ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই কারও একার নয়, এটি বাংলাদেশের সব মানুষের: প্রতিমন্ত্রী টুকু


জুলাই কারও একার নয়, এটি বাংলাদেশের সব মানুষের: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল, ৫ আগস্ট, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, আজও স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি টিআইবির

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক (সানু), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই কারও একার নয়, জুলাই বাংলাদেশের সব মানুষের। বিনা কারণে, বিনা অজুহাতে, বিনা ইস্যুতে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে তার সুবিধা পাবে স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদের অনুসারীরা। তারা আমাদের মধ্যে বিভক্তি দেখতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে।

এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, এই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ ১৭ বছরে ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য মানুষ গুম হয়েছেন। আর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাইয়ের চেতনা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

আরও পড়ুন: কুমিল্লায় বালু বিরোধে ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যা

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা আমাদের সবার। সেই প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইবির ৪৪ শিক্ষক তদন্তে, গঠিত হলো কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইবির ৪৪ শিক্ষক তদন্তে, গঠিত হলো কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গণমাধ্যমের মাধ্যমে ৪৪ জনের তালিকা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং এ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এই তদন্ত কমিটি গঠনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্যানেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. সাজ্জাত হোসেন। এছাড়া, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ হিসাব বিভাগের কর্মকর্তা উপ-হিসাব পরিচালক মো. ইসরাফুল হক।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পত্রিকায় প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তের মাধ্যমে রিপোর্ট প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

চলতি মাসের ১২ আগস্টের মধ্যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ওই শিক্ষকদের চিহ্নিত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে হবে। এ ছাড়া, প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত ইবির শিক্ষকরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন ও হত্যাকাণ্ডের ঘটনায়ও তদন্তের আওতার মধ্যে থাকবে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভায়, জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবের সময়কালীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিপ্লব বিরোধী ভূমিকায় জড়িত থাকার অভিযোগে ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, সাময়িক বরখাস্ত হওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তার শাস্তি মওকুফ করার এবং তাদের পুনরায় চাকরিতে বহালের সিদ্ধান্ত নেয় তৎকালীন প্রশাসন।

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পূর্বের প্রশাসন বিভিন্নভাবে তাদের (জুলাই বিরোধী শিক্ষক) বিষয়ে পদক্ষেপ নিয়েছে। কোন প্রেক্ষিতে সে সিদ্ধান্ত থেকে আবার সরে দাঁড়িয়েছে, সে ব্যাখ্যা আমি দিতে পারব না।

তিনি আরও বলেন, আমি মনে করি, যেহেতু একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, সেই রাজনৈতিক দলের অনুসারী যারা বা আদর্শিক চেতনায় যারা বিশ্বাস করেন, তারা যেকোনো নামেই সংঘটিত হলে এবং যদি আমাদের কাছে এরকম কোনো ডকুমেন্ট আসে, নিঃসন্দেহে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিচার রাজনৈতিক দল হিসেবে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


আওয়ামী লীগের বিচার রাজনৈতিক দল হিসেবে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগের বিচার রাজনৈতিক দল হিসেবে নিশ্চিত করা হবে। তিনি বলেন, যে দল মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং এর মাধ্যমে তাদের দায় কতটুকু তা নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দলটি রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে এবং বিচার নিশ্চিত করা হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘একটি স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর যদি আমরা বলি “জুলাই কার, জুলাই কার”, তবে জুলাই আমাদের কারোরই থাকবে না। এই বিভাজন থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন, সংবিধান সংশোধন কমিটিতে আমাদের একসঙ্গে বসতে হবে। আপনাদের আমন্ত্রণ জানানো হলেও এখনও আপনারা নাম দেননি। আমরা গতকাল প্রথম বৈঠক করেছি; জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।’

তিনি আরও বলেন, ‘মাঠের রাজনীতি করতে পারেন, বা বিভিন্ন পরিষদের কথা বলতে পারেন—প্র্যাকটিক্যাল জায়গায় আমাদের সংবিধানে সংশোধনী আনতে হবে এবং সেটি গ্রহণ করতে হবে। প্রতিটি অ্যামেন্ডমেন্টই এক–একটি সংস্কার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ

চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে খালি চেক ও ফাঁকা স্ট্যাম্প সংগ্রহ করার পর সেগুলো অপব্যবহার করে বিভিন্ন জেলায় হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে। ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা এই ঘটনার পেছনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, পাশাপাশি দোষীদের বিচার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

বুধবার রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাঘমারা উপজেলার গোয়ালকান্দি এলাকার বাসিন্দা মো. গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে অভিযোগ করেছেন যে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী (নং-৩২৯৩৩) মো. জহুরুল ইসলাম তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে দুই সেট ফাঁকা স্ট্যাম্প ও ১২টি স্বাক্ষর করা খালি চেক সংগ্রহ করেন।

তিনি জানান, চাকরির আশায় বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে, নগদ অর্থে এবং স্বজনদের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে কয়েক লাখ টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে ২০২৪ সালের নবেম্বরে তাকে একটি নিয়োগপত্র দেওয়া হলেও কিছুদিন পর তিনি বুঝতে পারেন যে, এই পুরো বিষয়টি প্রতারণার অংশ। তারপর তার কাছ থেকে ১৬ লাখ টাকা দাবি করা হয়। অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে নানা ধরনের হয়রানি শুরু হয়, এই বিষয়টি তিনি অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা দাবি করেন, তার কাছ থেকে নেওয়া স্বাক্ষর করা খালি চেক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় একাধিক চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে তিনি ও তার পরিবার সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে চরম ভোগান্তির শিকার হয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, “চাকরির আশ্বাস দিয়ে আমার কাছ থেকে নেওয়া চেক ও স্ট্যাম্প অপব্যবহার করে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কারারক্ষী মো. জহুরুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায়ভার প্রতিষ্ঠান নেবে না। অভিযোগকারী চাইলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার প্রেক্ষাপটে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে অভিযানে ৫৭ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


তেজগাঁও বিভাগে অভিযানে ৫৭ জন গ্রেপ্তার

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-জাকিয়া বেগম, মোসা. রুনা বেগম, নূর মোহাম্মদ পলাশ, রিয়াদ মাহমুদ, মো. ইয়াসিন, শুভ, মো. শাহরিয়ার সাফি হোসেন রোহান, মো. নাঈম, মো. রানা কাজী, মো. সুমন, মো. রিপন, মো. সিয়াম, মো. রফিকুল ইসলাম, মো. শাওন হোসেন, মো. আলম, মো. সাদ্দাম আলী মীর, মো. ফরিদ, মো. রাজু,  মো. সোহাগ মিয়া, মো. রাকিব হাওলাদার, মো. রমজান, মো. রবিন, মো. গনি বেপারী, মো. লিটন মিয়া, মোহাম্মদ আলী, মো. সুলতান, মো. নাছির, মো. মোবারক শেখ,  মো. মেহেদী হাসান মানিক, ইয়াসিন হৃদয় ওরফে ফয়সাল আহমেদ হৃদয়, আহমেদ সাফি, সামাদ আজাদ, মো. রাব্বি, মো. রুবেল মিয়া, সমাইল হোসেন পাপ্প, মো. সুজন, মো. খায়রুল জোমাদ্দার, জেবুন্নেছা সরকার, মো. বেলায়েত হোসেন সরকার, মো. রুবেল মিয়া, হিরা ওরফে বহিজ্জা হিরা, মো. আল-আমিন, হাসান আহম্মেদ, মো. ইসমাইল, মো. খলিলুর অহমদ, মো.খাইরুল ইসলাম, মো. কামাল হোসেন ওরফে জামাল, হিরা ওরফে বহিজ্জা হিরা, মো. সামির, মো. সাগর, মো.আল-আমিন বাবু, মো. শুভরানা পারভেজ, মো. মুন্না, শুভাশিষ ভৌমিক, নাভিদ আঞ্জুম স্বাধীন, মো. আল আমিন, মো. রাসেল ওরফে রতন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%