০৪:১২ পি.এম
ময়মনসিংহে নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে যুবলীগের ঝটিকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই
পুলিশ ও ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, যুবলীগ নেতা আক্তারুজ্জামান রবিনের নেতৃত্বে গাঙ্গিনারপাড় এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাঙ্গিনারপাড় চৌরাস্তা মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সংগঠনটির নেতাকর্মীরা পালিয়ে যান।
এ বিষয়ে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "মিছিলটির খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। জেলা গোয়েন্দা পুলিশ মিছিলে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন