প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার মন্ত্রিসভার পরিবর্তন আনছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিপ্তর ৬টি গাড়ি প্রস্তুত রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬টি গাড়ির আবেদন করা হয়েছে অধিদপ্তরে। তবে কতটি গাড়ি ব্যবহার করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে যে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ছয়টি গাড়ি তৈরি রাখা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, নতুন মন্ত্রীদের জন্য তাদের কাছে ছয়টি গাড়ির আবেদন করা হয়েছিল এবং সেগুলি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
এখন প্রশ্ন হল, সেখান থেকে কয়টি গাড়ি কাজে লাগানো হবে, সেটি মন্ত্রিপরিষদ বিভাগই জানাতে পারবে।
এদিকে কালের কণ্ঠ মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাওয়া ৪ নতুন সদস্যের নামও জানতে পেরেছে। নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন মন্ত্রীদের সম্ভাব্য দফতর নিয়ে আলোচনা চলছে, তারা কোন মন্ত্রণালয় পেতে পারেন। আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভা নতুন সদস্যদের শপথ নেবে।
দরবার হলে নতুন সদস্যরা শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানাচ্ছে, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় মোট ৫০ জনের। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন