০৯:০৭ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পান করার ফলে এক যুবক সোহাগ মন্ডল (৩৫) মারা গেছেন। এই ঘটনার সাথে জড়িত মজিবর রহমান (৪৫) এবং সৈকত মন্ডল (৩২) নামের আরও দুজন অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৭ জুন) দুপুরে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডল মারা যান। গত শনিবার রাতে নেশাজাতীয় দ্রব্য পান করে তিনজনই অসুস্থ হয়ে পড়েন, যার ফলে রাতের মধ্যে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত সোহাগ মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে ছিলেন। আহত দুই জনও একই এলাকার বাসিন্দা। চেয়ারম্যান ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে নেশাজাতীয় দ্রব্য পান করে সোহাগ মন্ডল, সৈকত মন্ডল এবং মজিবর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মন্ডল মারা যান। চিকিৎসাধীন মজিবর রহমান এবং সৈকত মন্ডলের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন: সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস
এ বিষয়ে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব প্রধান বলেন, নিহত এবং অসুস্থরা নেশায় আসক্ত ছিলেন এবং তারা ব্যাপকহারে চুয়ানি খেতেন। চুয়ানি খেয়ে হয়তো এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার এই বিষয়ে মন্তব্য করেছেন যে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন