ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে সোপর্দ


কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে সোপর্দ

পিরোজপুরের কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিয়াজ হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ হাওলাদার উপজেলার শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা জিআর ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আইনশাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।

গ্রেফতারকৃত আসামিকে রবিবার (১৪ জুন) পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পরিবহনের সময় দুর্ঘটনায় মিস্ত্রির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পরিবহনের সময় দুর্ঘটনায় মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত সাকিল হচ্ছেন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল সোহেল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে তার ট্রাক্টরের চাকা খুলে গিয়ে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরবর্তীকালে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিবারকে এই বিষয়ে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না একাধিক মামলার পলাতক আসামির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না একাধিক মামলার পলাতক আসামির

মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ঝাঁপ দেওয়ার মাধ্যমে শেষ রক্ষা হলো না একাধিক মামলার পলাতক আসামির। থানা পুলিশ পরবর্তীতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

শনিবার (১৩ জুন) সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন লতিফ তালুকদারের পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলো মো. সাব্বির ফকির (২৫), যিনি উপজেলাটির ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য বলেও জানা গেছে পুলিশের তথ্য অনুযায়ী। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে জিআর ওয়ারেন্টও।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এই বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে আসামি পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়।

তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বি-ক্ষোভ: গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বি-ক্ষোভ: গণমাধ্যম

ঢাকা, ১৪ জুন, ২০২৬ : ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে শনিবার শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত হয়েছে।

যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেওয়া সাক্ষাৎকারের প্রতিবাদে বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে স্লোগান দেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ভবনের সামনে কালো চাদর পরা নারীরা লাল ও কালো পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। তারা আব্বাস আরাকচির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে "পররাষ্ট্রমন্ত্রীর অপমানজনক মৃত্যু হোক, সে একজন অনুপ্রবেশকারী"—এই ধরনের স্লোগান দেন।

এই বিক্ষোভ এমন এক সময় সংঘটিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি চুক্তির কথা বলছে। তবে ইরানের ভেতরে কট্টরপন্থী কিছু মহল এই চুক্তির বিরোধিতা করছে।

তাদের দাবী হলো, এই চুক্তি ইরানের স্বার্থ রক্ষা করবে না এবং হরমুজ প্রণালীতে তাদের কৌশলগত প্রভাব কমিয়ে দেবে। সাথে সাথে তারা অভিযোগ করেন, চুক্তি করতে গিয়ে ইরানি আলোচকরা অতিরিক্ত ছাড় দিয়েছেন।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে আরাকচি জানান, আলোচনার টেবিলে থাকা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। এই অবরোধটি মূলত হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধের জবাবে যুক্তরাষ্ট্র দ্বারা আরোপ করা হয়।

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালীর প্রশাসনিক ব্যবস্থাপনা আগের মতো থাকবে না।’ তিনি এই জলপথকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে (যেগুলোর সত্যতা এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি) দেখা যায়, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে লোকজন ‘আরাকচি, পদত্যাগ করো’ এবং ‘গালিবাফ, পদত্যাগ করো’ স্লোগান দিচ্ছেন। বাঘের গালিবাফ ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক হিসেবে পরিচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তান শনিবার জানায়, যুদ্ধ শেষ করার জন্য প্রস্তাবিত চুক্তিটি রোববারই স্বাক্ষর হতে পারে। তবে তেহরান এ বিষয়ে সময়সূচি নিয়ে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে এবং নিশ্চিতভাবে কোনো তারিখ ঘোষণা করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে মাদারীপুর জেলা হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


অবশেষে মাদারীপুর জেলা হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা চালু হয়েছে। প্রাথমিকভাবে হাম আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য এই সেবা চালু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করে, সকল রোগীর জন্য পূর্ণাঙ্গভাবে আইসিইউ সেবা চালুর উদ্যোগ নেয়া হবে।

রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আনুষ্ঠানিকভাবে আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, 'মাদারীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলা হাসপাতালে একটি কার্যকর আইসিইউ সেবা চালু করা। আজ সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হলো। আপাতত হাম রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ চালু করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে, পূর্ণাঙ্গভাবে সব ধরনের রোগীর জন্য এই সেবা চালু করা হবে।'

তিনি আরও বলেন, 'উন্নত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জেলার মানুষ যাতে চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়, সে লক্ষ্যে সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। মাদারীপুর জেলা হাসপাতালের আইসিইউ চালু হওয়া সেই উন্নয়নেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।'

হাসপাতাল সূত্রে জানা গেছে, আধুনিক ২৫০ শয্যা জেলা হাসপাতালটিতে তিন কোটি টাকারও বেশি ব্যয়ে আইসিইউ ইউনিটের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়। ২০২৩ সালে ইউনিটটির উদ্বোধন করা হলেও, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ানদের সংকটের কারণে এতদিন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এই কারণে ব্যয়বহুল যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

আইসিইউ সেবা না থাকায় সংকটাপন্ন রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করতে হতো। ফলে রোগী ও স্বজনদের অতিরিক্ত সময়, অর্থ ও দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।

রোগীর স্বজন ইসমাইল খান বলেন, 'আগে কেউ গুরুতর অসুস্থ হলেই আইসিইউ সুবিধা না থাকায়, তাকে ফরিদপুর অথবা ঢাকায় প্রেরণ করা হতো। এতে রোগীর অবস্থা আরও জটিল হয়ে যেত। আপাতত হাম রোগীদের জন্য হলেও আইসিইউ চালু হওয়া আমাদের জন্য স্বস্তির খবর।'

অপর রোগীর স্বজন শহিদুল হাসান বলেন, 'আমরা চাই দ্রুত পূর্ণাঙ্গভাবে আইসিইউ বেড চালু করা হোক। শুধু হাম রোগী নয়, হৃদরোগ, স্ট্রোক ও অন্যান্য জটিল রোগীরাও যেন এখানে চিকিৎসাসেবা পায়। সেই ব্যবস্থা দ্রুত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।'

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদিন কমল বলেন, 'হাসপাতালে প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। তারপরও হাম আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সেবা চালু করা হয়েছে। ধাপে ধাপে জনবল সংকট নিরসনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে ইউনিটটি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যন্ত্রপাতির সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।'

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ অনুমোদিত ২৬৭টি পদের মধ্যে, বর্তমানে ১০২টি পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব শূন্য পদ দ্রুত পূরণ করা হলে আইসিইউসহ হাসপাতালের অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং জেলার প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা লাভ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%