ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ ট্রাম্পের , যুদ্ধের অবসানে প্রচেষ্টা


কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ ট্রাম্পের , যুদ্ধের অবসানে প্রচেষ্টা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ। কূটনৈতিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে তারা এই ফোনালাপটি করেছেন, যাতে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানো যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য একাধিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিক উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।

আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্পের ইরানে হামলা শুরু করার আশঙ্কার মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও গুরুত্ব পেয়েছে।

কাতারের আমিরের দপ্তর আমিরি দিওয়ান জানায়, ট্রাম্প ফোন করার পর দুই নেতা আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতারের নেওয়া ‘কূটনৈতিক উদ্যোগগুলো’ নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমির শেখ তামিম বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংলাপ অব্যাহত রাখা ও কূটনৈতিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানতেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানতেন

সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার নারীঘটিত যে বিষয়টি সামনে এসেছে, সে সম্পর্কে দলের আমির ডা. শফিকুর রহমান আগেই অবগত ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার বক্তব্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা এই বিষয়ে আলোচনা করেছেন।

আজ শুক্রবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন। ফেসবুকে রাশেদ খান উল্লেখ করেন, ‘আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনাও করেছিলেন।’

এ ঘটনার প্রেক্ষিতে ইসলামিক বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন রাশেদ খান। তিনি তাকে বাটনফোন ব্যবহারের পরামর্শও দেন।

রাশেদ খান বলেন, ‘মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় লম্পট আমির হামজাকেই নমিনেশন দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাশেদ খান এক পোস্টে দাবি করেন, আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও তার কাছে এসেছে। তিনি জানান, ফ্যাক্ট চেকেও এগুলোর সত্যতা মিলেছে।

এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য আমি দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করি। তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার প্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিও-এর সত্যতা পাই।’

নারীঘটিত এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জামায়াত আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে আশা প্রকাশ করেছেন রাশেদ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় অন্তর্ভুক্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় অন্তর্ভুক্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি এ দেশে আর চলবে না, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল আজিজুল উলুম ইসলামিয়া বাবু নগর মাদ্রাসার বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, আলেম ও ইসলাম বিদ্বেষী শক্তি সরকার থেকে মুক্ত হতে দেশের জনগণের ১৫ বছর সময় লেগেছে। তাদের জন্য এই দেশে আর কোনো স্থান নেই।

পোশাক খাতের আন্দোলনে ফ্যাসিবাদী শক্তির উপস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তি এবং ইসলামের নামে রাজনীতি করা দেশীয় দোসরদের হাত রয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে কিছু লোক দেশে ফ্যাসিবাদ পুনরুদ্ধারের পথ তৈরি করতে চায়। তবে গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

বিএনপি সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মন্ত্রী জানান, সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আলেমদের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব সময় ইসলামের পক্ষে রয়েছে। কিন্তু একটি দল ইসলামের নামে রাজনীতি করলেও তারা দলীয় প্রতীক থেকে ইসলামের চিহ্ন মুছে ফেলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে দরজা ভেঙে ফিলিস্তিনিদের আরও আটটি বাড়ি দখল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


পশ্চিম তীরে দরজা ভেঙে ফিলিস্তিনিদের আরও আটটি বাড়ি দখল

অধিকৃত পশ্চিম তীরের জেরিকোর পশ্চিমে অবস্থিত আল-দুয়ুক আল-তাহতা গ্রামে ফিলিস্তিনিদের আটটি বাড়ি দখল করেছে ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা। একই দিনে, রামাল্লার উত্তর-পশ্চিমে তিনটি গ্রামের প্রায় ৬২৭ একর জমি ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে ঘোষণা করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াফা জানায়, গত বুধবার (৪ নভেম্বর) ইসরাইলি সেটেলাররা পরিবারের সদস্যদের নিয়ে আল-দুয়ুক গ্রামে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিকরা সেখানে উপস্থিত না থাকায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়িগুলোর দখল নেয়।

এরপর জেরিকো শহর ও সেখানকার শরণার্থী শিবিরগুলোতে প্রবেশ করে ইসরাইলি সেনারা। এ সময় তারা সামরিক যান নিয়ে বিভিন্ন সড়কে টহল দেয়। ওয়াফা জানায়, এলাকায় অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আল-দুয়ুক আল-তাহতা গ্রামে বারবার ফিলিস্তিনিদের বাড়িতে প্রবেশ ও সেগুলো দখলের ঘটনা ঘটছে।

এদিকে, একই দিন ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিসট্যান্স কমিশন জানায়, ইসরাইলি কর্তৃপক্ষ রামাল্লার উত্তর-পশ্চিমে তিনটি গ্রামের ২ হাজার ৫৩৬ দশমিক ৪৪ ডুনাম (প্রায় ৬২৭ একর) জমি বাজেয়াপ্ত করেছে। জমিগুলো ‘রাষ্ট্রীয় ভূমি’ ঘোষণা করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

কমিশন জানায়, মঙ্গলবার জারি করা এক ঘোষণার আওতায় বেইতিল্লু, আল-মাজরা আল-কিবলিয়া ও দেইর আম্মার গ্রামের এসব জমি নিয়ন্ত্রণে নেয়া হয়। এই এলাকাগুলো অবৈধ কেরেম রেইম ইসরাইলি বসতির নিকটবর্তী অবস্থিত।

কমিশন সতর্ক করে বলেছে, জমিগুলো রাষ্ট্রীয় ভূমি হিসেবে চিহ্নিত হওয়ার ফলে ইসরাইলি কর্তৃপক্ষ সেখানে বসতি সম্প্রসারণের সুযোগ পাবে। এতে কৃষিজমি হুমকির মুখে পড়বে এবং গ্রামগুলোর সম্প্রসারণের সুযোগ সীমিত হয়ে যাবে।

ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ১৯৪টি অবৈধ বসতি ও ৪০০টি বসতি ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারী বসবাস করছে।

পাঁচ আবাসিক ভবন ধ্বংস

অধিকৃত পশ্চিম তীরজুড়ে বৃহস্পতিবারও ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিদের ধড়পাকড়ের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ও আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে বহু ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

ওয়াফার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিম তীরজুড়ে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। এদিন বেথলেহেমের কাছে দেইশেহ শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে প্রায় ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। এছাড়া হেবরন, কালকিলিয়া, নাবলুস ও রামাল্লা থেকে অন্তত ২২ জনকে আটক করা হয়েছে।

পূর্ব জেরুজালেমের উত্তর-পশ্চিমে বিদ্দু এলাকায় ১২টি অ্যাপার্টমেন্ট থাকা পাঁচটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ১০৫ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। নাবলুসের কাছেও একটি বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

সালফিত, নাবলুস, জেরিকো ও তুলকারেমে কৃষকদের ওপর ইসরাইলি বাহিনী ও সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিসট্যান্স কমিশন এদিন আটটি গভর্নরেটজুড়ে জলপাই সংগ্রহকারী কৃষক ও তাদের জমিতে ১৩টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে।

কমিশনের তথ্য অনুযায়ী, কালকিলিয়ার কাছে অবস্থিত ওরানিত ইসরাইলি বসতিতে ৯১টি নতুন আবাসন ইউনিট নির্মাণের দরপত্র প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এদিন তুবাসের দক্ষিণে রাস আল-আহমার বেদুইন সম্প্রদায়ের ওপর ইসরাইলি সেনাবাহিনীর অবরোধ ৪৪তম দিনে গড়ায়। অবরোধের কারণে ২৪টি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তবে আরও ২৪টি পরিবার এখনো ওই এলাকায় অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে বরিশালে ইউএনওর অভিযানে আটক ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


গভীর রাতে বরিশালে ইউএনওর অভিযানে আটক ৪ জন

বরিশাল নগরীর দপদপিয়া এলাকার কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি বাল্কহেড এবং রিফাজ জাহান ইকরা-১ নামের একটি লোড ড্রেজার জব্দ করা হয়েছে। এ অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

এছাড়া, প্রায় সাড়ে ৭ হাজার ঘনফুট বালুবোঝাই এম-১ এবং এমবি জোবেদা নামের দুটি বাল্কহেডও জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, নগরীর কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতুর নিচে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাতের নীরবতা উপেক্ষা করে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন বরিশাল দক্ষিণ জোনের একটি দলকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি নগরীর চাঁদমারী এলাকার বাসিন্দা আল আমিনের মালিকানাধীন দুটি বাল্কহেড ও একটি লোড ড্রেজার দেখতে পান।

প্রশাসন ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চালকরা জলযানগুলো নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কোস্টগার্ড সদস্যদের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বাল্কহেড ও ড্রেজারগুলো জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাল্কহেড চালক বাচ্চু, শ্রমিক আব্দুল জলিল, মো. লিটন ও হুমাউন। অভিযানের সময় অন্য কয়েকজন শ্রমিক পালিয়ে যেতে সক্ষম হন বলে আটককৃতরা জানান।

এর আগে গত ২৬ অক্টোবরও একই স্থানে অভিযান চালিয়ে আল আমিনের মালিকানাধীন ওই দুটি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করেছিল প্রশাসন। সে সময় মোবাইল কোর্টের মাধ্যমে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তবে জরিমানা আদায়ের পর জব্দ করা বাল্কহেড ও ড্রেজারগুলো মালিক আল আমিনের জিম্মায় দেওয়া হয়েছিল। এরপর মাত্র ১১ দিন যেতে না যেতেই ৫ নভেম্বর দিবাগত রাতে একই সরঞ্জাম আবারও দপদপিয়া সেতুর নিচে বালু উত্তোলনের সময় জব্দ হওয়ার অভিযোগ সামনে আসে।

এদিকে বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগের অন্যতম মাধ্যম ২০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দপদপিয়া সেতু। সেতুর নিচে নিয়মিত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সেতুর পিলার ও ভিত্তির আশপাশের মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সচেতন মহল মনে করছেন। এমনকি সেতুর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের অবকাশ রয়েছে।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছেন। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%