বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
টাইমস হায়ার এডুকেশন (THE) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংস ২০২৭-এ মাভাবিপ্রবি ৫০১–৬০০তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ষষ্ঠ স্থান অর্জন করেছে।
মাভাবিপ্রবির কিউআরআরসি সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান জানান, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে ৩৮.৩ স্কোর অর্জন করেছে। ইনপুট পিলারে ২৬.৬ এবং আউটপুট পিলারে সর্বোচ্চ ৪৫ স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম এ অর্জনের জন্য সংশ্লিষ্ট কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটিকে (কিউআরআরসি) ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ৫০০-এর মধ্যে নিয়ে যেতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, "ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক হিসেবে আমি এই সাফল্যের পেছনে মাননীয় উপাচার্য এবং উপ-উপ-উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষকবৃন্দের নিরলস গবেষণা এবং শিক্ষার্থীদের মেধার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীতে রিসার্চ প্রসেস ও আউটপুট পিলারে আরও গুরুত্ব দিয়ে বিশ্ব র্যাংকিংয়ে মাভাবিপ্রবিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আইকিউএসি বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য পাঁচটি ধাপে ভোটগ্রহণের ব্যবস্থা করবে। কোন ধাপে এবং কবে কোন ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কিত তালিকা প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
তালিকার ভিত্তিতে, প্রথম ধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনার আওতায়, প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় ইন্ডিয়া হাউসে ২০২৬ সালের টি-টোয়েন্টি দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট এশিয়া কাপের ফাইনালের জন্য দলকে শুভকামনা জানান।
এই সময়, হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ও ক্ষমতায়নে ভারতের অঙ্গীকার তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পুরুষ ও নারীদের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়টি।
দীনেশ ত্রিবেদী প্রতিবন্ধীবান্ধব ক্রীড়ার প্রসারে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরো জোরদারের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করে ফেসবুকে একটি পোস্ট করেছেন তোফায়েল হোসেন টিটু, যিনি আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তিনি এই পোস্টটি প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘লালপুর থানা বিএনপি ভাইদের বলতে চাই, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলা প্রত্যাহার করুন। আমরা কিন্তু কোনো ভাইয়ের সৈনিক নই, আমরা মুজিব সৈনিক।’
তিনি আরও বলেন, ‘হামলা-মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সতেরো বছর আপনারা কিন্তু মায়ের গর্ভে ছিলেন। একবার ভেবে দেখুন! যদি মামলা প্রত্যাহার না করেন তাহলে পালানোর পথটাও খুঁজে পাবেন না, বলে দিলাম।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পোস্টটির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রেকর্ড গড়ার উদ্দেশ্যে ভাঙার জন্যই হয়। তবে শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহের ক্ষেত্রে স্পেসএক্সের রেকর্ডটি মাত্র পাঁচ মাস টিকে ছিল। গত জুনে যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। এবার সেই রেকর্ড ভেঙে ৮১ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। বৃহস্পতিবার নাসডাকে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে। পাঁচ বছর বয়সী এই প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার।
লোকসানে থাকা এই প্রতিষ্ঠানটির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে পূর্বপরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করা হয়েছে। অ্যানথ্রপিকের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার, যা আগে প্রস্তাবিত ৭০ থেকে ৭৮ ডলারের সীমার চেয়ে বেশি।
দ্রুত বর্ধনশীল এআই খাতের জন্য শেয়ার বাজারে এই তালিকাভুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। অ্যানথ্রপিকই প্রথম শতভাগ এআই-কেন্দ্রিক প্রতিষ্ঠান, যারা জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করছে। এ রেকর্ড গড়া তালিকাভূক্তির ফলে ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করা সাতজন সহ-প্রতিষ্ঠাতা রাতারাতি মাল্টি-বিলিয়নিয়ারে পরিণত হবেন।
চলতি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে তারা প্রতিটি শেয়ার ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে বিক্রি করবে, যাতে কোম্পানিটির সর্বোচ্চ বাজারমূল্য ১.৩ ট্রিলিয়ন ডলার হতে পারত। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন প্রাথমিক বিনিয়োগকারী বিবিসিকে জানান, অ্যানথ্রপিকের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-এর চাহিদা ছিল আকাশচুম্বী। তিনি বলেন, তালিকাভুক্তির আগেই প্রাপ্য শেয়ারের তুলনায় ১০ গুণেরও বেশি আবেদন জমা পড়েছিল।
কোডিং, লেখালেখি এবং তথ্য বিশ্লেষণের মতো কাজগুলো দ্রুত করার জন্য তৈরি অ্যানথ্রপিকের টুলগুলোর বাজার বড় হওয়ায় গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় ফুলেফেঁপে উঠেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। তবে আইপিও নথি অনুযায়ী, একই সময়ে তাদের নিট লোকসানও বেড়ে ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ক্যানাকর্ড ওয়েলথের লিয়াহ ব্রামওয়েল বলেন, প্রাতিষ্ঠানিক এবং সাধারণ—উভয় ধরনের বিনিয়োগকারীদের কাছ থেকে এই শেয়ারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। তিনি আরও বলেন, ’এটি আমাদের আশ্বস্ত করে যে এআই-ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কেবল সাধারণ বিনিয়োগকারীদের অন্ধ উন্মাদনা কাজ করছে না।’
চাহিদা কতটা শক্তিশালী থাকে তার ওপর ভিত্তি করে লেনদেন শুরু হওয়ার পর অ্যানথ্রপিকের সামগ্রিক বাজারমূল্য আরো বাড়তে পারে। চলতি বছরের জুনে ইলন মাস্কের স্পেসএক্স নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর এর মূল্য ২.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল, যদিও পরবর্তী সপ্তাহগুলোতে শেয়ারের দাম কিছুটা কমে যায়।
বর্তমান হিসাব অনুযায়ী, অ্যানথ্রপিক সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৮১ বিলিয়ন ডলারের বেশি এবং এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করে অতিরিক্ত আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করবে। উল্লেখ্য, এনভিডিয়া দীর্ঘদিন ধরেই তাদের এআই চিপ কেনা প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন করে আসছে। চাহিদা বেশি থাকলে শেয়ার বিক্রির দায়িত্বে থাকা ব্যাংকগুলো যদি 'গ্রিনশু অপশন' প্রয়োগ করে আরও শেয়ার বিক্রি করে, তবে অ্যানথ্রপিক অতিরিক্ত আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ১০৭ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল তুলতে সক্ষম হতে পারে।
অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ার বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যানথ্রপিকই হবে একমাত্র পাবলিক কোম্পানি, যা সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ও টুলসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গুগল বা মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের চেয়ে এর কাজের ক্ষেত্র আলাদা, কারণ ওই প্রতিষ্ঠানগুলো এআই নিয়ে কাজ করলেও অন্যান্য প্রযুক্তি সেবাও দিয়ে থাকে।
অ্যানথ্রপিকের শেয়ার বাজারে আসা নিয়ে ব্যাপক উত্তেজনা থাকলেও ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা অর্জনের সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, অ্যানথ্রপিকের জন্য মূল বিষয় হলো আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় এলে তাদের ব্যবসা সেই গতির সাথে তাল মেলাতে পারবে কি না। তবে তিনি যোগ করেন, ’প্রযুক্তির পরবর্তী ধাপকে রূপ দিতে সক্ষম এমন একটি শীর্ষস্থানীয় এআই ডেভেলপার প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ প্রতিদিন আসে না।’
ওপেনএআই-এর সাতজন সাবেক কর্মী মিলে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন, যার নেতৃত্বে ছিলেন ভাই-বোন দারিও আমোদেই এবং ড্যানিয়েলা আমোদেই। দারিও আমোদেই বরাবরই স্পষ্টভাষী ছিলেন যে, এআই টুলসগুলো খুব শীঘ্রই এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। প্রতিষ্ঠানটি ডেভেলপারদের এআই-এর বিকাশ ধীর করার আহ্বান জানিয়ে বলেছিল, সুরক্ষা ব্যবস্থা ছাড়া উন্নত এআই সিস্টেম মানবজাতির জন্য 'বিপর্যয়কর' ঝুঁকি তৈরি করতে পারে। ওপেনএআই-ও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল এবং এআই নিরাপত্তার বিষয়গুলো সমাধানের জন্য শেয়ার বাজারে আসার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল। তবে অ্যানথ্রপিক দ্রুত বড় হতে চায় এবং শেয়ার বাজারের মাধ্যমে আরও বেশি অর্থায়নের সুযোগ নিতে আগ্রহী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে প্রযুক্তি খাতের শেয়ার বাজারে অস্থিরতা চলছে। ডেমোক্র্যাট প্রার্থীরা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারের বিরোধিতা করায় বিনিয়োগকারীরা এআই-এর ওপর কঠোর নিয়মকানুন আরোপের আশঙ্কা করছেন।
বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল প্রধান মার্তা নর্টন বলেন, বাজারের এই অস্থিরতার সময়েও অ্যানথ্রপিকের শেয়ার বাজারে আসার সিদ্ধান্তের পেছনে সহজ কারণ হলো— প্রতিষ্ঠানটির আরও অর্থের প্রয়োজন। বিবিসিকে তিনি বলেন, ’এআই খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শেয়ার বাজার সেই অর্থের প্রবাহ আরেকটু বাড়িয়ে দেয়, তাই এখনই এর উপযুক্ত সময়।’
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