ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় বস্তার মধ্যে রক্তে ভেজা নারীর লাশ, তদন্ত শুরু করেছে পুলিশ


খুলনায় বস্তার মধ্যে রক্তে ভেজা নারীর লাশ, তদন্ত শুরু করেছে পুলিশ

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালার প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সামনে একটি সাততলা ভবনের কাছে মরদেহটি উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে যখন এলাকার লোকজন ওই ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন।

বস্তার এক পাশে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ জন্মায়। পরে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ রয়েছে বলে নিশ্চিত হয়ে খুলনা থানায় খবর দেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মন্তব্য করেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বরিশালে ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ টিমের সদস্যরা পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আলামত সংগৃহীত হওয়ার পর বিস্তারিত পরিচয় জানা যেতে পারে। এর পরেই লাশটির ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন।

বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ফাঁকে তিনি এই ঘোষণা দেন।

আঙ্কারা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘আমরা যেসব বিষয়ে আলোচনা করব, তার মধ্যে একটি হলো আপনাদের জন্য প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়া। এটি দারুণ ব্যাপার, তাই না? এতে আপনারা আর বলতে পারবেন না যে আমরা যথেষ্ট প্যাট্রিয়ট দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে জানাইনি, তবে সেটি ঠিক হয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া কিয়েভে ব্যাপক হামলা চালালেও মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে শুরু করেছে। দেশটি একদিকে সম্মুখসারি স্থিতিশীল রাখতে সফল হয়েছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরের গভীর এলাকায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।

ট্রাম্পের মতে, ইউক্রেনের এসব হামলা যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘এটি অবশ্যই উত্তেজনা বৃদ্ধি, তবে এমন এক ধরনের উত্তেজনা যা শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট আবারও তার বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনেই যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে চান।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট (জেলেনস্কি) এটি শেষ করতে চান এবং আমার বিশ্বাস প্রেসিডেন্ট পুতিনও এটি শেষ করতে চান। এই দুটি বিষয় একসঙ্গে ইতিবাচক ফল বয়ে আনতে পারে।’

সূত্র: এএফপি ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

দুর্যোগ মোকাবিলায় সরকারের, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় যে ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী স্থানীয় জনগণের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ টন চাল বরাদ্দ দিয়েছেন। এছাড়াও, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা আশ্রয় নেবেন, তাদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিশ্চিত করা হবে।

মীর হেলাল উদ্দিন বলেন, দুর্যোগের সময় সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবন রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
থানা ও আদালতের মালখানায় আলামতের জট

খোলা আকাশের নিচে জব্দকৃত হাজার হাজার যানবাহন ও সম্পত্তি নষ্ট হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


খোলা আকাশের নিচে জব্দকৃত হাজার হাজার যানবাহন ও সম্পত্তি নষ্ট হচ্ছে

 

দেশজুড়ে বিভিন্ন থানা ও আদালতের মালখানাগুলোয় পহাড়সম জব্দকৃত আলামত ও সম্পত্তি পড়ে আছে। এর সংখ্যা প্রায় ১৪ লাখেরও বেশি।

বিচার শেষ না হওয়া, রায়ের অনুলিপি সময়মতো না পৌঁছানো, জায়গার তীব্র সংকট, আধুনিক ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ ব্যবস্থার অভাব এবং প্রয়োজনীয় জনবল না থাকায় বছরের পর বছর ধরে জমে আছে লাখ লাখ আলামত।

এরমধ্যে জায়গা না থাকায় হাজার হাজার জব্দকৃত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, বাস, নৌযানসহ বড় আকারের সম্পত্তি রাখা হচ্ছে থানা ভবনের সামনে, গেটের পাশে অথবা চলাচলের রাস্তায় কিংবা খোলা আকাশের নিচে। ফলে দীর্ঘদিন রোদ-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে পড়ে এসব সম্পত্তির বড় অংশই ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছে। বুধবার (৮ জুলাই) এক রিটের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে এসব বিষয় উল্লেখ করে উচ্চ আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে।

পরে আদালত এ বিষয়ে নতুন করে আদেশ দিয়েছেন।

এদিন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ বিভিন্ন থানা ও আদালতের মালখানার ব্যবস্থাপনা কীভাবে হবে, সে বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সেই সঙ্গে কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে দেশের থানা ও আদালতের মালখানায় ১৪ লাখ ২৪ হাজার ৭৭টি জব্দকৃত আলামত ও সম্পত্তি সংরক্ষিত রয়েছে।

এরমধ্যে ৩৫ হাজার ৫৮৮টি যানবাহন ও জলযান এবং ১৪ লাখের মতো অন্যান্য আলামত ও সম্পত্তি রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, থানায় ১ হাজার ৯৬৪টি এবং আদালতে ১ হাজার ৭৬৪টি যানবাহন ১০ বছরেরও বেশি সময় ধরে জব্দ অবস্থায় রয়েছে। যানবাহনের বাইরে অন্যান্য আলামতের অবস্থাও উদ্বেগজনক। থানায় ৬ হাজার ৮২০টি এবং আদালতে ৩ লাখ ৬০ হাজার ৬৭০টি আলামত ১০ বছরেরও বেশি সময় ধরে মালখানায় সংরক্ষিত রয়েছে।

অর্ধেকের বেশি মালখানা সংকটে রয়েছে উল্লেখ করে এতে বলা হয়, সারাদেশে থানার ৭৪০টি এবং আদালতের ২২৭টি মালখানার মধ্যে মাত্র ৩৭২টি মালখানা ব্যবহার উপযোগী ও পর্যাপ্ত জায়গাসম্পন্ন।

বাকি অধিকাংশ মালখানায় হয় জায়গার সংকট নয়তো ভবন অনুপযোগী। আবার অনেক মালখানা পুরোনো ও জরাজীর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। থানার মালখানার বর্তমান জায়গা ২ লাখ ৬৬ হাজার বর্গফুট, অথচ প্রয়োজন প্রায় ৬ লাখ ৬০ হাজার বর্গফুট। আদালতের মালখানার ক্ষেত্রেও একই অবস্থা। সারাদেশের কোর্ট মালাখানায় জায়গা আছে ২ লাখ ২৯ হাজার ৬৫১ ফুট, অথচ প্রয়োজন ৫ লাখ ১৯ হাজার ৩৩২ ফুট।

প্রতিবেদনে আরও বলা হয়, বড় আকারের জব্দকৃত সম্পত্তি রাখার জন্য সরকারিভাবে কোনো ডাম্পিং ইয়ার্ড নেই। মোখিক অনুমোদনের ভিত্তিতে অনেক থানা ও আদালত খোলা জায়গা ব্যবহার করছে। এরমধ্যে মাত্র ৬টি থানায় শেডযুক্ত ডাম্পিং সুবিধা রয়েছে। আর যেসব থানার আশপাশে সরকারি বা কোনো সংস্থার উন্মুক্ত জায়গা নেই, সেসব থানা ভবনের সামনে-পিছনে, গেটে অথবা চলাচলের রাস্তায় কিংবা ফাঁকা জায়গায় নিরুপায় হয়ে বড় বড় আলামত বা সম্পত্তি রাখা হচ্ছে।

জব্দকৃত আলামতের পরিমাণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে জব্দকৃত মুলতবি যানবাহন ও জলযানের সংখ্যা ৩৫ হাজার ৫৮৮টি। যার মধ্যে মামলার আলামত ৩০ হাজার ৬২০টি, ক্রোকি সম্পত্তি ৩৬৩টি এবং জিডিমূলে জব্দকৃত সম্পত্তির মধ্যে দাবিদার আছে ১ হাজার ৩৭৪টির ও দাবিদারহীন সম্পত্তি আছে ৩ হাজার ২৩১টি। এছাড়া যানবাহন ও জলযান ব্যতীত সারাদেশে জব্দকৃত অন্যান্য মুলতবি সম্পত্তি ও আলামতের সংখ্যা ১৪ লাখ ২৪ হাজার ৭৭টি। যার মধ্যে মামলার আলামত ১৪ লাখ ১৭ হাজার ৮০৪টি, ক্রোকি সম্পত্তি ৯৭৬টি এবং জিডিমূলে জব্দকৃত সম্পত্তির মধ্যে দাবিদার আছে ১ হাজার ৩৮৪টির ও দাবিদারহীন সম্পত্তি আছে ৩ হাজার ৯১৩টি।

