০৭:০১ পি.এম
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিযোগ করেছেন যে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে তার বৈঠকে যুক্তরাষ্ট্র বাধা দিয়েছে। তিনি এই ঘটনার অভিব্যক্তি করতে গিয়ে এটিকে নিজের ‘স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
গত বুধবার দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে আয়োজিত বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে মেয়র মামদানির সাথে কলম্বিয়ার প্রেসিডেন্টের নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দেন যে, এই বৈঠক গত বছর ট্রাম্পের সঙ্গে বিবাদের কারণ হিসেবে পেত্রোর ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞায় লঙ্ঘন করবে। এরপর এই বৈঠকটি বাতিল করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও ৪ কোম্পানির ব্যাংক হিসাব জব্দ
বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
বর্তমানে পেত্রো কেবল সরকারি কাজে কূটনৈতিক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হন। বৃহস্পতিবার তিনি বলেন, তার চলাচলের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা, সে বিষয়ে তাকে কখনো অবহিত করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কের মেয়রের সঙ্গে আলোচনা করার স্বাধীনতা খর্ব করা হয়েছে। আমি এটিকে অগণতান্ত্রিক বলে মনে করি। একইভাবে, বোস্টনে আমন্ত্রিত একটি বক্তৃতা দেওয়ার সুযোগ না দিয়ে আমার চিন্তার স্বাধীনতাও খর্ব করা হয়েছে।’
ডেমোক্র্যাট নেতা মামদানি গত নভেম্বরে ‘সমাজতান্ত্রিক’ এবং অভিবাসীবান্ধব রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে মেয়র নির্বাচিত হন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযানে দুজন গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে ট্রাম্পের বিভিন্ন বিষয়ে একাধিকবার বিরোধ হয়েছে। এর মধ্যে অভিবাসী বহিষ্কার, মাদক পাচারে ব্যবহার করা সন্দেহভাজন নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা এবং কোকেন পাচার দমনে পেত্রোর ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে।
গত সপ্তাহে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়াদের শেষ প্রান্তে থাকা পেত্রো অভিযোগ করেন যে, তাকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র তাদের কথিত মাদকবিরোধী অবস্থানের বিপরীতে গিয়ে মাদক পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়েছে।
তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন ডানপন্থী আইনজীবী আবেলার্ডো দে লা এসপ্রিয়েলাকে সমর্থন করছে।
আগামী ২১ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোটে, পেত্রোর পছন্দের প্রার্থী, বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে দে লা এসপ্রিয়েলা হারিয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এই ডানপন্থী আইনজীবী মূলত মাদক পাচারকারী, আধাসামরিক বাহিনী এবং একটি পিরামিড স্কিমের মূল হোতাদের পক্ষে আইনগত লড়াই করে নিজের পরিচিতি সৃষ্টি করেছেন।
আরও পড়ুন: আওয়ামী অরাজকতার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ
নির্বাচিত হলে পেত্রো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি’ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন