ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ‘বালিশকাণ্ড’ নিয়ে উন্নয়ন প্রকল্পে হুঁশিয়ারি


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ‘বালিশকাণ্ড’ নিয়ে উন্নয়ন প্রকল্পে হুঁশিয়ারি

সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি একটি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অপচয়, অনিয়ম বা ‘বালিশকাণ্ডের’ মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উন্নয়নসংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

আরও পড়ুন: আইনমন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন

সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ইস্কাটনে অবস্থিত নিজস্ব জমিতে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ভবনটি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণের উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনটির জন্য একটি নান্দনিক, কার্যকর, ব্যয়-সাশ্রয়ী ও যুগোপযোগী নকশা প্রণয়নের জন্য নির্দেশনা দেন। এই লক্ষ্য অর্জনে স্থাপত্য অধিদপ্তর ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আহমেদ আযম খান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রমের আরও গতিশীলতা আনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উন্নয়ন উদ্যোগ মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংবিধান সব ধর্মাবলম্বীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

টঙ্গী বাজার থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. ইমন (২৪) নামক শারীরিক প্রতিবন্ধী এক যুবক।

বুধবার (১৭ জুন) তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সংবাদ পাওয়ার পর উত্তরা পূর্ব থানা পুলিশ, তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে পৌনে চারটায় তার মৃত্যু ঘটে।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচা নাজিম উদ্দীন জানান, ইমন একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি ভোলা জেলার তমিজউদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মৃত শহিদ উদ্দিনের ছেলে।

নাজিম উদ্দীন বলেন, ইমন আমার সাথে টঙ্গী বাজার এলাকায় বাসায় থাকতো। আমার একটি দোকান আছে বাজারে। সে দুপুরে আমার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসছিল। মাঝে মাঝে আমার সাথে দোকানে বসতো। এছাড়া সে মসজিদে নামাজ পড়তে বের হতো।

তিনি আরো বলেন, গত বুধবার দুপুর একটার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে মানুষের মাধ্যমে সংবাদ পাই। উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করে জানতে পারি সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গিয়ে তাকে পাই। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত আর্জেন্টিনা তারকা ফুটবলার”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


“অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত আর্জেন্টিনা তারকা ফুটবলার”

সম্পূর্ণ ফিট হয়ে আর্জেন্টিনা হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে লিয়ান্দ্রো পারেদেস। সম্প্রতি তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর কিছুটা শঙ্কা তৈরি হলেও, তিনি দল থেকে মেডিকেল ছাড়পত্র পেয়ে অনুশীলনে ফিরেছেন।

মাঠে নামার জন্য তিনি তৈরি আছেন বলে জানা গেছে।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ের পর কোচ স্কালোনি খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। এর পর গেল বুধবার বিশ্রাম শেষে আর্জেন্টিনা দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে অনুশীলনে ফিরেছেন।

ওয়ার্ম-আপ অনুশীলনে তিনি দলের সঙ্গে আলাদাভাবে অনুশীলন করেছেন। আগামী সোমবার ডালাসে গ্রুপ পর্বের ইউরোপীয় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার জন্যেও প্রস্তুত বলেই জানা গেছে। আত্মবিশ্বাস নিয়ে তিনি অনুশীলন চালিয়ে যেতে দেখা যায়।

তবে সব কিছু নির্ভর করছে ম্যাচের আগে মেডিক্যাল টেস্টে পুরোপুরি ফিটের ছাড়পত্রের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ, বাণিজ্য মেলার গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ, বাণিজ্য মেলার গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

স্কুলের সামনে বাণিজ্য মেলার দর্শনার্থীদের জন্য স্থাপিত গণশৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে শিক্ষার পরিবেশ অসহনীয় হয়ে ওঠার অভিযোগে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণশৌচাগারের টিনের বেড়া ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে।

এর আগে একই দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা। তবে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের প্রতিবাদের পরও জেলা প্রশাসন কিংবা মেলা কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ঘटनাস্থল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পরেশ সাগর মাঠ এলাকা। সম্প্রতি সেখানে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার দর্শনার্থীদের জন্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কাছেই গণশৌচাগার নির্মাণ করা হয়। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়ে।

জানা গেছে, নগরের ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জিলা স্কুলের মালিকানাধীন পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মাঠের পাশেই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ এবং সেখান থেকে আনুমানিক ১০ গজ দূরে নির্মাণ করা হয় গণশৌচাগার।

শুধু কালেক্টরেট স্কুল নয়, আশপাশের আরও চার থেকে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরেশ সাগর মাঠ ব্যবহার করে। খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজন সরকারিভাবে নিষিদ্ধ দাবি করে মেলা বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকারকর্মী রণি সিকদার। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মেলার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ঈদুল আজহার দুই দিন আগে সরকারি ছুটির মধ্যে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অতিথি করা হলেও তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ঈদের ছুটি শেষে গত ৭ জুন বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীরা দুর্গন্ধজনিত সমস্যার মুখোমুখি হয়। তাদের অভিযোগ, গণশৌচাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছিল এবং আশপাশের পরিবেশও অসহনীয় হয়ে উঠেছিল।

এ অবস্থায় বুধবার নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। কিন্তু এরপরও শৌচাগার অপসারণ না করায় বৃহস্পতিবার স্কুল ছুটির পর শিক্ষার্থীরা শৌচাগারের টিনের বেড়া ভেঙে দেয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন ইসলাম বলেন, “ঈদের পর স্কুলে এসে দুর্গন্ধের কারণে ক্লাস করা খুবই কষ্টকর হয়ে পড়ে। আমরা মানববন্ধনের মাধ্যমে শৌচাগার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা এর প্রতিবাদ করেছি।”

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, “গণশৌচাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিষয়টি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন এবং জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জিএম আতায়ে রাব্বী বলেন, “বিষয়টি চেম্বারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের মানববন্ধনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের একদিনের মাথায় এ ঘটনা ঘটল। বর্তমানে শিক্ষার্থীদের দাবি, শিক্ষার পরিবেশ রক্ষায় অবিলম্বে বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে গণশৌচাগার সরিয়ে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম শ্রেণির ভর্তির প্রক্রিয়া কেমন হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


প্রথম শ্রেণির ভর্তির প্রক্রিয়া কেমন হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পদ্ধতি বাতিল করে লটারির পরিবর্তে পরীক্ষা ও এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) সমন্বয়ের মাধ্যমে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। তবে, এটি প্রচলিত কোনো কঠিন পরীক্ষা হবে না। বরং শিশুদের জন্য উপযোগী একটি ‘নামমাত্র’ বা প্রতীকী পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এই ভর্তিপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে না। শিশুদের কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ক্লাস ওয়ানে ভর্তির ব্যাপারে আমরা বলেছি, একটি নামমাত্র (নোমিনাল) ভর্তি পরীক্ষা নেব।’ একই সঙ্গে আমাদের ক্যাচমেন্ট এরিয়া নিয়েও কাজ করতে হচ্ছে। ক্যাচমেন্ট এরিয়া ও নামমাত্র পরীক্ষা–দুটোকে সমন্বয় করে সিট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভর্তি পরীক্ষার ধরন কেমন হবে, জানতে চাইলে মন্ত্রী রসাত্মক সুরে বলেন, “এমন কোনো পরীক্ষা আমরা নেব না যা ‘নিউরোসায়েন্স’ বানানোর জন্য ক্লাস ওয়ানের ছেলে-মেয়ে নিয়ে করছেন! একটু সময় দিন, দেখতে পাবেন।”

তিনি এও জানান, ভর্তি পরীক্ষার ধরন ও কাঠামো নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে এটি স্থানীয় পর্যায়ে সিট ও এলাকার ওপর ভিত্তি করে সমন্বয় করা হবে।

অতীতে ভর্তি পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়ম ও ভর্তি বাণিজ্যের যখন কথা সাংবাদিকরা স্মরণ করিয়ে দেন, তখন মন্ত্রী বলেন, ‘সেটা হতো তখন, এখন আমরা করে নিচ্ছি। আমরা ক্যাচমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা–দুটোকে সমন্বয় করে করব।’

ভর্তিপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা তৈরিতে কাজ চলছে এবং দ্রুতই তা জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%