রায়ের কপি না পৌঁছানোয় জট বাড়ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আদালত থেকে মামলা নিষ্পত্তির পর যেসব মামলায় আলামত রয়েছে, সেসব মামলার আলামত সংক্রান্ত নির্দেশনার আদেশের কপি সংশ্লিষ্ট মালখানা অফিসারের নিকট না পৌঁছার কারণে আলামতগুলো দীর্ঘদিন মালখানায় সংরক্ষণ করতে হয়। ফলে দিন দিন আলামত মালখানায় জমে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আবার কোর্ট মালখানায় সংরক্ষিত আলামত নিয়মিত উল্লেখযোগ্য সংখ্যক নিষ্পত্তি না হওয়ার কারণে দিন দিন আলামতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে থানা থেকে তদন্ত নিষ্পত্তি মামলার আলামত আদালতে প্রেরণের বিধান থাকলেও এ ক্ষেত্রে উল্লিখিত মামলার আলামত থানায় সংরক্ষণ করতে হয়।

আলামত রক্ষণাবেক্ষণে অসুবিধার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, থানা ও কোর্ট প্রাঙ্গণে অবস্থিত মালখানাগুলো বিজ্ঞানভিত্তিক পরিকল্পনায় তৈরি না হওয়ায় এবং অধিকাংশ মালখানাই পুরাতন ও জরাজীর্ণ অথবা পরিত্যক্ত বিল্ডিংয়ে হওয়ায় দীর্ঘ বিলম্বে বিচারকার্য সম্পন্ন হওয়া মামলার বহু আলামতগুলো পর্যাপ্ত ভৌত কাঠামোর অভাবে একত্রে রাখা হচ্ছে। এতে মূল্যবান আলামতগুলো বিচার চলাকালীন সময়ে সঠিকভাবে উপস্থাপন করা যাচ্ছে না। কিছু কিছু থানা ও কোর্ট প্রাঙ্গণে পর্যাপ্ত জায়গা থাকলেও নতুন মালখানা তৈরির জন্য অর্থ বরাদ্দ না থাকায় যুগোপযোগী মালখানা স্থাপন সম্ভব হয় না। আলামতগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকের অভাবও রয়েছে। ফলে মূল্যবান আলামতগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে।

