০৫:২৯ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০টি ওয়াশিং ও ডাইং কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করেছে। আজ সোমবার কেরানীগঞ্জের হাজী আব্দুল বারেক রোড ও আগানগর এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানের সময় সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিংয়ের কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: ‘ঘরের হিদ খাইট্যা আমার ভাতার টেহাডা নিছেগা’
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হোসেন শুভ মুঞ্জুরী জানান, "পরিবেশ আইন ও বিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল, উপপরিচালক মো. সৈয়দ আহমেদ কবির ও ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ উপস্থিত ছিলেন।
অভিযানে নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড ও কেরানীগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করে।
আরও পড়ুন: গাজীপুরে নিহত তৌফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন