলে ফল ও কৃষি প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পরে, অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক এবং কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চন্ডিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন তপন দাস (৩৮)। তিনি চন্ডিতলা গ্রামের মৃত সুকুমার দাস ও মৃত নন্দ রানীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তপন দাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ হতে সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি মোঃ হারুনুর রশিদ তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, "ডিজিটাল যুগে শিক্ষাও হবে ডিজিটাল" চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগের ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ও নতুন ইকুইপমেন্ট উদ্বোধন করা হয়।
কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ - সুযোগ-সুবিধা বাড়িয়ে মেয়েদের শিক্ষাকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টার চালিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “আজকের এই বিদায় কোনো সমাপ্তি নয়, বরং তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছ। এই পরীক্ষাই তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি রচনা করবে।” তিনি আরও বলেন, “সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। পরীক্ষার সময় অযথা দুশ্চিন্তা না করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। অর্জিত জ্ঞানকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ সবসময় তাদের সাফল্য ও কল্যাণ কামনা করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় সংবর্ধনা উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


খুলনায় ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল প্রকৃতি-পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠন।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন খুলনা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং পরিবেশ সংরক্ষণ কমিটি যৌথভাবে করে।

বিশ্ব পরিবেশ দিবসে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট একটি আশীর্বাদ, তবে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে।"

এসময় বক্তারা বলেন, "ডিজিটাল ডিভাইসের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে। শিক্ষার্থীরা যেন ডিজিটাল আসক্তিতে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে।"

অতিথিরা আরও উল্লেখ করেন, "প্রতিনিয়ত আমাদের জলবায়ু এবং পরিবেশ পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের বছরে একটি করে হলেও গাছ লাগানো উচিত।"

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি।

প্রধান আলোচক হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন শেখ মনিরুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন এবং মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%