ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

শুধু রোনালদো নন, পুরো পর্তুগালকেই গুরুত্ব দিচ্ছেন কলম্বিয়া কোচ


শুধু রোনালদো নন, পুরো পর্তুগালকেই গুরুত্ব দিচ্ছেন কলম্বিয়া কোচ

গ্রুপ পর্বের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও, ‘কে’ গ্রুপে এখনও শীর্ষস্থান নিশ্চিত করতে পারেনি কলম্বিয়া। তাদের পরবর্তী ম্যাচে তারা পর্তুগালের বিপক্ষে অন্তত হার এড়িয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়েছে লাতিন আমেরিকার দলটি।

কিন্তু কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো প্রতিপক্ষ পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা করে ভাবতে নারাজ। তার মতে, শুধুমাত্র একজন খেলোয়াড়কে কেন্দ্র করে পরিকল্পনা করলে পুরো দলের বিপদ হতে পারে।

বর্তমানে কলম্বিয়া গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। এই রবিবার, বাংলাদেশ সময় সকালে দুই দল মুখোমুখি হবে।

আরও পড়ুন: পূজার ছুটিতে মেট্রো রেলের বিশেষ সূচি ঘোষণা

এই ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ কে হবে। শীর্ষে থাকা দল শেষ ৩২ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে। অন্যদিকে, রানার্সআপ দলকে কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে।

এ প্রসঙ্গে কোচ নেস্তর লরেন্সো আরও বলেন, 'পর্তুগালের বিপক্ষে ম্যাচে রোনালদোকে আলাদা নজরে রাখতে হবে, তবে পুরো দলকে উপেক্ষা করা ঠিক হবে না। আমাদের খুবই সতর্ক থাকতে হবে। রোনালদোকে বিশেষ করে গোলের কাছাকাছি একা রাখা যাবে না। তবে, পর্তুগাল শুধুমাত্র রোনালদোর দল নয়, তারা একটি সম্পূর্ণ শক্তিশালী ইউনিট।'

পর্তুগাল নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার পর তারা উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানে বড় জয় তুলে নেয়। ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো দুই গোল করেন, যা তাকে বিশ্বকাপ ইতিহাসে ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়তে সাহায্য করে।

আরও পড়ুন: ঢাকা জেলা প্রশাসক: সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের শক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিদ্যুৎ বিল বকেয়া, ৯ সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


বরিশালে বিদ্যুৎ বিল বকেয়া, ৯ সংযোগ বিচ্ছিন্ন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎ বিল বকেয়া আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে, যেহেতু দীর্ঘ সময় ধরে বিল বকেয়া ছিল, ৯ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে, বিভিন্ন অনিয়মের কারণে আরও ৫ জন গ্রাহকের মিটার খুলে নেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে, উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে এ অভিযানটি পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ।

অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, এজিএম মো. আরিফুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং আগৈলঝাড়া থানার কর্মকর্তাগণ।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া এলাকায় পূর্বের এবং চলতি বকেয়া যুক্ত করে মোট ৭ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৩৭৮ টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে। চলতি জুন মাসে বকেয়া আদায় বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘অভিযানের উদ্দেশ্য শুধু বকেয়া বিল আদায় নয়, বরং বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাও। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং নিয়মিত বিল পরিশোধে গ্রাহকদের সচেতন করতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গ্রাহকদের দায়িত্বশীল আচরণ ও সময়মতো বিল পরিশোধ করা অত্যন্ত জরুরি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দে পোড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৬

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


গোয়ালন্দে পোড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৬
 
 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রশাসনের ওপর সংঘবদ্ধ হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউপির সোহরাব মন্ডল পাড়া গ্রামের শাজাহান খানের ছেলে নাসির খান (২৬), তাহের কাজী পাড়া গ্রামের মৃত আকের আলী সরদারের ছেলে দেলোয়ার সরদার (৫২), দৌলতদিয়া পোড়াভিটা এলাকার কোরবান শেখের মেয়ে ও আঃ রাজ্জাক বেপারীর স্ত্রী মৌসুমী আক্তার (৪০), উত্তর দৌলতদিয়া বাজার এলাকার সোবহান শেখের ছেলে আকাশ সেখ (২২), একই এলাকার মুজাই মন্ডলে ছেলে আকাশ ওরফে কালু (২৩) ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকার আয়ুব নবীর ছেলে রাসেল বেপারী (২১)। 
গত ২২ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। অভিযানের এক পর্যায়ে ফয়সাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮০০ টাকা। উদ্ধারকৃত মাদকের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে হঠাৎ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত ২ নং আসামিসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ঘটনাস্থলে হামলা চালায়। হামলাকারীরা সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে এবং আটক আসামি ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মামুন শাকী, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই বিপ্লব চক্রবর্তী আহত হন। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকার বেবির ছেলে ফয়সাল (৩০) ও দৌলতদিয়া পোড়াভিটার ইব্রাহিম প্রমাণিকের স্ত্রী লাইলী বেগমকে (৩৭) নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বুধবার পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে মাছ-বরফ ফেলে চাঁদাবাজির ব্যতিক্রমী প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


সড়কে মাছ-বরফ ফেলে চাঁদাবাজির ব্যতিক্রমী প্রতিবাদ

চট্টগ্রাম নগরের কাট্টলি এলাকার রানী রাসমনি জেলে ইলিশ ঘাটে খাস কালেকশন ও চাঁদাবাজির বিরুদ্ধে সড়কে মাছ ও বরফ ফেলে একটি ব্যতিক্রমী প্রতিবাদী মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে, জেলে সম্প্রদায়ের সদস্যরা ঘাটসংলগ্ন সড়কে এ প্রতীকী প্রতিবাদ করেন। এ সময় জেলেরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে থাকেন। তাদের দাবি, ঘাটে অবৈধভাবে খাস কালেকশন এবং চাঁদা দাবি করা হচ্ছে।

মানববন্ধনে জেলে সম্প্রদায়ের শতাধিক সদস্য অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ঘাট এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। প্রতিবাদকারীরা তাদের দাবিদাওয়া-সংবলিত একটি স্মারকলিপি প্রশাসনের কাছে জমা দেওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ অবতরণ, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ওপর অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। খাস কালেকশনের নামে এসব অর্থ আদায়ের ফলে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। দেশের মৎস্য খাতের একটি গুরুত্বপূর্ণ ঘাট হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা নানা ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। প্রতিদিন মাছ নিয়ে ঘাটে আসার পর বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এ অবস্থায় অনেক জেলে লোকসানের মুখে পড়ছেন।

জেলে নেতারা অভিযোগ করেন, ঘাটে কর্মরত শ্রমিক, নৌকার মাঝি, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের অবৈধ অর্থ আদায়ের শিকার হচ্ছেন। আমরা আমাদের এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানাই এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছি। একইসঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে চাই। তবে দীর্ঘদিন ধরে চলমান চাঁদাবাজির কারণে আমাদের আয় কমে যাচ্ছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়ে থাকলেও কাঙ্ক্ষিত প্রতিকার পাইনি।

রানী রাসমনি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, এই ঘাটের আশেপাশে আরও ঘাট রয়েছে। সেখানে কোথাও খাস কালেকশন নেই। কিন্তু শুধু এখানে খাস কালেকশনের নামে চাঁদাবাজি হচ্ছে। অবৈধ খাস কালেকশন ও চাঁদাবাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন বলেন, আমি ১৯৯৫ সাল থেকে এই ঘাটে ব্যবসা করে আসছি। এর আগে আমাদের মুরুব্বিরা ব্যবসা করে গেছেন। তাদের মুখেও কখনো খাজনা দিতে শুনি নাই। অথচ এখন এসে দাবি করা হচ্ছে খাজনা দিতে হবে। দেশের অন্যতম মাছের আড়ত হলো ফিশারিঘাট। সেখানে পর্যন্ত কোনো খাস কালেকশন নেই। পানি, বরফ, মাছ, চায়ের দোকান—সবকিছুতেই নাকি এখন তাদের টাকা দিতে হবে। আমরা এটির সুষ্ঠু সুরাহা চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করলেন আনসার সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করলেন আনসার সদস্যরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করা হয়েছে। আনসার সদস্যদের সতর্কতা এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে লাগেজটি দ্রুত যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

আজ বুধবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত এপিসি মো. নিজাম উদ্দীনকে বিদেশফেরত প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা তার হারানো লাগেজের বিষয়ে অবহিত করেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে এপিসি মো. নিজাম উদ্দীন তাৎক্ষণিকভাবে লাগেজটির উদ্ধারের উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুত হন এবং শিফটে দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে অবহিত করেন।

পরে থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়ার নির্দেশনায় আনসার সদস্যরা হারানো লাগেজ উদ্ধারে মাইকিং, অনুসন্ধান এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজখবর শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায় যে, দুবাই প্রবাসী মো. ঈমান আলী ভুলবশত তার লাগেজ বিমানবন্দরে রেখে ওমান প্রবাসী মো. শাহীন মৃধার লাগেজ নিয়ে চলে যান। এ কারণে শাহীন মৃধা নিজের লাগেজ খুঁজে না পেয়ে আনসার সদস্যদের সহায়তা চেয়েছিলেন।

এ সময় ক্যানোপি এলাকায় পড়ে থাকা মালিকবিহীন একটি লাগেজের ট্যাগ পরীক্ষা করে এপিসি মো. নিজাম উদ্দীন একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে সেই নম্বরে যোগাযোগ করলে তিনি দুবাই প্রবাসী মো. ঈমান আলীর সঙ্গে কথা বলেন এবং তাকে জানানো হয় যে, তার লাগেজটি বিমানবন্দরে পড়ে আছে। বিষয়টি জানতে পারার পর তিনি পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন।

পরবর্তীতে তার সঙ্গে থাকা লাগেজটি যাচাই করার পর দেখা যায়, সেটি আসলে ওমান প্রবাসী মো. শাহীন মৃধার হারিয়ে যাওয়া লাগেজ। পরে উভয় যাত্রীকে উপস্থিত রেখে লাগেজ দুটির ট্যাগ নম্বর, সঠিক বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, ভুলবশত মো. ঈমান আলী মো. শাহীন মৃধার লাগেজ নিয়ে গিয়েছিলেন এবং তার নিজের লাগেজটি বিমানবন্দরের ক্যানোপি এলাকায় পড়ে ছিল। সবশেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উভয় যাত্রীর নিকট তাদের নিজ নিজ লাগেজ হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত সহায়তার জন্য দায়িত্বরত আনসার সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%