ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু


নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

নওগাঁয় তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মেলার উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। পরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজু, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণু পদ সাহাসহ কৃষি অফিসের কর্মকর্তাদের সঙ্গে কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিএমপি কমিশনারের

মেলার আয়োজকরা জানালেন, এ মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং পাশাপাশি উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত
 
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুন রাত ২ টার দিকে  কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
এসময় অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাজা ও ১টি হুইস্কি মদ জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় একটি পৃথক মামলাও দায়ের করেছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন: মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের মো. আরিফ বেপারী (২২), কুয়াকাটার তুলাতলী এলাকার মো. হাসান মৃধা (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার নাচনা মুরাদপুর গ্রামের নিরব প্রামাণিক (২১), রাজবাড়ীর তামিলি দুর্গাপুর এলাকার মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মো. বাপ্পি (১৯) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মো. বিল্লাল (২২)।
 
আদালত (১) মো. আরিফ বেপারী ওর বয়স -২২ বছর,  সাজা  তিন মাস(২)মো. হাসান মৃধা,বয়স - ২৩বছর এই  দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট  কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও কুয়াকাটা পৌর প্রশাসক  মো ইয়াসীন সাদেক বলেন, মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


ফেনীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

ফেনীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে জেলা প্রশাসক মনিরা হক উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিক উল্যাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাসুদ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কৃষক মো. সাইফুল ইসলাম। আবহাওয়ার বিপণনকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম খোকন, পৌর সচিব মো. সামসুদ্দিন, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন দেশীয় ও অপ্রচলিত ফল সাধারণ মানুষের কাছে পরিচিত করা, দেশীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, দেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং বেশি বেশি দেশীয় ফলগাছ রোপণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, তিন দিনব্যাপী এ ফল মেলায় দেশের প্রচলিত ও অপ্রচলিত ৩০ থেকে ৩৫টি প্রজাতির ফল প্রদর্শন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ‘বালিশকাণ্ড’ নিয়ে উন্নয়ন প্রকল্পে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ‘বালিশকাণ্ড’ নিয়ে উন্নয়ন প্রকল্পে হুঁশিয়ারি

সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি একটি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অপচয়, অনিয়ম বা ‘বালিশকাণ্ডের’ মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উন্নয়নসংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ইস্কাটনে অবস্থিত নিজস্ব জমিতে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ভবনটি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণের উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনটির জন্য একটি নান্দনিক, কার্যকর, ব্যয়-সাশ্রয়ী ও যুগোপযোগী নকশা প্রণয়নের জন্য নির্দেশনা দেন। এই লক্ষ্য অর্জনে স্থাপত্য অধিদপ্তর ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আহমেদ আযম খান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রমের আরও গতিশীলতা আনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উন্নয়ন উদ্যোগ মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

টঙ্গী বাজার থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. ইমন (২৪) নামক শারীরিক প্রতিবন্ধী এক যুবক।

বুধবার (১৭ জুন) তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সংবাদ পাওয়ার পর উত্তরা পূর্ব থানা পুলিশ, তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে পৌনে চারটায় তার মৃত্যু ঘটে।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচা নাজিম উদ্দীন জানান, ইমন একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি ভোলা জেলার তমিজউদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মৃত শহিদ উদ্দিনের ছেলে।

নাজিম উদ্দীন বলেন, ইমন আমার সাথে টঙ্গী বাজার এলাকায় বাসায় থাকতো। আমার একটি দোকান আছে বাজারে। সে দুপুরে আমার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসছিল। মাঝে মাঝে আমার সাথে দোকানে বসতো। এছাড়া সে মসজিদে নামাজ পড়তে বের হতো।

তিনি আরো বলেন, গত বুধবার দুপুর একটার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে মানুষের মাধ্যমে সংবাদ পাই। উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করে জানতে পারি সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গিয়ে তাকে পাই। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%