পরিস্থিতি উত্তরণে প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ব্যবহার অনুপযোগী ও স্থান সংকুলান হয় না এমন ১২২টি (থানা- ৭৩টি এবং কোর্ট- ৪৯টি) মালখানাকে ব্যবহার উপযোগী ও পর্যাপ্ত স্থান সংকুলানের ব্যবস্থা গ্রহণ করা, ব্যবহার উপযোগী কিন্তু স্থান সংকুলান হয় না এমন ৩৯৯টি (থানা- ৪১৪টি এবং কোর্ট- ৮৫টি) মালখানাতে পর্যাপ্ত স্থান সংকুলানের ব্যবস্থা গ্রহণ করা, স্থান সংকুলান হয় কিন্তু ব্যবহার ও উপযোগী নয় এমন ৭৪টি (থানা- ৫২টি এবং কোর্ট- ২২টি) মালখানাকে ব্যবহারের উপযোগী করা প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জব্দকৃত ৩৫ হাজার ৫৮৮টি (থানায়- ২৫ হাজার ৭২০টি এবং কোর্টে- ৯ হাজার ৮৬৮টি) যানবাহন ও জলযান এবং ১৪ লাখ ২৪ হাজার ৭৭টি (থানায়- ৪৫ হাজার ৭৯৯টি এবং কোর্টে ১৩ লাখ ৭৮ হাজার ২৭৮টি) যানবাহন ও জলযান ব্যতীত অন্যান্য মালামাল বা সম্পত্তি সংরক্ষণের জন্য থানা ও কোর্ট মালখানায় প্রয়োজনীয় সংখ্যক কক্ষ বা পার্কিং জোন না থাকায় পুলিশ নিরুপায় হয়ে কোর্ট এরিয়া, থানার এরিয়া নিকটবর্তী স্থান এবং থানার আশপাশে সরকারি বা কোনো সংস্থার উন্মুক্ত জায়গায়, থানা ভবনের সামনে-পেছনে, গেটে কিংবা চলাচলের রাস্তায় অথবা ফাঁকা জায়গায় বড় বড় আলামত বা সম্পত্তি রাখছে। ফলে দীর্ঘদিন আলামত ও সম্পত্তি খোলা আকাশের নিচে পড়ে থাকায় তা অকেজো বা অচল হয়ে যাচ্ছে। জব্দকৃত যানবাহন ও জলযান সংরক্ষণের জন্য আলাদা জায়গা শেড, ছাউনি তৈরির ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এসব পদক্ষেপ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার সুপারিশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরলেন শুধু একজন ব্রাজিলিয়ান ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরলেন শুধু একজন ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায় নেওয়ার পরে ব্রাজিল দলে পরিবর্তিত এক বাস্তবতার সৃষ্টি হয়েছে। নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট শেষ করার পর সেলেসাওদের বহনকারী বিমান দেশে ফিরলেও, ২৬ সদস্যের স্কোয়াড থেকে দেশে ফেরা মাত্র একজন ফুটবলারই হলেন দানিলো লুইজ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো লুইজ একমাত্র খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চার্টার্ড বিমানে দেশে ফিরে আসেন। দলের অন্যান্য সদস্যরা যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ক্লাব কিংবা ব্যক্তিগত ছুটির গন্তব্যে চলে যান।

রিও ডি জেনিরোতে বিমান অবতরণের প্রায় দুই ঘণ্টা পর প্রতিনিধিদলের সদস্যরা বিমানবন্দর ত্যাগ করলেন। দানিলোকে সাথে নিয়ে ছিলেন সিবিএফের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়েতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ান। তবে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশায় দানিলো গণমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলেননি।

এদিকে, দলের ব্যর্থতার পরও সিবিএফ কোচ কার্লো আনচেলত্তির প্রতি আস্থা রেখেছে। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রেখে কায়েতানো জানান, কোচিং স্টাফের ধারাবাহিকতা বজায় রেখেই নতুন বিশ্বকাপ চক্রের পরিকল্পনা শুরু করা হবে।

তিনি বলেন, 'আমাদের মূল লক্ষ্য হলো কাজের ধারাবাহিকতা বজায় রাখা। ফলাফল অবশ্যই প্রত্যাশিত হয়নি, তবে অনেক তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সেই অভিজ্ঞতা সামনে রেখে আগামী সেপ্টেম্বরে ও অক্টোবরের প্রীতি ম্যাচগুলোর প্রস্তুতি শুরু করব।'

শেষ ষোলো থেকে বিদায় নেওয়াকে হতাশাজনক বললেও কায়েতানো মন্তব্য করেন, 'আমরা অবশ্যই আরও অনেক দূর যাওয়ার আশা করেছিলাম। তবে পুরো গত এক বছর চার মাসের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছি। যদি তা না হতো, তাহলে আনচেলত্তিকে দায়িত্বে রাখা হতো না।'

বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে ব্রাজিল আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করবে। সেই ম্যাচ থেকেই ২০৩০ বিশ্বকাপের প্রেক্ষিতে নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%