০৮:৫৯ পি.এম
শেরপুরের নকলায় বাংলাদেশ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় সরকারের বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আয়োজনে এটি অনুষ্ঠিত হয় বানেশ্বরর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারী প্রদর্শন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুছ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। এর আগে, সবার অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক খন্দকার তোফায়েল ইসলাম মাসুম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান আলম সাজু এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো-ত্মাক আহম্মেদ প্রমুখ।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
বক্তাগণ আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালতের কর্মপরিধি, বিচার প্রার্থনার প্রক্রিয়া ও সুষ্ঠু বিচার পাওয়ার নিশ্চয়তা বিষয়ে, এছাড়াও গ্রাম আদালতের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ের উপর। আলোচনার পরে, প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ গ্রাম আদালতের সেবা সমূহের বি-ত্মারিত প্রদর্শন করা হয়। প্রদর্শন শেষে, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির জানান, ২০২৩ সালের সেপ্টম্বর মাস থেকে নকলায় গ্রাম আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে অফিসিয়াল প্রস্তুতি শেষ করে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই আদালতে মামলা গ্রহণ কার্যক্রম শুরু হবে। এরপর ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ৮৬৭টি ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলা গ্রহণ করা হয়েছে এবং ৮৬৫টি মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা হয়েছে।
অনুষ্ঠানে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার আনার মিয়া, ইউপি সদস্য রোকনুজ্জামান, আব্দুল মতিন ও মনিরুজ্জামান, স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. তৌসিফ ইসলাম সানজিদ এবং ইউনিয়ন ওয়ার্কার সাদিয়া আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নয়ন শেখ ও ওয়ার্ড বিএনপির নেতা রানা মিয়া সহ স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অংশীজন, স্বপ্ন প্রকল্পের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী নারী কর্মীগণ, গ্রামপুলিশ এবং বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন