ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের বিতর্কিত মানচিত্র নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের


ট্রাম্পের বিতর্কিত মানচিত্র নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে আইসল্যান্ডের সরকার মার্কিন রাষ্ট্রদূত বিলি লংকে তলব করেছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম আরইউভি জানিয়েছে, সোমবার আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থোরগেরদুর গুনারসডটির নির্দেশে রাষ্ট্রদূতকে তলব করা হয়।বিলি লং গত মাসে আইসল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলকে মার্কিন পতাকায় আবৃত করে একটি মানচিত্রে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আরইউভিকে জানিয়েছে যে, রাষ্ট্রদূতকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ট্রাম্পের পোস্টটি ‘সম্পূর্ণ অনুপযুক্ত’।

আরও পড়ুন: বিএনপির দুই সদস্য সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর, কোপেনহেগেন ও রেইকিয়াভিকে অবস্থিত মার্কিন দূতাবাস এবং গ্রিনল্যান্ডের রাজধানী নুকে অবস্থিত মার্কিন কনস্যুলেট বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরবর্তীতে এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্পের এই অবস্থান ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে।

 

এদিকে, গত মাসে আইসল্যান্ডে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সদস্যপদ নিয়ে আলোচনা পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে। ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে থাকা কিছু ব্যক্তি গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: টেস্ট ড্রাইভের নামে মোটরসাইকেল নিয়ে উধাও, সন্দেহে গণপিটুনির শিকার সিয়াম

বিশ্লেষকদের মতে, আইসল্যান্ডের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয়গুলোই গণভোটের ফলাফলে বেশি প্রভাব ফেলেছে। ট্রাম্পের পোস্টটি এমন এক সময়ে এসেছে, যখন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন গ্রিনল্যান্ড সফর করছিলেন।তার সফরের সময় ইউরোপীয় কমিশন গ্রিনল্যান্ডে ২০০ মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ডেনিশ সংবাদ সংস্থা রিৎজাউকে বলেন, ‘গ্রিনল্যান্ডের সরকার ও জনগণের অবস্থান স্পষ্ট। তারা বারবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।’ তিনি আরও বলেন, ‘গ্রিনল্যান্ড সরকার ও জনগণের এই অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কারও মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বরিশালেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভিসির কার্যালয়ে ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অধ্যাপক কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাতটি শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভর্তি উপকমিটি এই বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করেছে। আজ অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এই বিষয়টি আলোচনায় এসেছে।

এছাড়া, এবারের ভর্তি পরীক্ষার জন্য ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করা হয়েছে। ভর্তি উপকমিটি ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছে। ভর্তি উপকমিটি ১২ থেকে ২৭ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণের প্রস্তাবও করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা লুট

 

মহাদেবপুরে, নওগাঁর অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যখন জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখন এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে যে, ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা লুট করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে।

পুলিশের তথ্য অনুযায়ী, অলিফ সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাত লাখ টাকা ও ছয় ভরি সোনা নিয়ে মহাদেবপুর বাজারের জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হন। রাত ৯টার দিকে তিনি বাড়ির সামনে পৌঁছালে, ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।

আঘাতের পর অলিফ মাটিতে পড়ে গেলে, দুর্বৃত্তরা সঙ্গে থাকা ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

পরবর্তীতে, পরিবারের সদস্য ও স্থানীয়রা অলিফকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

তিনি আরও জানান, "এটি কি ছিনতাই, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরখাস্তের পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি, ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


বরখাস্তের পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি, ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

 

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে খারাপ পারফরম্যান্স, মাঠের বাইরের বিতর্ক এবং সমালোচনার কারণে দায়িত্ব হারান অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। তবে বরখাস্ত হওয়ার চার দিন পর সাবেক এই কোচ বাংলাদেশ অধ্যায় নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন।

 

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে সদ্য বরখাস্ত হওয়া বাংলাদেশ বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের কোচ এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, বাংলাদেশে কাজ করার সময় তিনি সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং এমনকি মেরে ফেলার হুমকিও পেয়েছেন।

তিনি ফুটবলের বাজে পারফরম্যান্স বা কৌশলের গঠনমূলক সমালোচনা একদম স্বাভাবিক এবং তা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কারণ এটিই পেশাদার ফুটবলের নিয়ম। কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমার ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করা হয়েছে এবং এমনকি আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে! প্রশ্ন হলো, কিসের জন্য? প্রতিটি ফুটবলার বা কোচের একটা ব্যক্তিগত জীবন আছে।দিনশেষে আমিও কারো স্বামী, কারো পিতা, কারো সন্তান।’

সাবেক এই কোচ কিছুটা ক্ষোভ ও কটাক্ষের সুরে বলেন, ‘মানুষের মনে কতটা ঘৃণা আর নেতিবাচকতা থাকলে তারা একজন মানুষের পেছনে এভাবে লেগে থাকতে পারে! তবে আমি মানসিকভাবে ভেঙে পড়িনি, বরং প্রতিদিন হেসেছি এবং এখনো হাসছি।’

তিনি জানান, বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তার হাতে ছিল মাত্র ৯ সপ্তাহ। এরপর দলকে সরাসরি এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বের মতো কঠিন ও তীব্র প্রতিযোগিতামূলক মঞ্চে নামতে হয়েছে।

 

স্বল্পমেয়াদি চিন্তাভাবনাকে কাঠগড়ায় তুলে জোনস বলেন, প্রস্তুতির সময় ও সুযোগ-সুবিধার দিক থেকে বাংলাদেশ এমন সব দলের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, যাদের ফুটবলার তৈরির ভিত ও একাডেমি কাঠামো অনেক বেশি প্রতিষ্ঠিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয়তার শীর্ষে শামীম রেজা: পার্বতীপুর ৪ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের সুর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জনপ্রিয়তার শীর্ষে শামীম রেজা: পার্বতীপুর ৪ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের সুর

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এখন বইছে আগাম নির্বাচনী আমেজ। সকল জল্পনা-কল্পনা ও আলোচনার শীর্ষে উঠে এসেছে তরুণ সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী শামীম রেজা-র নাম। গ্রাম থেকে গ্রামান্তরে, পাড়া-মহল্লায় তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার।

জনপ্রিয়তার মূল কারণ

স্থানীয় বাসিন্দাদের মতে, ৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি প্রান্তে শামীম রেজার রয়েছে গভীর সামাজিক পরিচিতি ও সর্বজনীন গ্রহণযোগ্যতা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করা এবং এলাকার যেকোনো সংকটময় মুহূর্তে অগ্রণী ভূমিকা রাখার কারণে তিনি সর্বস্তরের মানুষের মন জয় করেছেন।

মোড়ে মোড়ে আলোচনা

বর্তমানে ওয়ার্ডটির প্রতিটি চা-স্টল, হাট-বাজার ও মোড়ে মোড়ে শামীম রেজার জনপ্রিয়তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভোটারদের ভাষ্যমতে— অবহেলিত ৪ নম্বর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড গঠনে শামীম রেজার কোনো বিকল্প নেই।

প্রার্থীর অঙ্গীকার:

"আমার মূল লক্ষ্য পদ-পদবি নয়, মানুষের সত্যিকারের সেবা করা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ৪ নম্বর ওয়ার্ডের মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেয়, তবে এই অঞ্চলকে গোমস্তাপুরের মধ্যে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।" — শামীম রেজা

বিপুল জয়ের সম্ভাবনা

এলাকার তরুণ ও প্রবীণ ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে শামীম রেজা বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%