ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

দীর্ঘ দিন অসুস্থতার পর মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বাঁহাতি পেসার


দীর্ঘ দিন অসুস্থতার পর মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বাঁহাতি পেসার

ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ দিন ধরে মরণব্যাধি অসুস্থতার সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় বাঁহাতি পেসার শাপুর জাদরান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের গল্পের অন্যতম নায়ক ছিলেন শাপুর জাদরান। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসা জয়সূচক রানটি আফগান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দেশের হয়ে বহু ম্যাচজয়ী স্পেল করা এই গতি তারকা বল হাতে ২২ গজে ব্যাটসম্যানদের মনে ভয় ধরাতেন।

আরও পড়ুন: বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট

তার এই অকাল প্রয়াণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় তারা জানায়, শাপুর জাদরানের চলে যাওয়া আফগান ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্রিকেটবিশ্বের সতীর্থ ও ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিএম মোশাররফ হোসেন এমপির নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা হিসেবে প্রধানমন্ত্রী বরাবর আবেদনের প্রেক্ষিতে মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলার প্রস্তুতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


এবিএম মোশাররফ হোসেন এমপির নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা হিসেবে প্রধানমন্ত্রী বরাবর আবেদনের প্রেক্ষিতে মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলার প্রস্তুতি ঘোষণা
পটুয়াখালীর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতির খবরে কুয়াকাটা উপকূলের সাধারন মানুষের মাঝে বিরাজ করছে এখন উৎসবের আমেজ। 
 
তথ্য সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা ঘোষণার কথা বলেছিলেন। নির্বাচনের পর গত ৫ জুন প্রধানমন্ত্রী বরাবর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার আবেদন করেন স্থানীয় সাংসদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১ মো. মহিউদ্দিন আল হেলাল স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ-সংক্রান্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিবেদন প্রেরণের নির্দেশনা দেয়া হয়। ফলে কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হতে যাচ্ছে প্রশাসনিক মহিপুর উপজেলা।
 
উল্লেখ্য, মহিপুর দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ। ২০১৬ সালে থানা প্রতিষ্ঠার পর থেকে এলাকার প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এখানে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, বীমা, কারখানা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। এছাড়া কুয়াকাটা পর্যটন কেন্দ্রের মহিপুর থানা এলাকায়।কুয়াকাটায় খাসজমি নেই বল্লেই চলে।যাও কিছু আছে তাও সরকারি রেট অনেক বেশী।মহিপুর প্রচুর খাসজমি রয়েছে। সেই সবজমিতেি উপজেলার সকল সরকারি দপ্তর স্হাপন করা যাবে।একয়র প্রয়োজন হলে তাও সরকারি রেট অনেক কম। পর্যটনকেন্দ্র ও মৎস্য বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় মহিপুরকে প্রশাসনিক উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি।
 
মহিপুর থানা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তরগত একটি প্রশাসনিক থানা।  ২৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত কলাপাড়া উপজেলার দক্ষিণাংশে অবস্থিত কুয়াকাটা পর্যটন এলাকা এবং তৎসংলগ্ন ইউনিয়নগুলোর আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত।
 
ডালবুগঞ্জ ইউপি চেয়ম্যান মো. হেদায়েত উল্লাহ জানায়, মহিপুর উপজেলা হলে আমাদের ইউনিয়নের অনেক উন্নয়ন হবে।এই স্হানটি সকল ইউনিয়ন ও কুয়াকাটা পৌর সভার মাঝখানে। আমাদের ইউনিয়নের কাছে। সকল ইউনিয়নের দাপ্তরিক কাজ সারতে অনেক সুবিধা হবে। 
 
ধুলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আ: রহিম বলেন, কলাপাড়া উপজেলা আমাদের ইউনিয়ন থেকে প্রায় ২০ কি:মি: দুরত্ব আর মহিপুর ৫ কি:মি:। গ্রামের মানুষ হেটে গিয়েও সরকারি দাপ্তরিক কাজ সারতে পারবে। মহিপুর উপজেলা হলে হলে আমাদের ইউনিয়নের অবকাঠামোগত অনেক উন্নয়ন হবে।
 
লতাচাপলী ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো মিজানুর রহমান জানান, মহিপুর -আলীপুর(লতাচাপলী ইউপি) নদীর এপার ওপার, এই দুটি মৎস্য বন্দর। আমারদে জনগনের বেশী সুবিধা হবে মহিপুরকে উপজেলা করা হলে।আমরা ব্রীজ পার হলেই উপজেলা পরিষদ। আর কুয়াকাটা একটি সাইডে,দেশের দক্ষিণের শেষ সিমানায় এবং আলিপুর থেকে অনেক দুরত্ব। 
 
সদর মহিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো ফজলু গাজী বলেন, মহিপুর বন্দর ভৌগোলিক সীমানায় এই থানার মধ্যে খানে।এটি অনেক পুরনো মৎস্য বন্দর। এই স্হানটি কুয়াকাটা পৌরসভা,ধুলাসার ইউনিয়ন, ডালবুগঞ্জ ইউনিয়ন, লতাচাপলী ইউনিয়নের মধ্যেখানে মহিপুর থানা। মহিপুর থানাকে উপজেলায় বাস্তবায়ন করা হলে অত্র এলাকার মানুষ অনেক উপকৃত হবে।
 
মহিপুর থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড, শাহজাহান পারভেজ জানায়ন,মহিপুর  থানাটি উপজেলায় বাস্তবায়ন করা আমাদের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি সাহেবের নির্বানি ওয়াদা।জনগন আমাদের সেইভাবেই ভোট দিয়েছে। কলাপাড়া উপজেলা শহর মহিপুর থেকে ১৮ কি:মি: দূরত্ব। তাই মহিপুর থানার সকল ইউনিয়ন ও পৌরসভার জনস্বার্থে মহিপুরকে উপজেলায় বাস্তবায়ন করা খুবই জরুরী। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির পানিতে ডুবছে রেললাইন, এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


বৃষ্টির পানিতে ডুবছে রেললাইন, এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে রেললাইন তলিয়ে গেছে। এই কারণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা আটকে ছিল। পরে পানি সরে গেলে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

মঙ্গলবার রেলওয়ের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর বেলা ১২টা ১০ মিনিটের দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি থেমে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরে বেলা ১টার দিকে পানি কিছুটা নেমে গেলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।

তিনি বলেন, ভারি বর্ষণের কারণে কক্সবাজার রুটের লোহাগাড়া ও চকরিয়া এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে। সেগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ।

রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মুহাম্মদ ইমরান জানান, ষোলশহর এলাকায় ভারি বর্ষণের পানির চাপে একটি সেতুর পাশের সাইডওয়ালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকা ও সিলেট রুটসহ অন্য কোনো লাইনে ট্রেন চলাচলে সমস্যা হয়নি। নির্ধারিত সময়েই ট্রেনগুলো চলাচল করছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। অতিবৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি’—রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


‘বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি’—রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভ করেছে।

তাই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী মন্তব্য করেন, আমরা বর্তমানে পরিবেশের একটি চরম সংকটকালীন অবস্থায় আছি। উন্নত দেশের তুলনায় আমাদের অবস্থা অনেক পিছিয়ে পড়েছে।

একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সমীক্ষায় দেখা গেছে, পরিবেশ দূষণ পরিস্থিতির দিক থেকে বাংলাদেশ ১৭৩ নাম্বারে অবস্থান করছে।

রিজভী বলেন, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, খাল ভরাট করছে এবং পুকুরও ভরাট করে ফেলছি। এই পরিবেশ আমাদের আক্রান্ত করছে এবং অসুস্থ করছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো বলেন, আমাদের জিডিপির প্রায় ১৮-১৯ শতাংশ টাকা স্বাস্থ্যক্ষতিতে ব্যয় হচ্ছে।

এই স্বাস্থ্য ক্ষতি পরিবেশ দূষণের কারণে হচ্ছে। একটি বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ৩২ শতাংশ মৃত্যু পরিবেশ দূষণের জন্য হচ্ছে।

কিন্তু আমাদের বন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে। বৃষ্টি আসবে কোথা থেকে, মেঘ উৎপন্ন হবে কোথা থেকে।

পরিবেশ দূষণের জন্য অপরিকল্পিত নারায়ণকে দায়ী করে রিজভী বলেন, যেখানে সেখানে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এবং কৃষিজমিতে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।

এই বিষয়গুলোতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে পরিবেশ ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই, প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, তাহলে আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি না নিতে পারলে আমরা ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, বিএলআরআইএর ঠিকাদার হাফিজ উদ্দিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

জুলাই মাসের গণ-অভ্যুত্থান দমনের জন্য দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এই বিষয়ে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানালেন, জুলাই ও আগস্ট মাসের আন্দোলনের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতেও আওয়ামী লীগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এই তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ তদন্ত দল কাজ করছে। তবে, তিনি উল্লেখ করেন যে এই তদন্ত শেষ করতে সময় লাগবে।

আমিনুল ইসলাম বলছেন, তদন্ত দল বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছে।

এর আগে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, যদি তদন্তে অপরাধের সতত্যা নিশ্চিত হয়, তবে বিচারের ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ ট্রাইব্যুনাল আইনে রয়েছে।

এই বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস বিরোধী আইন, এই দুটি আইনে করা সম্ভব।

এবং এসব আইন বিভিন্ন সময়ে সংশোধন করে সংগঠন কিংবা দলের বিচারের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের দ্বারা।

প্রসিকিউশন জানাচ্ছে, এই দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য এবং প্রমাণও আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে উপস্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%