১০:১৬ পি.এম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ জাতীয় সংসদে উপস্থিত হয়ে জানিয়েছেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত একটি উল্লেখযোগ্য প্রকল্প।
মন্ত্রী বলেন, সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে বর্ণিত সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। বর্তমানে, উক্ত সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আজ জামালপুর-৩ আসনের সরকার দলীয় সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে: এমপি খোকন
মন্ত্রী আরও জানান, এ লক্ষ্যে নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে নেগোসিয়েশন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে।
সম্ভাব্যতা সমীক্ষায় নিম্নোক্ত সম্ভাব্য অ্যালাইনমেন্টসমূহ বিবেচনা করা হবে:
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা হতে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত যমুনা নদীর উপর সেতু নির্মাণ। আবার গাইবান্ধা জেলার বালাসী ঘাট হতে জামালপুর দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর সেতু নির্মাণ, কিংবা সমীক্ষার ভিত্তিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত করিডোর।
সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর অ্যালাইনমেন্ট চূড়ান্তকরণসহ সেতু নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ কবর থেকে তুলে রাষ্ট্রীয় সম্মান দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন