প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ দিন ধরে মরণব্যাধি অসুস্থতার সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় বাঁহাতি পেসার শাপুর জাদরান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের গল্পের অন্যতম নায়ক ছিলেন শাপুর জাদরান। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসা জয়সূচক রানটি আফগান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দেশের হয়ে বহু ম্যাচজয়ী স্পেল করা এই গতি তারকা বল হাতে ২২ গজে ব্যাটসম্যানদের মনে ভয় ধরাতেন।
তার এই অকাল প্রয়াণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় তারা জানায়, শাপুর জাদরানের চলে যাওয়া আফগান ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্রিকেটবিশ্বের সতীর্থ ও ভক্তরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন